বিখ্যাত ব্যক্তিত্ব

আন্তর্জাতিক বিষয়াবলী - বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কিত বিশ্ব রাজনীতি, চুক্তি ও বৈশ্বিক সংস্থার গুরুত্বপূর্ণ MCQ। বিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞানের সেরা প্রস্তুতি।

মোট 230 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 23
1
কোন দার্শনিক জীববিজ্ঞানী হিসেবেও খ্যাত?
ক কনফুসিয়াস
খ রুশাে
গ অ্যারিস্টটল
ঘ সক্রেটিস
সঠিক উত্তর: গ (অ্যারিস্টটল)
ব্যাখ্যা:
এরিস্টটল (প্রাচীন গ্রিক ভাষায় Ἀριστοτέλης আরিস্তোতেল্যাস্‌) (খ্রিষ্টপূর্ব ৩৮৪ – ৭ই মার্চ, খ্রিষ্টপূর্ব ৩২২) বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক। তাঁকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়। তার লেখনীতে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিশাস্ত্র, নন্দনতত্ত্ব, কবিতা, মঞ্চনাটক, সঙ্গীত, মনোবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি ও সরকার নিয়ে আলোচনা রয়েছে, যেগুলো নিয়ে পশ্চিমা দর্শনের প্রথম বুদ্ধিবৃত্তিক ব্যবস্থা গঠিত।
2
Who is the author of the book A Bunch of Old Letters?
ক Jawarhar Lal Nehru
খ Smt. Indira Nehru Gandhi
গ Shri K.C. Pant
ঘ Mahatma Gandhi
সঠিক উত্তর: ক (Jawarhar Lal Nehru)
3
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা কোথায় জন্মগ্রহণ করেন?
ক কুনু
খ কেপটাউন
গ ডারবান
ঘ জোহানেসবার্গ
সঠিক উত্তর: ক (কুনু)
4
“অসম্ভব শব্দটি বােকাদের অভিধানে খুঁজে পাওয়া যায়”-কে বলেছিলেন?
ক Sharukh Khan
খ Hitler
গ Napoleon
ঘ Anonto Jalil
সঠিক উত্তর: গ (Napoleon)
5
আর্সেনিক রোধে সনো ফিল্টারের উদ্ভাবক বিজ্ঞানীর নাম কী ?
ক ড. আবুল হুসসাম
খ ড. বদরউদ্দিন
গ ড. মোহম্মদ আশরাফুল
ঘ ড. মনিরুল ইসলাম
সঠিক উত্তর: ক (ড. আবুল হুসসাম)
6
আধুনিক ভারতের জনক কে?
ক সোনিয়া গান্ধী
খ জওহরলাল নেহেরু
গ ডিরোজিও
ঘ রাজা রামমোহন রায়
সঠিক উত্তর: ঘ (রাজা রামমোহন রায়)
7
কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?
ক ১৯৫৮
খ ১৯৪৮
গ ১৯৭৮
ঘ ১৯৬৮
সঠিক উত্তর: ঘ (১৯৬৮)
8
হোমার কোন ভাষার কবি?
ক ল্যাটিন
খ ইংলিশ
গ গ্রিক
ঘ ফার্সি
সঠিক উত্তর: গ (গ্রিক)
9
জাতির জনক হিসেবে পরিচিত, কিন্তু রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হয়নি-
ক শেখ মুজিবুর রহমান
খ নেলসন ম্যান্ডেলা
গ মহাত্মা গান্ধী
ঘ মোহাম্মদ আলী জিন্নাহ
সঠিক উত্তর: গ (মহাত্মা গান্ধী)
10
কৃত্রিম রক্ত আবিষ্কার করেছে কোন দেশের বিজ্ঞানীরা?
ক চীন
খ জার্মান
গ জাপান
ঘ যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: ঘ (যুক্তরাষ্ট্র)
ব্যাখ্যা:
বিজ্ঞানীরা জানাচ্ছেন, তাঁরা যে লোহিত রক্তকণিকা তৈরি করতে সক্ষম হয়েছেন, তাতে প্রাকৃতিক সব বৈশিষ্ট্যের পাশাপাশি রয়েছে শরীরের জন্য উপকারী বাড়তি কিছু বৈশিষ্ট্যও। যুক্তরাষ্ট্রের মিসিগান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই সুখবর দিয়েছেন।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)