গুরুত্বপূর্ণ দেশসমূহ
বিশ্বের গুরুত্বপূর্ণ দেশসমূহ সম্পর্কিত MCQ। বিসিএস পরীক্ষায় প্রায়ই আসা বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা ও সাধারণ তথ্য।
মোট 9 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1মিয়ানমার ও বাংলাদেশের মাদক এর জন্য আলোচিত রোড ?
ক
সিত্তে রোড
খ
রিং রোড
গ
ট্রাইংগেল রোড
ঘ
লিংক রোড
সঠিক উত্তর:
খ (রিং রোড)
ব্যাখ্যা:
Empty
"দ্য গল" কোন দেশের প্রাচীন নাম?
ক
স্পেন
খ
জাপান
গ
ইংল্যান্ড
ঘ
ফ্রান্স
সঠিক উত্তর:
ঘ (ফ্রান্স)
চীনকে মাঞ্চুরিয়া নামে ডাকত কোন দেশ?
ক
রাশিয়া
খ
জাপান
গ
কোরিয়া
ঘ
ভারত
সঠিক উত্তর:
খ (জাপান)
ব্যাখ্যা:
মাঞ্চু রাজারা চীনে রাজত্ব করেছেন ১৬৪৪ থেকে ১৯১১ সাল পর্যন্ত। ১৯১২ সালে চীনের বিখ্যাত নেতা সান ইয়াৎ-সেন (১৮৬৬-১৯২৫) চীনে স্থাপন করেন আধুনিক চীন প্রজাতন্ত্র। তার প্রজাতন্ত্রের মূলনীতি ছিল তিনটি। চীনের জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র এবং জনসাধারণের আর্থিক উন্নয়ন। যাকে চীনা ভাষায় বলা হয় সান মিং চুই। তিনি গড়েন একটি জাতীয়তাবাদী দল। চীনের ভৌগোলিক অঞ্চলকে বলে মাঞ্চুরিয়া, সেখানে বাস করতেন মাঞ্চু জাতি। ১৯৩১ সালে জাপান মাঞ্চুরিয়া দখল করে। ১৯৩৭ সালে সে চীনের মধ্য ভাগের খানিকটা দখল করে নেয়। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ১৯৪৫ সালে জাপান যদি যুদ্ধে পরাজিত না হতো, তবে গোটা চীনই সম্ভাবত চলে যেত জাপানের নিয়ন্ত্রণে। সাম্রাজ্যবাদী ব্রিটেন ও আমেরিকা যুদ্ধে জিতেছিল বলেই আজকের চীন টিকে আছে।
মিয়ানমার ও বাংলাদেশের মাদক এর জন্য আলোচিত রোড?
ক
সিত্তে রোড
খ
রিং রোড
গ
ট্রাইংগেল রোড
ঘ
লিংক রোড
সঠিক উত্তর:
খ (রিং রোড)
নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই?
ক
লেবানন
খ
আফগানিস্তান
গ
মিশর
ঘ
আলজেরিয়া
সঠিক উত্তর:
খ (আফগানিস্তান)
নিম্নের কোন দেশটি ভূমধ্যসাগর এর তীরে অবস্থিত?
ক
মিশর
খ
পোল্যান্ড
গ
বাংলাদেশ
ঘ
রোমানিয়া
সঠিক উত্তর:
ক (মিশর)
ব্যাখ্যা:
মিশর আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব কোণে ও এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি আন্তঃমহাদেশীয় ভূমধ্যসাগরীয় রাষ্ট্র। এর পূর্ণ সরকারী নাম মিশর আরব প্রজাতন্ত্র। প্রাচীন যুগে মিশর সমগ্র বিশ্বের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সভ্যতা ছিল। ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত আধুনিক মিশরের রাজধানীর নাম কায়রো। এটি আফ্রিকা ও এশিয়া উভয় মহাদেশ অবস্থিত।
বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল -
ক
৭টি
খ
৮টি
গ
৯টি
ঘ
১০টি
সঠিক উত্তর:
খ (৮টি)
ব্যাখ্যা:
বর্তমানে ভারতের অঙ্গরাজ্য ২৮ টি ও ৮ টি কেন্দ্র শাসিত অঞ্চল। ৬ আগস্ট, ২০১৯ ভারতের সংসদে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরকে আলাদা রাজ্যের মর্যাদা থেকে বাদ দেওয়া হয়। পাশাপাশি জম্মু কাশ্মীরের ভেতরে থাকা লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। ৩১ অক্টোবর, ২০১৯ তারিখ থেকে এটি কার্যকর হয়। একই সাথে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল “দামান ও দিউ” এবং “দাদরা ও নগর হাভেলি” কে একটি "দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ" করা হয়েছে। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল - ৮টি। যথাঃ ১। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ২। চন্ডীগড়। ৩। দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ। ৪। লাক্ষ্মা দ্বীপ। ৫। দিল্লি। ৬। পন্ডিচেরি। ৭। জম্মু ও কাশ্মীর। ৮। লাদাখ।
'ব্রক্ষদেশ' নামে পরিচিত ?
ক
থাইল্যান্ড
খ
জাপান
গ
ভিয়েতনাম
ঘ
মিয়ানমার
সঠিক উত্তর:
ঘ (মিয়ানমার)
ব্যাখ্যা:
বার্মা নামটি ব্রহ্মদেশ নামটির সঙ্গে সম্পর্কিত। সংস্কৃত ভাষায় এই দেশটি "ब्रह्मदेश" ("ব্রহ্মদেশ") নামে পরিচিত। বর্মী ভাষায় দেশটিকে "মিয়ানমা" নামে ডাকা হয়।
ব্রিটেন থেকে স্বাধীন হওয়া প্রথম দেশ-
ক
ফ্রান্স
খ
আমেরিকা
গ
আয়ারল্যান্ড
ঘ
পোল্যান্ড
সঠিক উত্তর:
খ (আমেরিকা)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)