অন্যান্য
কম্পিউটার ও তথ্য প্রযুক্তির বিবিধ MCQ। হার্ডওয়্যার, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে বিসিএস প্রশ্নোত্তর।
মোট 521 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 35সতীদাহ প্রথা রোধ করেন কে?
ক
রাজা রামমোহন রায়
খ
লর্ড উইলিয়াম বেন্টিক
গ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ
রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
খ (লর্ড উইলিয়াম বেন্টিক)
ব্যাখ্যা:
লর্ড উইলিয়াম বেন্টিক ১৮২৯ সালে সতীদাহ প্রথা রহিত করেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করতে অগ্রণী ভূমিকা পালন করেন।
একটি ক্লাসে ৬৪০ জন ছাত্রছাত্রী আছে,যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসের ছাত্রীর সংখ্যা কত?
ক
২৫৬ জন
খ
৩৮৪ জন
গ
৪২০ জন
ঘ
৪৮৬ জন
সঠিক উত্তর:
খ (৩৮৪ জন)
ব্যাখ্যা:
ছাত্রী সংখ্যা= ৬৪০ এর (১০০- ৪০)% = ৬৪০ x (৬০/১০০) =৩৮৪ জন
What is the masculine gender of 'mare' ?
ক
ক) Mermaid
খ
Horse
গ
Dog
ঘ
Bear
সঠিক উত্তর:
খ (Horse)
ব্যাখ্যা:
Mare (ঘোটকী)- এর masculine gender 'Horse' (ঘোটক বা ঘোড়া)। অন্যদিকে Mermaid (feminine gender)- এর masculine gender 'Marman'; Bear (Common gender)- এর masculine gender 'Boar' এবং feminine gender 'Sow' ।
UNESCO Memory of the World International register— এ কার ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে?
ক
মাহাথির মোহাম্মদ
খ
ইন্দিরা গান্ধী
গ
জওহরলাল নেহেরু
ঘ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
ঘ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)
ব্যাখ্যা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ UNESCO Memory of the World International register— এ অন্তর্ভুক্ত হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে?
ক
১০ ডিসেম্বর
খ
১১ ডিসেম্বর
গ
১ ডিসেম্বর
ঘ
২০ মার্চ
সঠিক উত্তর:
ক (১০ ডিসেম্বর)
ব্যাখ্যা:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর। জাতিসংঘের নির্দেশনায় ১৯৪৮ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্ব এইডস দিবস ১ ডিসেম্বর।
আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি?
ক
অ্যাঞ্জেলস
খ
ভিক্টোরিয়া
গ
নায়াগ্রা
ঘ
তুগেল
সঠিক উত্তর:
গ (নায়াগ্রা)
ব্যাখ্যা:
বিশ্বের সর্ববৃহৎ জলপ্রপাত নায়াগ্রা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার ওপর অবস্থিত। নায়াগ্রা জলপ্রপাতের তিনভাগের একভাগ আমেরিকায় এবং দুই ভাগ কানাডায় অবস্থিত।
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক
১২ টি
খ
১৩ টি
গ
১১ টি
ঘ
১০ টি
সঠিক উত্তর:
গ (১১ টি)
ব্যাখ্যা:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করতে ১১ জুলাই ১৯৭১ সমগ্র দেশকে ১১ টি সেক্টর এবং ৬৪ টি সাব সেক্টরে ভাগ করা হয়।
ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
ক
লর্ড হার্ডিঞ্জ
খ
লর্ড মাউন্ট ব্যাটেন
গ
লর্ড ওয়ারেন হেস্টিংস
ঘ
লর্ড কার্জন
সঠিক উত্তর:
গ (লর্ড ওয়ারেন হেস্টিংস)
ব্যাখ্যা:
ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং সর্বশেষ গভর্নর ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস।
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
ক
কেওক্রাডং
খ
মাউন্ট এভারেস্ট
গ
কিলিমানজারো
ঘ
কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ (মাউন্ট এভারেস্ট)
ব্যাখ্যা:
বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৫০ মিটার এবং অবস্থান নেপাল ও তিব্বত সীমন্তে।
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
ক
ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
খ
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
গ
প্রশান্ত ও ভারত মহাসাগর
ঘ
কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ (আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর)
ব্যাখ্যা:
পৃথিবীর গভীরতম খাল পানামা খাল। পানামায় অবস্থিত এ খালটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
ব্রহ্মপুত্র নদীর উৎস কোনটি?
ক
গাঙ্গোত্রী হিমবাহ
খ
মানস সরোবর
গ
যমুনা
ঘ
বঙ্গোপসাগর
সঠিক উত্তর:
খ (মানস সরোবর)
ব্যাখ্যা:
তিব্বতের কৈলাসশৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে পদ্মা বা গঙ্গা নদীর।
আমাজন নদী কোন মহাদেশ অবস্থিত?
ক
আফ্রিকা
খ
উত্তর আমেরিকা
গ
দক্ষিণ আমেরিকা
ঘ
এশিয়া
সঠিক উত্তর:
গ (দক্ষিণ আমেরিকা)
ব্যাখ্যা:
পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত।
মহাস্থানগড়ের পুরাতন নাম কি?
ক
পুন্ড্রবর্ধন
খ
সুবর্ণগ্রাম
গ
বিক্রমপুর
ঘ
নদীয়া
সঠিক উত্তর:
ক (পুন্ড্রবর্ধন)
ব্যাখ্যা:
প্রাচীন পুন্ড্রবর্ধন জনপদটির বর্তমান নাম মহাস্থানগড়। অঞ্চলটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
সেন্টমার্টিন দ্বীপ কোন জেলার আওতায়?
ক
চট্টগ্রাম
খ
টেকনাফ
গ
কক্সবাজার
ঘ
ফেনী
সঠিক উত্তর:
গ (কক্সবাজার)
ব্যাখ্যা:
সেন্টমার্টিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত একটি দ্বীপ। এটি বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ।
চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
ক
বাকঁখালী
খ
কর্ণফুলী
গ
হালদা
ঘ
ফেনী
সঠিক উত্তর:
খ (কর্ণফুলী)
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী।এ নদী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ের উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীর তীরেই চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)