কম্পিউটার পেরিফেরালস
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - কম্পিউটার পেরিফেরালস MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 192 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 13OMR- এর পূর্নরুপ কোনটি?
ক
Optical Messege Reader
খ
Optical Mark Reader
গ
Optical mark Render
ঘ
Optical Mark Render
সঠিক উত্তর:
খ (Optical Mark Reader)
ব্যাখ্যা:
OMR এর পুর্ণরুপ Optical Mark Reader. OMR একটি ইনপুট ডিভাইস। কম্পিউটারে ডাটা প্রবেশের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। নির্দিষ্ট পজিশনে পেন্সিল বা কলমের দাগ চিহ্নিত করতে এটি সাহায্য করে। OMR প্রযুক্তির কিছু সুবিধা হচ্ছে এটি অনেক দ্রুত এবং নির্ভুল তথ্য দেয় আর একসাথে অনেক কাগজ পরীক্ষা করা যায়। সাথে এটি একটি সাশ্রয়ী প্রযুক্তিও বটে।
নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যাবহৃত হয়?
ক
মাউস
খ
মডেম
গ
কীবোর্ড
ঘ
প্লটার
সঠিক উত্তর:
খ (মডেম)
ব্যাখ্যা:
modem (মডেম) stands for mo = modulator and dem = demodulator. hence it makes analog to digital and digital to analog signals. when you pass a signal then it sends this signal to the BTS(base transceiver station) from MS(mobile station) and does reverse. so it is a input and output device. mouse , keyboard = only for input becasue it sends signal to the computer. plotter is an printing machine thus we can say it an output device. টাচ স্কিনও একটি ইনপুট আউটপুট ডিভাইস।
নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?
ক
মনিটর
খ
প্রিন্টার
গ
মাউস
ঘ
স্পিকার
সঠিক উত্তর:
গ (মাউস)
ব্যাখ্যা:
মাউস হলো এক ধরনের ইনপুট ডিভাইস। এটি দেখতে অনেকটা ইঁদুরের মতো। সাধারণত GUI (Graphical User Interface) সিস্টেমে এটি ব্যবহৃত হয়। এর সাহায্যে সহজেই কোনো অংশ সিলেক্ট করা যায়। এর সাহায্যে কম্পিউটারে কমান্ড দেওয়া হয়। অপশনে উল্লিখিত বাকিগুলো সব আউটপুট ডিভাইস। মডেম, টাচ স্কিন ইনপুট - আউটপুট ডিভাইসের উদাহরণ। কীবোর্ড, স্ক্যানার, মাউস, জয়স্টিক এবং ডিজিটাল ক্যামেরা হল ইনপুট ডিভাইসের উদাহরণ।
নিচের কোনটি আউটপুট যন্ত্র?
ক
মাউস
খ
স্ক্যানার
গ
প্রিন্টার
ঘ
ট্রাকার বল
সঠিক উত্তর:
গ (প্রিন্টার)
ব্যাখ্যা:
কম্পিউটারে প্রদত্ত উপাত্তসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে তার ফলাফল যে সকল যন্ত্রের সাহায্যে প্রদর্শিত হয় ও পাওয়া যায় তাকে বলে নির্গমনমুখ যন্ত্রাংশ বা আউটপুট ডিভাইস। যেমন - মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, ডিস্ক ইত্যাদি। অন্যদিকে যে সমস্ত যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটার যাবতীয় তথ্য ও নির্দেশ গ্রহণ করে থাকে তাকে বলে গ্রহণমুখ যন্ত্রাংশ বা ইনপুট ডিভাইস। যেমন – কী - বোড, মাউস, স্ক্যানার, টাচ স্ক্রীন, মাইক্রোফোন, ট্র্যাকার বল ইত্যাদি।
কোন ধরনের প্রিন্টার সবচেয়ে বেশি দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
ক
লেজার প্রিন্টার
খ
ডটমেট্রিক্স প্রিন্টার
গ
বাবল জেট প্রিন্টার
ঘ
ইনকজেট প্রিন্টার
সঠিক উত্তর:
ক (লেজার প্রিন্টার)
ব্যাখ্যা:
লেজার প্রিন্টার হলো উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র। এই প্রিন্টরের প্রিন্ট কোয়ালিটি খুবই উন্নত। এ প্রিন্টারে লেজার রশ্মি দ্বারা কাগজে লেখা ফুটিয়ে তোলা যায়। লেজার প্রিন্টারে ব্যবহৃত কার্টিজকে টোনার বলে।
CPU এর পূর্ণরূপ কোনটি?
