সভ্যতা
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলী - সভ্যতা MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 30 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 2. ৩০ দিনে মাস, ১২ মাসে বছর-এই হিসাব গুলোর প্রবর্তন করে কারা?
ক
গ্রীকরা
খ
মিশরীয়রা
গ
সুমেরীয়রা
ঘ
ক্যালডীয়রা
সঠিক উত্তর:
খ (মিশরীয়রা)
সভ্যতার ইতিহাসে কারা সর্বপ্রথম চাকার ব্যবহার উদ্ভাবন করে?
ক
ফিনিশীয়রা
খ
সুমেরীয়রা
গ
ক্যালেডীয়রা
ঘ
ব্যবলনীয়রা
সঠিক উত্তর:
খ (সুমেরীয়রা)
ব্যাখ্যা:
মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম - সুমেরীয় সভ্যতা। বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে। দক্ষিণ মেসোপটেমিয়ার আদি অ-সেমেটিকবাসীরা সাধারণভাবে ‘সুমেরিয়ান’ নামে পরিচিত ছিল। ‘চাকা’ আবিষ্কার ও উন্নত সেচ ব্যবস্থা - টাইগ্রিস সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে। তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট ‘রথ’ (Chariot) ব্যবহার শুরু করেছিল। পরবর্তীতে সেগুলো যুদ্ধের উপযোগী করে নির্মাণ করা হয়।
সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি?
ক
লোহার ব্যবহার আবিষ্কার
খ
চাকা আবিষ্কার
গ
বর্ণমালা উদ্ভাবন
ঘ
সপ্তাহকে সাত দিনে ভাগ
সঠিক উত্তর:
গ (বর্ণমালা উদ্ভাবন)
ব্যাখ্যা:
ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান-বর্ণমালা উদ্ভাবন বা লিখন পদ্ধতি আবিষ্কার। - এদের উদ্ভাবিট বর্ণমালার সাথে স্বরবর্ণ যোগ করে বর্ণমালা সম্পুর্ণ করে গ্রিকরা। - এদের ব্যাঞ্জনবর্ণমালা হল ২২টি - এদের আরও অবদান ব্যবসা-বাণিজ্য ও নৌকা তৈরি। - প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের শ্রেষ্ঠ পরিচয় এরা নাবিক ও জাহা নির্মাতা হিসেবে। - ইউরোপীয়রা কাগজ, কলম, কালির ব্যাবহার শিখে এদের কাছ থেকে।
সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়?
ক
১৯১৬
খ
১৯২০
গ
১৯২১
ঘ
১৯২২
সঠিক উত্তর:
গ (১৯২১)
ব্যাখ্যা:
সিন্ধু সভ্যতা গড়ে উঠে পাকিস্তানের মহেঞ্জোদারো(বর্তমান পাকিস্তানে লারকান জেলায়) ও হরপ্পাতে (পাঞ্জাবে মন্টেগোমারি)। - এর নিদর্শন পাওয়া যায় পরিকল্পিত নগর ব্যবস্থা। - এই সভ্যতা গড়ে তুলছিল দ্রাবিড় জাতি। - এই সভ্যতার বড় অবদা পরিমাপ পদ্ধতি উদ্ভাবন - ১৯২১ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হরপ্পায় প্রথম সিন্ধু সভ্যতার সন্ধান মেলে। - পরবর্তীতে ১৯২২ সালে সিন্ধুর মহেঞ্জোদারো শহরে খননকার্যের মাধ্যমে সিন্ধু সভ্যতার নির্দশন উন্মোচিত হয়। - বাটাখারা ব্যাবহার শুরু হয় এই সভ্যতায়। - ভারতীয় সভ্যতাটি 'সিন্ধু সভ্যতা' নামে পরিচিত, এটি সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল।
প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
ক
হিব্রু সভ্যতা
খ
ফিনিশীয় সভ্যতা
গ
ইনকা সভ্যতা
ঘ
ব্যাবিলনীয় সভ্যতা
সঠিক উত্তর:
ক (হিব্রু সভ্যতা)
ব্যাখ্যা:
পৃথিবীর প্রাচীনতম ভাষা হিব্রু। হিব্রু সভ্যতা জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। হিব্রুদের সবচেয়ে বড় অবদান ধর্মের ক্ষেত্রে।
হেলেনিস্টিক সভ্যতা গড়ে উঠেছিল কোন দেশে?
