সভ্যতা
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলী - সভ্যতা MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 30 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে কারা?
ক
গ্রিকরা
খ
মিশরীয়রা
গ
ব্যাবিলনীয়রা
ঘ
অ্যাশেরীয়রা
সঠিক উত্তর:
গ (ব্যাবিলনীয়রা)
. কোন সভ্যতা নদীর তীরে গড়ে উঠেনি?
ক
গ্রিক সভ্যতা
খ
মেসোপটেমীয় সভ্যতা
গ
ইনকা সভ্যতা
ঘ
সিন্ধু সভ্যতা
সঠিক উত্তর:
ক (গ্রিক সভ্যতা)
ব্যাখ্যা:
মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা ,দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালায় ১৫ শতকে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তা ইনকা সাম্রাজ্য নামে পরিচিত।প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্যসাগরকে কেন্দ্র করে।
সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতি কোন সভ্যতার আবিষ্কার ?
ক
মিশরিয় সভ্যতা
খ
ইনকা সভ্যতা
গ
মেসোপটেমীয় সভ্যতা
ঘ
সিন্ধু সভ্যতা
সঠিক উত্তর:
খ (ইনকা সভ্যতা)
৩৬৫ দিনে একবছর হিসাবের আবিষ্কারক –
ক
মিশরীয়রা
খ
ইনকা রা
গ
রোমানরা
ঘ
সিন্ধুরা
সঠিক উত্তর:
ক (মিশরীয়রা)
পৃথিবীর প্রথম মানচিত্র অংকন করেন কারা?
ক
মিশরীয়রা
খ
গ্রিকরা
গ
রোমানরা
ঘ
চীনারা
সঠিক উত্তর:
খ (গ্রিকরা)
স্পন্সরড বিজ্ঞাপন (DEMO AD)
In-Feed Ad Unit • Slot: 1352108055
বিসিএস ও সরকারি চাকরির স্পেশাল মডেল টেস্ট প্যাকেজ ২০২৬
[Debug Mode প্রিভিউ] প্রতি ৫টি MCQ পর পর এই স্থানে Google AdSense Feed Ad রেন্ডার হবে।
বিস্তারিত দেখুন
রোমান সভ্যতা গড়ে উঠেছিল যে নদীর তীরে-----
ক
টাইগার
খ
টাইবার
গ
টাইগ্রিস
ঘ
দজলা
সঠিক উত্তর:
খ (টাইবার)
ব্যাখ্যা:
রোমান সভ্যতা খ্রীস্টপূর্ব ৫৫০ থেকে ৪৬৫ খ্রীস্টাব্দ সময়কালে ইউরোপে লাতিনি নামের এক গ্রামে গড়ে উঠেছিল।যা এখন রোম নামে পরিচিত। প্রাচীন সভ্যতা গুলোর মধ্যে রোমান সভ্যতা ছিল সবচেয়ে শক্তিশালী। এই সভ্যতার গোড়াপত্তনে রয়েছে কিংবদন্তী ও পৌরাণিক গল্প। উন্নতির চরম শিখরে রোমান সভ্যতা বিশাল এলাকায় আধিপত্ত করে। রোমান সভ্যতা গড়ে উঠেছিল টাইবার নদীর তীরে। সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা-- ৯ম- ১০ম শ্রেণি
সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল?