ক
Core Performance Unit
খ
Core Programming Unit
গ
Cyber Programming Unit
ঘ
Central Processing Unit
সঠিক উত্তর:
ঘ (Central Processing Unit)
ব্যাখ্যা:
CPU - এর পূর্ণ অর্থ হলো Central Processing Unit । সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। কম্পিউটারের যাবতীয় কাজ সিপিইউ (CPU) দ্বারা নিয়ন্ত্রিত হয়। কম্পিউটার তার ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য মেমোরিতে রক্ষিত নির্দেশের ভিত্তিতে সিপিইউ সমস্যাটির সমাধান আউ্টপুটের মাধ্যমে দিয়ে থাকে।
OMR পূর্ণরূপ হচ্ছে-
ক
Optical Mark Reader
খ
Optical Reader
গ
Read Only Memory
ঘ
Optical Memory Reader
সঠিক উত্তর:
ক (Optical Mark Reader)
ব্যাখ্যা:
ওএমআর (OMR) এক ধরনের ইনপুট ডিভাইস, যার পূর্ণরূপ অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader) । এটির সাহায্যে স্ক্যানারের মতই লিখিত বিষয়বস্তু কম্পিউটারে নিয়ে যাওয়া যায় । ওএমআর যন্ত্র কোনো চিহ্ন পাঠ করে ঐ চিহ্নের সঙ্গে সম্পর্কযুক্ত ফলাফল দান করতে পারে । বর্তমানে বিভিন্ন পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের জন্য ওএমআর পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ।
Del বোতাম চাপ দিলে কী হয়?
ক
কার্সরের পরের শব্দ মুছে যায়
খ
কার্সরের পরের অক্ষর মুছে যায়
গ
কোনটিই নয়
ঘ
কার্সরের পরের লাইন মুছে যায়
সঠিক উত্তর:
খ (কার্সরের পরের অক্ষর মুছে যায়)
ব্যাখ্যা:
Del বোতাম চাপ দিলে কার্সরের পরের অক্ষর মুছে যায়।
Key Board এর F1- F12 পর্যন্ত বোতামগুলুকে কী বলা হয় ?
ক
Fromat Key
খ
Function Key
গ
Fantastic Key
ঘ
Fun Key
সঠিক উত্তর:
খ (Function Key)
ব্যাখ্যা:
ফাংশন কী : কী বোর্ডের উপরের দিকে বাম পার্শ্বে F1 থেকে F12 পর্যন্ত যে কীগুলো আছে এদের একত্রে ফাংশন কী বলে। এদের ফাংশন কী(একত্রে) বলার কারণ এদের মাধ্যমে নির্দিষ্ট কিছু কাজ করা যায় । যেমন - কোন প্রোগ্রামের জন্য help অথবা কোন প্রোগ্রাম রান করানো ইত্যাদি কাজে এই কীগুলোর ব্যবহার করা হয়।
মনিটর মুলত কি?
