বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলী - বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 8 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
EU এর সর্বশেষ সর্বশেষ সদস্য-
ক লুথিয়ানিয়া
খ ক্রোয়েশিয়া
গ ব্রাজিল
ঘ জার্মানি
সঠিক উত্তর: খ (ক্রোয়েশিয়া)
ব্যাখ্যা:
রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়। প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিলো ৬টি। ২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করে। এর ফলে ইউরোপীয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা দাড়ায় ২৭টি। ইইউ সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলস শহরে। ক্রোয়েশিয়া ২৮তম দেশ হিসেবে অংশগ্রহণ করে।
2
কমেকন(Comecon) কোন ধরনের জোট ছিল?
ক সামরিক জোট
খ জলবায়ু পরিবর্তন জোট
গ অর্থনৈতিক
ঘ রাজনৈতিক
সঠিক উত্তর: গ (অর্থনৈতিক)
ব্যাখ্যা:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের জানুয়ারি মাসে তদানীন্তন আমেরিকার পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল কর্তৃক ঘোষিত কমিউনিজমের বিস্তার রোধ কল্পে গৃহীত হয় মার্শাল প্ল্যান। এর প্রতিপক্ষ হিসেবে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে সোভিয়েত আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে মস্কোতে 'পারস্পরিক অর্থনৈতিক সাহায্য পরিষদ বা Council for Mutual Economic Assistance (COMECON ) বা কমেকন ) গঠন করা হয়। প্রাথমিকভাবে পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়নের সাথে এ প্রতিষ্ঠানের সদস্য হলে ও পরে পূর্ব জার্মানি , আলবেনিয়া এমনকি উত্তর কোরিয়া ও তদানীন্তন উত্তর ভিয়েতনাম এ দুটো এশিয়ান দেশও এর সদস্য হিসেবে যোগদান করে। সংগঠনটি ১৯৪৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টিকে ছিল।
3
কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
ক IBRD
খ IDA
গ IMF
ঘ IFC
সঠিক উত্তর: গ (IMF)
ব্যাখ্যা:
বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত: পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development, IBRD) আর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association, IDA), International Finance Corporation (IFC), Multilateral Investment Guarantee Agency (MIGA), International Centre for Settlement of Investment Disputes (ICSID)।
4
অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ অর্থনৈতিক সমীক্ষা প্রণয়নের দায়িত্ব পালন করে ?
ক অর্থ বিভাগ
খ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
গ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
ঘ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
সঠিক উত্তর: ক (অর্থ বিভাগ)
5
GATT চুক্তি স্বাক্ষর হয়-
ক ১৯৪৮
খ ১৯৪৭
গ ১৯৯৫
ঘ ১৯৫১
সঠিক উত্তর: খ (১৯৪৭)
ব্যাখ্যা:
GATT (The General Agreement on Tariffs and Trade) হলো WTO এর পূর্বসূরী। - ১৯৪৭ সালের ৩০ অক্টোবর জেনেভায় ২৩টি দেশ GATT চুক্তিতে স্বাক্ষর করে, আর কার্যকর হয় ১৯৪৮ সালে। - ১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT এর স্থলে WTO (World Trade Organization) আত্মপ্রকাশ করে। - বাংলাদেশ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর GATT এর সদস্য হয়।
6
নিম্নের কোনটি MINT এর সদস্য নয়?
ক তুরস্ক
খ নাইজেরিয়া
গ ইন্দোনেশিয়া
ঘ মালয়েশিয়া
সঠিক উত্তর: ঘ (মালয়েশিয়া)
ব্যাখ্যা:
MINT এর সদস্য দেশ M= Mexico , I=Indonesia, N= Nigeria T=Turkey, এরা ব্রিকস পরবর্তী উদীয়মান অর্থনৈতিক শক্তি।
7
ইউরজোন ভুক্ত দেশের সংখ্যা কত?
ক ১৯ টি
খ ২৫ টি
গ ১৩ টি
ঘ ২৭ টি
সঠিক উত্তর: ক (১৯ টি)
ব্যাখ্যা:
ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ সমূহ কে একত্রে ইউরো জোন বলা হয়। সর্বমোট ১৯ টি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে। সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ হলো লিথুনিয়া।
8
BRICS এর ধারণা প্রধানকারী ব্যাংক-
ক Goldman Sachs
খ AIG
গ Barcles Bank
ঘ Forbes Journal
সঠিক উত্তর: ক (Goldman Sachs)
ব্যাখ্যা:
২০০১ সালে মার্কিন বিনিয়োগকারী ব্যাংক Goldman Sachs এর তৎকালীন চেয়ারম্যান Jim O'neil তার Building better global economic BRICS প্রকাশনায় এর ধারণা দেন।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)