ক
পিতৃতান্ত্রিক
খ
মাতৃতান্ত্রিক
গ
সমাজ কেন্দ্রিক
ঘ
এ ও বি উভয়ই
সঠিক উত্তর:
খ (মাতৃতান্ত্রিক)
ব্যাখ্যা:
সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা (৩৩০০ – ১৩০০ খ্রিষ্টপূর্বাব্দ; পূর্ণবর্ধিত কাল ২৬০০ – ১৯০০ খ্রিষ্টপূর্বাব্দ)। এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের। পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা। প্রথম দিকে এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলের সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে। পরে তা প্রসারিত হয় ঘগ্গর-হকরা নদী উপত্যকা ও গঙ্গা-যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত। বর্তমান পাকিস্তান রাষ্ট্রের প্রায় সম্পূর্ণ অংশ, ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিমদিকের রাজ্যগুলি, দক্ষিণ-পূর্ব আফগানিস্তান এবং ইরানের বালোচিস্তান প্রদেশের পূর্ব অংশ এই সভ্যতার অন্তর্গত ছিল।
প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে-----
ক
মিশরীয়রা
খ
সিন্ধু সভ্যতার জনগ্ণ
গ
রোমানরা
ঘ
গ্রিসরা
সঠিক উত্তর:
ক (মিশরীয়রা)
ব্যাখ্যা:
সৌর পঞ্জিকা হলো এমন একটি পঞ্জিকা (ক্যালেন্ডার) যেখানে দিনসমূহকে হিসাব করার জন্য সূর্যের ঘুর্ণন পদ্ধতির ফলে উদ্ভূত গণনাকে ব্যবহার করা হয়। হিসাবের সুবিধার্থে পৃথিবীতে সৌর পঞ্জিকার ব্যবহারই অধিক প্রচলিত; যেমনঃ ইংরেজি পঞ্জিকা, বাংলা পঞ্জিকা। প্রাথমিকভাবে বর্ষ গণনা করা হতো চাঁদের আবর্তন হিসাব করে, সুমেরীয় সভ্যতায় যা প্রথম দৃষ্ট হয়; কিন্তু জ্যোতির্বিজ্ঞান, হিসাব-নিকাশ প্রভৃতিতে অগ্রগামী থাকায় মিশরীয়রাই পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকার প্রচলন করে। সৌর পঞ্জিকার ভিত্তি হলো পৃথিবীর আহ্নিক গতির সময়কাল এবং বার্ষিক গতির সময়কাল।
'মহেঞ্জোদারো' কোন সভ্যতার অংশ?
ক
মিসর
খ
সিন্ধু
গ
রোমান
ঘ
মেসোপটেমিয়া
সঠিক উত্তর:
খ (সিন্ধু)
ব্যাখ্যা:
মহেঞ্জোদারো ছিল প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর-বসতিগুলির মধ্যে অন্যতম। এটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এবং প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক। এই শহরের পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটিকে "একটি প্রাচীন সিন্ধু মহানগর" নামেও অভিহিত করা হয়।
. Aztec Civilization এর কেন্দ্রবিন্দু কোথায় ছিলো?
ক
যুক্তরাষ্ট্র
খ
মেক্সিকো
গ
পেরু
ঘ
কলম্বিয়া
সঠিক উত্তর:
খ (মেক্সিকো)
স্পন্সরড বিজ্ঞাপন (DEMO AD)
In-Feed Ad Unit • Slot: 1352108055
বিসিএস ও সরকারি চাকরির স্পেশাল মডেল টেস্ট প্যাকেজ ২০২৬
[Debug Mode প্রিভিউ] প্রতি ৫টি MCQ পর পর এই স্থানে Google AdSense Feed Ad রেন্ডার হবে।
বিস্তারিত দেখুন
নারা সভ্যতা কোথায় উদ্ভব ঘটেছিলো?
ক
চীন
খ
জাপান
গ
মঙ্গোলীয়া
ঘ
গ্রীস
সঠিক উত্তর:
খ (জাপান)
ব্যাখ্যা:
নারা যুগ হল জাপানের ইতিহাসে ৭১০ থেকে ৭৯৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত স্থায়ী একটি যুগ। সম্রাজ্ঞী গেন্মেই বর্তমান নারা শহরে হেইজো-কিও নামে নতুন রাজধানী স্থাপন করেন। ৭৪০ থেকে ৭৪৫ খ্রিঃ এই পাঁচ বছরের জন্য রাজধানী অন্যত্র স্থানান্তর করা হয়েছিল, কিন্তু ৭৮৪ খ্রিঃ সম্রাট কান্মু নাগাওকা-কিও নামক নতুন রাজধানী স্থাপনের আগে পর্যন্ত অবশিষ্ট নারা যুগে হেইজো-কিও নগরই জাপানি সভ্যতার প্রাণকেন্দ্র হয়ে থাকে। অবশেষে সম্রাট কান্মু ৭৯৪ খ্রিঃ হেইআন-কিও নগরে (বর্তমান কিয়োতো) রাজধানী স্থাপন করলে হেইআন যুগ আরম্ভ হয়।
মাচ্চু পিচ্চু কোন সভ্যতার নিদর্শন?
