আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর

আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর MCQ। জাতিসংঘ, বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সদর দপ্তরের অবস্থান।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
'ব্ল্যাক সেপ্টেম্বর' কি?
ক একটি গোয়েন্দা সংস্থা
খ গেরিলা সংস্থা
গ রাজনৈতিক সংগঠন
ঘ সন্ত্রাসী সংগঠন
সঠিক উত্তর: খ (গেরিলা সংস্থা)
ব্যাখ্যা:
ব্লাক সেপ্টেম্বর হলো ১৯৭০ সালে গঠিত ফিলিস্তিন ভিত্তিক একটি গেরিলা সংগঠন।
2
কোন সংস্থার আশঙ্কায় বাংলাদেশ একসময় সাগরের গহ্বরে হারিয়ে যাবে ?
ক Germanwatch
খ Earthwatch
গ Onearth
ঘ IPCC
সঠিক উত্তর: ক (Germanwatch)
3
বিমসটেক ভুক্ত স্থলবেষ্টিত দেশ ?
ক নেপাল ও ভুটান
খ আফগানিস্তান ও পাকিস্তান
গ ভুটান ও আফগানিস্তান
ঘ নেপাল ও আফগানিস্তান
সঠিক উত্তর: ক (নেপাল ও ভুটান)
ব্যাখ্যা:
বিমসটেক ভুক্ত দেশ হল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড ,নেপাল ভুটান। এদের মধ্যে স্থল বেষ্টিত দেশ হল নেপাল ও ভুটান। স্থল বেষ্টিত দেশ বলা হয় এমন দেশ কে যে দেশের সাথে সমুদ্রের সংযোগ নেই।
4
বিমসটেকের সদস্য রাষ্ট্র কতটি ?
ক ৭ টি
খ ৪ টি
গ ৮ টি
ঘ ১০ টি
সঠিক উত্তর: ক (৭ টি)
ব্যাখ্যা:
বিমসটেকের সদস্য রাষ্ট্র ৭টি। যথাঃ Bangladesh, India, Myanmar, Srilanka,Thyland,Nepal ,Bhutan
5
সম্প্রতি ভিয়েতনামকে কত বছরের শুল্কমুক্ত সুবিধা প্রদানের জন্য ইউরোপীয় ইউনিয়ন চুক্তি করে?
ক ১০ বছর
খ ১৫ বছর
গ ১৫ বছর
ঘ ৫ বছর
সঠিক উত্তর: ক (১০ বছর)
ব্যাখ্যা:
২০২০ সালের ফেব্রুয়ারীতে ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি হয়। এতে আগামী ১০ বছর প্রায় বিনা শুল্কসুবিধা পাবে ভিয়েতনাম। এতে বাংলাদেশের পোশাক শিল্প কিছুটা ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা তৈরি হয়।
6
OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
ক ২য় শীর্ষ সম্মেলন
খ ৫ম শীর্ষ সম্মেলন
গ ৭ম শীর্ষ সম্মেলন
ঘ ৪র্থ শীর্ষ সম্মেলন
সঠিক উত্তর: ক (২য় শীর্ষ সম্মেলন)
ব্যাখ্যা:
১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন।
7
নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
ক NATO
খ NAM
গ EU
ঘ ASEAN
সঠিক উত্তর: খ (NAM)
8
BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে
ক New Development Bank (NDB)
খ BFRICS Development Bank (BDB)
গ Economic Development Bank (EDB)
ঘ International Commercial Bank (ICB)
সঠিক উত্তর: ক (New Development Bank (NDB))
ব্যাখ্যা:
২০১৪ সালের ১৫-১৬ জুলাই ব্রাজিলের ফোর্তালেজা শহরে অনুষ্ঠিত BRICS এর ষষ্ঠ সম্মেলনে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং ২১ জুলাই ২০১৫ চীনের সাংহাই শহরে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়।
9
Alliance যে দেশে ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন-
ক যুক্তরাজ্যের
খ যুক্তরাষ্ট্রের
গ কানাডার
ঘ ইউরোপিয়ান ইউনিয়নের
সঠিক উত্তর: খ (যুক্তরাষ্ট্রের)
ব্যাখ্যা:
অ্যালায়েন্স বিশ্বের ২৮ টি বিখ্যাত ব্র্যান্ডের সমন্বয়ে গঠিত একটি পাঁচ বছর মেয়াদী সংস্থা, যারা বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিকদের শ্রম নিরাপত্তা নিয়ে কাজ করবে, এটি রানা প্লাজার পরে গঠিত হয়। সম্মিলিতভাবে, অ্যালায়েন্স সদস্যরা বিশেষত উত্তর আমেরিকার
10
নিচের কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পর্কিত নয়?
ক SALT
খ NATO
গ NPT
ঘ CTBT
সঠিক উত্তর: খ (NATO)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)