ক্যারিয়ার গাইডলাইন

সিলেবাস শেষ কিন্তু বিগত পড়া মনে নেই? পড়া মনে রাখার সহজ কৌশল: ২

প্রকাশিত: 24 Sep 2026 4 ভিউ
Banner

চাকুরীর পড়াশোনার সিলেবাস মোটামুটি শেষ পর্যায় চলে আসলে অধিকাংশ ছাত্রছাত্রীদের বাধে আরেক বিপত্তি। বিগত শেষ করা পড়াগুলো ভুলে যায়।

★এক্ষেত্রে পড়া মনে রাখার জন্য সবচেয়ে জরুরি হলো প্রচুর পরিমানে রিভিশন করা ।

★আপনার মেমরির সর্বোচ্চ আউটপুট পেতে একটি স্মার্ট রিভিশন চক্র অনুসরণ করতে পারেন ।

★ নতুন পড়ার পাশাপাশি শেষ করা পড়াগুলো রিভিশন দিতে হবে। সময় এমন ভাবে ভাগ করতে হবে বা, রুটিন এমন ভাবে সাজাতে হবে যেন পুরাতন পড়া রিভাইস দেয়ার জন্য প্রতিদিন পর্যাপ্ত সময় পাওয়া যায়।

????স্মার্ট রিভিশন চক্রঃ

#প্রথম রিভিশন: যে কোনো পড়া মুখস্ত করার পর তা ১ ঘন্টা পর আবার মনে করার চেষ্টা করুন। এক্ষেত্রে প্রতিটি রিভিশনের জন্য মাত্র ৫-৬ মিনিট ব্যয় করুন।

#দ্বিতীয় রিভিশন: ২য় রিভিশনটি ঠিক ১ দিন পরে দিন। ফলে আপনার মুখস্থ তথ্যগুলো আগামী এক সপ্তাহ মনে থাকবে।

#তৃতীয় রিভিশন: ৩য় রিভিশন ঠিক ১ সপ্তাহ পরে হওয়া উচিত। এতে আপনি আগামী এক মাসের জন্য আপনার বেশিরভাগ তথ্য মনে রাখতে সক্ষম হবেন।

#চতুর্থ (চূড়ান্ত) রিভিশন: শেষ রিভিশনটি ঠিক এক মাস পর হতে হবে। ফলে আপনার মুখস্থ তথ্যগুলো আপনার মেমরি সিস্টেমে স্থায়ী হবে।

★★এভাবে চক্রাকারে রিভিশনের মাধ্যমে আপনার পড়াগুলো দীর্ঘদিন স্থায়ী হবে ইনশাআল্লাহ !

সর্বাধিক পঠিত আর্টিকেল

সবগুলো