ক
ইনপুট ডিভাইস
খ
১০ টি প্রসেসর
গ
ভিডিও কার্ড
ঘ
আউটপুট ডিভাইস
সঠিক উত্তর:
ঘ (আউটপুট ডিভাইস)
ব্যাখ্যা:
ব্যবহারকারী ও কম্পিউটার ব্যবস্থার মধ্যে যোগাযোগের মাধ্যমকে আউটপুট ডিভাইস বলা হয়। আসলে ব্যবহারকারীর নির্দেশমতো কাজ করার পরে কম্পিউটার যখন তার ফলাফল জানায়, তখন যে যন্ত্রাংশগুলির মাধ্যমে ব্যবহারকারী তা জানতে পারেন, সেগুলিই আউটপুট ডিভাইসের অংশ। যেমন, মনিটর, প্রিন্টার এবং প্লটার।
স্ক্যানার মুলত কি ধরনের যন্ত্র?
ক
ইনপুট
খ
ইনপুট ও আউটপুট
গ
মডেম
ঘ
আউটপুট
সঠিক উত্তর:
ক (ইনপুট)
ব্যাখ্যা:
ইনপুটঃ এটার মানে হছে কোন কিছু কম্পিউটারকে প্রদান করা অথবা নির্দেশনা দেওয়া। যেমনঃ ১। কিছু স্ক্যান করা বা ক্যামেরা দিয়ে ছবি উঠানো। ২। কীবোর্ড দিয়ে লিখালিখি ৩। ভয়েস কমান্ড দেওয়া ইত্যাদি । তাহলে ইনপুট ডিভাইসগুল হচ্ছেঃ কামেরা, কীবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, বিভিন্ন ধরনের সেন্সর, টাচ স্ক্রিন ইত্যাদি ইনপুট ডিভাইস ।
কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
ক
Input
খ
উভয়েই
গ
কোনোটিই নয়
ঘ
Out put
সঠিক উত্তর:
ক (Input)
ব্যাখ্যা:
কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো কী - বোর্ড , মাউস ,স্ক্যানার , ওয়েবক্যাম, ওএমআর ইত্যাদি। কিছু আউটপুট ডিভাইস হলো মনিটর , প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর প্লটার ইত্যাদি। আবার ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা ,মডেম, হ্যান্ডসেট ইত্যাদি।
MICR-এর পূর্ণরূপ কি?
ক
Magnetic Ink Character Reader
খ
Magnetic Ink Case Reader
গ
কোনোটিই নয়
ঘ
Magnetic Ink Code
সঠিক উত্তর:
ক (Magnetic Ink Character Reader)
ব্যাখ্যা:
MICR - এর পূর্ণরুপ Magnetic Ink Character Recognition বা Magnetic Ink Character Reader । এটি ব্যাংক চেক বা ডকুমেন্টে মেশিন পাঠযোগ্য বিশেষ কিছু লেখার প্রযুক্তি, যা বিশেষ চম্বকীয় কালিতে লেখা হয় বা এভাবে লেখা কিছুকে (MICR) (Reader ) দ্বারা কম্পিউটারের সরাসরি পড়ানো হয়।
Mobile Phone -এর কোনটি input device নয়?
ক
Keypad
খ
Camera
গ
Power Supply
ঘ
Touch Screen
সঠিক উত্তর:
গ (Power Supply)
ব্যাখ্যা:
মোবাইল ফোনে ডাটা ইনপুটের জন্য keypad , touch, screen, camera, microphone ইত্যাদি input device ব্যবহৃত হয়। অপরদিকে Power supply হলো কোনো বিদ্যুৎচালিত যন্ত্রে বিদ্যুৎশক্তি যোগাদাতা। এর সাহায্যে কোনো data input করা যায় না।
Plotter কোন ধরনের ডিভাইস?
ক
ইনপুট
খ
মেমোরি
গ
উপরের কোনোটিই নয়
ঘ
আউটপুট
সঠিক উত্তর:
ঘ (আউটপুট)
ব্যাখ্যা:
Plotter হলো একটি আউটপুট ডিভাইস। প্রিন্টারের মতোই একটি ডিভাইস যা প্রিন্টিংয়ের কলমসদৃশ জিনিস ব্যবহার করে।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)