বিশ্বযুদ্ধ
বিশ্বযুদ্ধ সম্পর্কিত MCQ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, ফলাফল ও গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বিসিএস প্রশ্নোত্তর।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1মিত্রশক্তি কবে গঠিত হয়?
ক
আগস্ট ১৯৪১
খ
জানুয়ারি ১৯৪২
গ
জুন ১৯৪৩
ঘ
সেপ্টেম্বর ১৯৩৯
সঠিক উত্তর:
খ (জানুয়ারি ১৯৪২)
ব্যাখ্যা:
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়। - জার্মানি, জাপান ও ইতালির মিলিত অক্ষশক্তি এবং ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন ইত্যাদি দেশের সমন্বয়ে গঠিত মিত্রশক্তির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। - ৭ মে, ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে। - ২ সেপ্টেম্বর, ১৯৪৫ জাপান কর্তৃক আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি যুক্তরাষ্ট্রের কোন জাহাজ ডুবিয়ে দেয়?
ক
আরোরা
খ
লুসিতানিয়া
গ
ব্যাটলশিপ পটেমকিন
ঘ
ক্যান্টন
সঠিক উত্তর:
খ (লুসিতানিয়া)
Potsman Declaration কোন যুদ্ধের সাথে জড়িত?
ক
আরব ইসরাইলের তৃতীয় যুদ্ধ
খ
স্নায়ুযুদ্ধ
গ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ঘ
প্রথম বিশ্বযুদ্ধ
সঠিক উত্তর:
গ (দ্বিতীয় বিশ্বযুদ্ধ)
ইউরোপের ধর্ম যুদ্ধের পূর্ব নাম-
ক
২০ বছরের যুদ্ধ
খ
৫০ বছরের যুদ্ধ
গ
৪০ বছরের যুদ্ধ
ঘ
৩০ বছরের যুদ্ধ
সঠিক উত্তর:
ঘ (৩০ বছরের যুদ্ধ)
ব্যাখ্যা:
"ইউরোপের ধর্মযুদ্ধ" ইউরোপের ইতিহাসে দীর্ঘতম এবং সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ। খ্রিস্টান প্রোটেস্টেন্ট ও ক্যাথলিকদের মধ্যে ১৬১৮ থেকে ১৬৪৮ বছর পর্যন্ত মোট ৩০ বছর এ যুদ্ধ সংঘটিত হয় বলে একে "ত্রিশ বছরের যুদ্ধ" বা Thirty years' war বলা হয়।
১ম বিশ্বযুদ্ধে মৈত্রী জোট ত্যাগ করে কোন দেশ মিত্রপক্ষে যোগ দেয়?
ক
ইতালি
খ
বুলগেরিয়া
গ
জার্মানি
ঘ
অস্ট্রিয়া
সঠিক উত্তর:
ক (ইতালি)
ব্যাখ্যা:
ইতালি প্রথমে মৈত্রী জোটে থাকলেও ১৯১৫ সালে মিত্রপক্ষে যোগ দেয়।
স্পন্সরড বিজ্ঞাপন (DEMO AD)
In-Feed Ad Unit • Slot: 1352108055
বিসিএস ও সরকারি চাকরির স্পেশাল মডেল টেস্ট প্যাকেজ ২০২৬
[Debug Mode প্রিভিউ] প্রতি ৫টি MCQ পর পর এই স্থানে Google AdSense Feed Ad রেন্ডার হবে।
বিস্তারিত দেখুন
ক্ষুদ্র রাষ্ট্র -
ক
জনসংখ্যায় ক্ষুদ্র
খ
সামরিক শক্তিহীন রাষ্ট্র
গ
আয়তনে ক্ষুদ্র
ঘ
দরিদ্র রাষ্ট্র
সঠিক উত্তর:
খ (সামরিক শক্তিহীন রাষ্ট্র)
ব্যাখ্যা:
ক্ষুদ্র রাষ্ট্র বা small state বলতে বোঝায় সামরিক শক্তিহীন রাষ্ট্র কে।
১৯১৭ সালে ফিলিস্তিন কে ব্রিটেন দখল করার আগ পর্যন্ত ফিলিস্তিন কোনটির অংশ ছিল?
ক
অটোমান সাম্রাজ্যের
খ
প্রুশিয়া সাম্রাজ্যের
গ
রোমান সাম্রাজ্যের
ঘ
অস্ট্র হাঙ্গরির
সঠিক উত্তর:
ক (অটোমান সাম্রাজ্যের)
ব্যাখ্যা:
১৯১৭ সালে ফিলিস্তিন কে ব্রিটেন দখল করার আগ পর্যন্ত ফিলিস্তিন অটোমান সাম্রাজ্য তথা তুরস্কের অংশ ছিলো। ১ম বিশ্ব যুদ্ধে তুরস্ক ব্রিটেনের কাছে হেরে গেলে ব্রিটেন ফিলিস্তিন অংশ দখল করে নেয়।
Welt politiks এর প্রবক্তা কে?
ক
উড্রো উইলসন
খ
পঞ্চম জর্জ
গ
দ্বিতীয় নিকলাস
ঘ
দ্বিতীয় উইলিয়াম
সঠিক উত্তর:
ঘ (দ্বিতীয় উইলিয়াম)
ব্যাখ্যা:
Welt politiks বা বিশ্ব রাজনীতির প্রবক্তা হলো জার্মানির সম্রাট দ্বিতীয় উইলিয়াম কাইজার। তিনি সমগ্র পৃথিবীতে জার্মানির প্রাধান্য স্হাপন করতে সচেষ্ট ছিলেন। তার এই উপনিবেশবাদ চিন্তার কারণেই তাকে welt politiks এর প্রবক্তা বলা হয়।
যুক্ত্ররাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়
ক
১৯১৭
খ
১৯১৮
গ
১৯১৬
ঘ
১৯১৫
সঠিক উত্তর:
ক (১৯১৭)
ব্যাখ্যা:
আটলান্টিক মহাসাগরে মার্কিন জাহাজ কে ব্রিটিশ জাহাজ মনে করে জার্মান নৌ বাহিনী ১৯১৭ সালের ৬ এপ্রিল আক্রমন করলে ঐ দিনই যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
মৈত্রী আতাতে ছিল না কোন দেশ?
ক
ফ্রান্স
খ
তুরস্ক
গ
ইংল্যান্ড
ঘ
রাশিয়া
সঠিক উত্তর:
খ (তুরস্ক)
ব্যাখ্যা:
ফ্রান্স,ইংল্যান্ড,রাশিয়া মৈত্রী আতাত তথা মিত্র শক্তির দেশ। আর তুরস্ক মৈত্রী বা অক্ষ শক্তির দেশ।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)