বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি - Post Office Job Circular 2026
বাংলাদেশ ডাক অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন অফিসে ১৬৯টি শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের আকর্ষণীয় সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ ডাক বিভাগ, সহকারী নিয়ন্ত্রক স্ট্যাম্পস অফিস (ঢাকা) এবং পোস্টাল প্রিন্টিং প্রেস (টংগী, গাজীপুর)-এর অধীনে ৩৬টি ক্যাটাগরিতে মোট ১৬৯টি শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা এই সরকারি চাকরির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও বেতন স্কেল
| ক্র. | পদের নাম | পদসংখ্যা | গ্রেড ও বেতন স্কেল |
|---|---|---|---|
| ১ | জুনিয়র একাউন্ট্যান্ট | ৭ | গ্রেড-১১ (২৫,০০০–৬০,৫০০/-) |
| ২ | ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস ও অন্যান্য | ৩১ | গ্রেড-১২ (২৪,৩০০–৫৮,৭০০/-) |
| ৩ | উপজেলা পোস্টমাস্টার | ২২ | গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০/-) |
| ৪ | অফিস সহায়ক | ৩৭ | গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০/-) |
| ৫ | অন্যান্য কারিগরি ও সাধারণ পদ | ৭২ | গ্রেড ১৪ থেকে ২০ |
শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত
প্রার্থীদের পদ অনুযায়ী অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। জুনিয়র একাউন্ট্যান্ট এবং ইন্সপেক্টর পদের জন্য স্নাতক ডিগ্রি প্রয়োজন, অন্যদিকে অফিস সহায়ক, চেকার ও প্যাকার পদের জন্য এসএসসি বা সমমান এবং কিছু পদের জন্য জেএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
যাঁদের জন্য এই চাকরিটি উপযুক্ত
যাঁরা সরকারি চাকরির সন্ধান করছেন এবং অষ্টম শ্রেণি থেকে শুরু করে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। বিশেষ করে যারা ডাক বিভাগে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি দারুণ একটি বিজ্ঞপ্তি।
ডাক অধিদপ্তরে অনলাইনে আবেদন করার নিয়ম
ডাক অধিদপ্তরের নিয়োগে আবেদন করতে প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার আগে প্রয়োজনীয় তথ্য ও ছবি প্রস্তুত রাখুন এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি জমা দিন। নিচে অনলাইনে আবেদন, ফি জমা ও User ID পুনরুদ্ধারের নিয়ম তুলে ধরা হলো।
অনলাইনে আবেদন করতে যা যা লাগবে
- শিক্ষাগত সনদের রোল, বোর্ড, পাসের সাল ও ফলাফল।
- জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মনিবন্ধন নম্বর।
- রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB।
- স্বাক্ষর: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB।
- আবেদন ফি জমার জন্য টেলিটক প্রিপেইড সিম।
ডাক অধিদপ্তরে অনলাইনে আবেদন করার ধাপ
- dgbpo.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- Application Form-এ ক্লিক করে পছন্দের পদ নির্বাচন করুন।
- ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- নির্ধারিত সাইজ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
- Application Preview যাচাই করে Submit করুন।
গুরুত্বপূর্ণ: আবেদন Submit করার পর Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে রাখুন। এতে থাকা User ID দিয়ে আবেদন ফি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময়ও আবেদনপত্রের প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে।
ডাক অধিদপ্তর নিয়োগে আবেদন ফি
পদ ও গ্রেড অনুযায়ী আবেদন ফি নিচে দেওয়া হলো:
| গ্রেড | পদের ধরন | মোট ফি |
|---|---|---|
| ১১ ও ১২ | জুনিয়র একাউন্ট্যান্ট, ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস ও সমমানের পদ (ক্রমিক ২) | ১৬৮ টাকা |
| ১৩–১৬ | উপজেলা পোস্টমাস্টার, সহকারী, উচ্চমান সহকারী, টেকনিশিয়ান, ড্রাইভারসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহ | ১১২ টাকা |
| ১৮–২০ | চেকার, আর্মড গার্ড, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরীসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহ | ৫৬ টাকা |
গ্রেড ১১–১২: পরীক্ষার ফি ১৫০ টাকা + অনলাইন চার্জ ১৮ টাকা।
গ্রেড ১৩–১৬: পরীক্ষার ফি ১০০ টাকা + অনলাইন চার্জ ১২ টাকা।
গ্রেড ১৮–২০: পরীক্ষার ফি ৫০ টাকা + অনলাইন চার্জ ৬ টাকা।
টেলিটক SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা
আবেদন Submit করার পর প্রাপ্ত User ID দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে দুটি SMS পাঠিয়ে ফি জমা দিতে হবে। ফি জমা না হওয়া পর্যন্ত আবেদন সম্পূর্ণ হবে না।
প্রথম SMS
ফরম্যাট: DGBPO User ID
পাঠাতে হবে: 16222 নম্বরে
উদাহরণ: DGBPO ABCDEF
দ্বিতীয় SMS
প্রথম SMS-এর রিপ্লাইতে পাওয়া PIN ব্যবহার করুন।
ফরম্যাট: DGBPO YES PIN
পাঠাতে হবে: 16222 নম্বরে
উদাহরণ: DGBPO YES 12345678
ফি জমা সফল হলে SMS-এর মাধ্যমে User ID ও Password পাবেন। এগুলো সংরক্ষণ করুন, কারণ প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে।
User ID বা Password ভুলে গেলে
Password পুনরুদ্ধার:
DGBPO HELP USER User ID
User ID পুনরুদ্ধার:
DGBPO HELP PIN PIN Number
উভয় SMS পাঠাতে হবে 16222 নম্বরে।
আবেদনের সময় যেসব ভুল এড়াবেন
- বয়স গণনার ক্ষেত্রে ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ বিবেচনা করুন।
- ছবি ও স্বাক্ষর নির্ধারিত সাইজ অনুযায়ী আপলোড করুন।
- User ID পাওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিন।
- Submit করার আগে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য যাচাই করুন।
- অভিজ্ঞতাসম্পন্ন পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ প্রস্তুত রাখুন। মৌখিক পরীক্ষায় মূল সনদ দেখাতে হবে।
- শেষ দিনের অপেক্ষা না করে আগেই আবেদন ও ফি জমা সম্পন্ন করুন।
সোর্স: দৈনিক আমার দেশ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- শিক্ষাগত যোগ্যতা: পদভেদে অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি বা স্নাতক ও সমমান ডিগ্রি পাস।
- বয়সসীমা: ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
- অভিজ্ঞতা: কিছু কারিগরি পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা ও ট্রেড সার্টিফিকেট প্রয়োজন।
| প্রকাশের তারিখ | 22 Nov 2026 |
|---|---|
| আবেদনের শেষ তারিখ | 10 Dec 2026 |
| পদসংখ্যা | ১৬৯ পদ |
| বেতন | ২০,০০০ – ৬০,৫০০ টাকা (গ্রেড ১১ থেকে ২০) |
আবেদন করতে চান?
অফিসিয়াল পোর্টালে আবেদন করুনমূল নিয়োগ বিজ্ঞপ্তি পত্র
2 টি পাতানিচে ক্রমানুসারে মূল নিয়োগ বিজ্ঞপ্তির পাতাগুলো দেওয়া হলো। বড় আকারে দেখতে ছবির ওপর বা ফুল সাইজ বাটনে ক্লিক করুন।