ক
মায়ান সভ্যতা
খ
নারা সভ্যতা
গ
ইনকা সভ্যতা
ঘ
ক্যালডীয় সভ্যতা
সঠিক উত্তর:
গ (ইনকা সভ্যতা)
ব্যাখ্যা:
ইনকা ইতিহাসে মান্কো কাপাক (Manco Capac)-কে প্রথম রাজা বা সম্রাটের মর্যাদা দেওয়া হয়। ইনকা সমাজের রীতি অনুসারে, মান্কো তাঁর নিজের বোনকে বিবাহ করেছিলেন। ১২০০ খ্রিষ্টাব্দের দিকে তিনি কুজ্কো (Cuzco) নগরী প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়, মান্কো কাপাকের উত্তরসূরীরা ছোটো ছোটো রাজাদের রাজ্য জয় করে রাজ্যের বিস্তার ঘটায়। এই রাজবংশের পাচুকুটি (Pachacuti), ইনকা রাজ্যকে সম্প্রসারিত করে প্রথম একটি সাম্রাজ্য হিসেবে গড়ে তোলেন। যতদূর জানা যায়, ১৪৩৮ খ্রিষ্টাব্দে পাচুকুটি ক্ষমতা লাভ করেছিলেন। সাম্রাজ্যের অধিকার লাভের পরপরই কুজকোর তিনি করিক্যাঞ্চা (Coricancha) নামক স্থানটি নতুনভাবে সাজান। তাঁর সময়ে তৈরি কুজকো থেকে ৫০ মাইল দূরে ওল্লান্টায়টাম্বো (Ollantaytambo) নগরী। তবে তাঁর সময়ে তৈরি সবচেয়ে আলোচিত নগরী হলো মাচুপিচু (Machu Picchu)। সম্ভবত ১৪৫০ খ্রিষ্টাব্দের দিকে পাচুকুটি মাচুপিচু নগরী তৈরি করেছিলেন। এই নগরীটি কেন তৈরি করেছিলেন, তা নিয়ে নানা জনের নানা মত রয়েছে। অনেকে মনে করেন মাচুপিচু নগরীটি ছিল সম্রাটের নিজস্ব সম্পদ। এখানে একটি শক্তিশালী দুর্গ তৈরি করা হয়েছিল। এছাড়া শীতকালীন রাজধানী হিসেবে নগরীটি ব্যবহার করা হতো। উল্লেখ্য, ১৯১১ খ্রিষ্টাব্দে আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাইরাম বিংহাম ((Hiram Bingham) 'মাচুপিচু' নামক শহরটির সন্ধান পান।
মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিলো?
ক
চীন
খ
পেরু
গ
মেক্সিকো
ঘ
চিলি
সঠিক উত্তর:
গ (মেক্সিকো)
গনতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে?
ক
ইংল্যান্ড
খ
গ্রীস
গ
যুক্তরাষ্ট্র
ঘ
ইতালি
সঠিক উত্তর:
খ (গ্রীস)
পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় কোথায়?
ক
গ্রীসে
খ
রোমে
গ
ব্যাবিলনে
ঘ
আনাতোলিয়ায়
সঠিক উত্তর:
গ (ব্যাবিলনে)
ব্যাখ্যা:
পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে। ব্যাবিলনের শাসক হাম্মুরামি প্রথম আইন প্রবর্তন করেন যা মানব সমাজে প্রথম লিখিত আইনের মর্যাদা পায়।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)