আন্তর্জাতিক চুক্তি

আন্তর্জাতিক চুক্তি MCQ। বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি, কনভেনশন ও তাদের ইতিহাস নিয়ে বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
Regional Comprehensive Economic Partnership(RCEP) বাণিজ্য চুক্তি কার্যকর হয় কবে?
ক ১ জানুয়ারি ২০২২
খ ৫ জানুয়ারি ২০২২
গ ৭ জানুয়ারি ২০২২
ঘ ১০ জানুয়ারি ২০২২
সঠিক উত্তর: ক (১ জানুয়ারি ২০২২)
2
লিসবন চুক্তি কত সালে হয়?
ক ২০০৭
খ ২০০৮
গ ২০০৯
ঘ ২০১০
সঠিক উত্তর: ক (২০০৭)
3
চতুর্থ আরব দেশ হিসেবে ইসরাইলের সাথে শান্তিচুক্তি করেন-
ক সৌদি আরব
খ বাহরাইন
গ সংযুক্ত আরব আমিরাত
ঘ ওমান
সঠিক উত্তর: খ (বাহরাইন)
4
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সম্পর্কিত চুক্তি (টিপিএনডব্লিউ) কার্যকর হয়-
ক ২১ জানুয়ারি ২০২১
খ ২২ জানুয়ারি ২০২১
গ ২২ জানুয়ারি ২০২০
ঘ ২১ জানুয়ারি ২০২০
সঠিক উত্তর: খ (২২ জানুয়ারি ২০২১)
ব্যাখ্যা:
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সম্পর্কিত চুক্তি (টিপিএনডব্লিউ) স্বাক্ষরকারী দেশগুলোর জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার, বিকাশ, পরীক্ষা, উৎপাদন, মজুদকরণ, কেন্দ্র স্থাপন, স্থানান্তর এবং হুমকি দেওয়া নিষিদ্ধ করতে এটিই হচ্ছে প্রথম আন্তর্জাতিক চুক্তি। চুক্তিটি এ পর্যন্ত ৮৬টি দেশ স্বাক্ষর করেছে এবং ৫১টি দেশ অনুসমর্থন করেছে। জাতিসংঘ মহাসচিবের কাছে ২০২০ সালের ২৪ অক্টোবর ৫০তম অনুসমর্থনকারী দেশ হিসেবে হন্ডুরাসের দলিলাদি জমা দেওয়ার ৯০ দিন পর ২২ জানুয়ারি ২০২১ থেকে চুক্তিটি কার্যকর হলো। অস্ট্রিয়া, ব্রাজিল, কোস্টারিকা, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, নাইজেরিয়া নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও থাইল্যান্ডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
5
'International Maritime Security Construct (IMSC) বা বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা জোট' হলো -
ক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নৌ-সামরিক জোট
খ রাশিয়ার নেতৃত্বাধীন নৌ-সামরিক জোট
গ তুরস্ক নেতৃত্বাধীন নৌ-সামরিক জোট
ঘ ফ্রান্স নেতৃত্বাধীন নৌ-সামরিক জোট
সঠিক উত্তর: ক (যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নৌ-সামরিক জোট)
ব্যাখ্যা:
পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন নৌ জোটের নাম International Maritime Security Construct (IMSC)। কার্যক্রম শুরুঃ ৭ নভেম্বর, ২০১৯ বিষয়বস্তুঃ পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল ও পণ্যবাহী জাহাজের সুরক্ষা নিশ্চিত করা। এর সদরদপ্তর বাহরাইন, এর সদস্য দেশঃ বাহরাইন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র
6
বাণিজ্য যুদ্ধের পর চীন-মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
ক ১৯ নভেম্বর ২০২০
খ ১৯ জানুয়ারি ২০২০
গ ১৫ নভেম্বর ২০২০
ঘ ১৫ জানুয়ারি ২০২০
সঠিক উত্তর: ঘ (১৫ জানুয়ারি ২০২০)
7
কাটাগোনা প্রটোকল স্বাক্ষরিত হয় -
ক ১ জানুয়ারি ,১৯৯৮
খ ১৫ জানুয়ারি,১৯৯৯
গ ২৯ জানুয়ারি ,২০০০
ঘ ১৫ জানুয়ারি ১৯৯৮
সঠিক উত্তর: গ (২৯ জানুয়ারি ,২০০০)
ব্যাখ্যা:
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হলো কার্টাগোনা প্রটোকল। ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে কলম্বিয়ার কার্টাগোনা শহরে এই চুক্তিটির ব্যপারে সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীত্ব ২০০০ সালে ২৪ থেকে ২৯ জানুয়ারি চুক্তিটির খসড়া চুড়ান্ত করা হয় এবং ২৯ জানুয়ারি চুক্তিটি সাক্ষরিত হয়।
8
IMF প্রতিষ্ঠিত হয় কোন কনফারেন্সের মাধ্যমে?
ক হাভানা কনফারেন্স
খ ব্রেটন উড কনফারেন্স
গ জেনেভা কনফারেন্স
ঘ রোম কনফারেন্স
সঠিক উত্তর: খ (ব্রেটন উড কনফারেন্স)
ব্যাখ্যা:
১ থেকে ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউণ্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহনে গৃহিত চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও বিশ্বব্যাংক প্রতিষ্ঠা হয়। এ চুক্তির আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫ সালে।
9
League Of Nations এ জার্মানি ছিল-
ক ১৫ বছর
খ ২০ বছর
গ ১০ বছর
ঘ ১২ বছর
সঠিক উত্তর: গ (১০ বছর)
10
ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ 'ইউরো' চালু করতে বাধ্য নয়?
ক নেদারল্যান্ড ও যুক্তরাজ্য
খ নিউজিল্যান্ড ও ডেনমার্ক
গ সুইডেন ও বেলজিয়াম
ঘ ডেনমার্ক ও যুক্তরাজ্য
সঠিক উত্তর: ঘ (ডেনমার্ক ও যুক্তরাজ্য)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)