ক
ইরাকে
খ
মিশরে
গ
গ্রীসে
ঘ
পেরুতে
সঠিক উত্তর:
খ (মিশরে)
ব্যাখ্যা:
হেলেনিস্টিক সভ্যতা গড়ে উঠেছিল মিশরের আলেকজান্দ্রিয়ায়। হেলেনিস্টিক সভ্যতার প্রধান কেন্দ্র ছিল আলেকজান্দ্রিয়া। হেলেনিস্টিক সভ্যতার উৎপত্তি ও ক্রমবিকাশে প্রধান ভূমিকা পালন করেন আলেকজান্ডার দ্যা গ্রেট।
কোন সভ্যতা সবচাইতে প্রাচীন-
ক
মেসোপটেমীয়
খ
মিশরীয়
গ
চৈনিক
ঘ
পারসিক
সঠিক উত্তর:
ক (মেসোপটেমীয়)
ব্যাখ্যা:
মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছিল সুমেরীয়গণ। বর্তমান ইরাকের ইউফ্রেতিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর পূর্বে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠে । আনুমানিক ২০০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে এলামীয় সম্প্রদায়ের মানুষের আক্রমণে সুমেরীয় সভ্যতার পতনের সূচনা হয়। - এদের সবচেয়ে বড় অবদান ‘চাকা’ (Wheel) আবিষ্কার, এদের আদিবাস ছিল এলামের পাহাড়ি অঞ্চলে। তাদের আয়ের মূল উৎস ছিল কৃষি। উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল। - সুমেরীয়গণ ‘কিউনিফর্ম’ (Cuneiform) নামে একটি নতুন লিপির উদ্ভাবন করে। কিউনিফর্ম হলো অক্ষরভিত্তিক বর্ণলিপি। কিউনিফর্ম দেখতে কোন কোনটা ইংরেজি ‘V’ (ভি) অক্ষরের মতো মনে হতো। - সুমেরীয় সমাজ ব্যবস্থায় ভূস্বামীদের বলা হতো "লুগাস"। - সুমেরীয় সভ্যতায় প্রচলিত কিউনিফর্ম লিপির পাঠোদ্ধার করেন স্যার হেনরি ক্রেসউইক রোলিনসন (১৮২৭ খ্রিস্টাব্দে) । - এরা সর্বপ্রথম চাকা ব্যবহার করে গাড়ি ও রথের প্রচলন। - সর্বপ্রথম লিখন পদ্ধতি (চিত্রলিপি ও কিউনিফর্ম লিপি) আবিষ্কার। - বর্গমূল ও ঘনমূল এর গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেন। - চাঁদের আবর্তনের ভিত্তিতে চান্দ্রমাসের প্রচলন।
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ঊঠেছিল?
ক
গ্রিসে
খ
মেসোপটেমিয়া
গ
রোমে
ঘ
ভারতে
সঠিক উত্তর:
খ (মেসোপটেমিয়া)
‘মেসোপটেমিয়া’ কোন দেশের পূর্বনাম?
ক
ইরাক
খ
ইরান
গ
তুরস্ক
ঘ
মিশর
সঠিক উত্তর:
ক (ইরাক)
‘মেসোপটেমিয়া’ এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে?
ক
ইরাক
খ
ইরান
গ
তুরস্ক
ঘ
সিরিয়া
সঠিক উত্তর:
ক (ইরাক)
সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি?
ক
সিন্ধু
খ
গ্রিক
গ
রোমান
ঘ
মেসোপটেমীয়
সঠিক উত্তর:
ঘ (মেসোপটেমীয়)
কোন সভ্যতায় প্রথম ‘চাকা’ এর ব্যবহার প্রচলন হয়?
ক
মিশরীয়
খ
সুমেরীয়
গ
ব্যাবিলনীয়
ঘ
ক্যালডীয়
সঠিক উত্তর:
খ (সুমেরীয়)
ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে?
ক
জুলিয়াস সিজার
খ
হাম্বুরাবি
গ
সম্রাট আলেকজান্ডার
ঘ
এরিস্টটল
সঠিক উত্তর:
খ (হাম্বুরাবি)
পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়?
ক
স্পেন
খ
ব্যাবিলন
গ
গ্রিস
ঘ
তেহরান
সঠিক উত্তর:
খ (ব্যাবিলন)
ব্যাবিলন কোথায়?
ক
তুরস্কে
খ
ইরাকে
গ
মিশরে
ঘ
স্পেনে
সঠিক উত্তর:
খ (ইরাকে)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)