কম্পিউটারের ইতিহাস

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) - কম্পিউটারের ইতিহাস সম্পর্কিত বিসিএস ও ব্যাংক নিয়োগের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর। আইসিটিতে পূর্ণ নম্বর পাওয়ার সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 121 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 13
11
ইলেকট্রোনিক ব্যাংকিং -এর সম্পূরক নয় -
ক POS
খ FDR
গ bKash
ঘ ATM
সঠিক উত্তর: খ (FDR)
12
হট- মেইল কি?
ক তাজা খবর
খ তড়িত তথ্য প্রদান
গ ওয়েভ ভিত্তিক ই-মেইল সেবা
ঘ ই-মেইল ঠিকানা
সঠিক উত্তর: গ (ওয়েভ ভিত্তিক ই-মেইল সেবা)
13
কোনটি ওয়েবসাইট নয়?
ক ATM
খ You Tube
গ Twitter
ঘ Facebook
সঠিক উত্তর: ক (ATM)
ব্যাখ্যা:
এটিএম এর পূর্ণরূপ হলো Automated teller machine। এর মাধ্যমে ব্যাংক কার্ড বা এটিএম কার্ড দিয়ে দিন রাত ২৪ ঘণ্টার যেকোনো সময় টাকা তোলা যায়।
14
Register কি হিসেবে কাজ করে?
ক প্রাইমারি মেমোরি
খ সেকেন্ডারি মেমোরি
গ ইন্টারনাল মেমোরি
ঘ ক্যাশ মেমোরি
সঠিক উত্তর: ঘ (ক্যাশ মেমোরি)
ব্যাখ্যা:
কম্পিউটারে যে স্মৃতি (Memory) সরাসরি সিপিইউ-এর সাথে যুক্ত এবং যাতে সামায়িকভাবে তথ্য সঞ্চিত করে রাখা যায় তাকে রেজিস্টার (Register) বলে। রেজিস্টার সিপিইউ এর মধ্যে অবস্থিত অস্থায়ী স্মৃতি যা খুব দ্রুত ডাটা গ্রহণ, মজুদ এবং স্থানান্তর করতে পারে। তবে রেজিস্টার পুরাপুরি ক্যাশ মেমোরি না, ক্যাশ মেমোরির মত কাজ করে।
15
নিচের কোনটি নেটওয়ার্ক টপোলজি নয়?
ক স্টার
খ রিং
গ সাইকেল
ঘ বাস
সঠিক উত্তর: গ (সাইকেল)
ব্যাখ্যা:
স্টার টপোলজিঃ স্টার নেটওয়ার্কে প্রত্যেকটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোন ডিভাইস) একটি হাব (Hub) বা সুইচের (Switch) মাধ্যমে সরাসরি যুক্ত থাকে। সংযুক্ত কম্পিউটার বা ডিভাইস সমূহ হাব বা সুইচের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে ও ডেটা আদান-প্রদান করে। রিং টপোলজিঃ রিং নেটওয়ার্কে কম্পিউটারগুলো নোড (কম্পিউটার যে বিন্দুতে যুক্ত থাকে তাকে নোড বলে) এর মাধ্যমে বৃত্তাকারপথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে। নেটওয়ার্কের কোন কম্পিউটার ডেটা বা তথ্য (সংকেত) পাঠালে তা পরবর্তী নোডের দিকে প্রবাহিত করে। এভাবে তথ্যের একমুখী প্রবাহ পুরো চক্রাকার পথ ঘুরে আসে এবং চক্রাকার পথের বিভিন্ন নোডে সংযুক্ত কম্পিউটার প্রয়োজনে উক্ত সংকেত গ্রহণ করতে পারে। বাস টপোলজিঃ বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলি নোড (কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস) যুক্ত থাকে। সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয়। এর দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। একটি কম্পিউটার অন্য কম্পিউটার নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটারগুলি তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেত গ্রহণ করে। ট্রি টপোলজিঃ ট্রি টপোলজি এমন একটি নেটওয়ার্ক টপোলজি যাতে একটি রুট (Root) নোডের সাথে সার্ভার বা বিশেষ কম্পিউটার সংযুক্ত থাকে। এই রুট নোডের সাথে হায়ারারর্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা স্যুইচের মাধ্যমে যুক্ত থাকে। এটিকে হায়ারারর্কিক্যাল টপোলজিও বলা হয়।
16
আধুনিক কম্পিউটারের জনক কে?
ক উইলবার রাইট
খ টিম বার্নার্স লী
গ জন বেয়ার্ড
ঘ চার্লস ব্যাবেজ
সঠিক উত্তর: ঘ (চার্লস ব্যাবেজ)
17
Which of the following is not true ?
ক Transistors are much smaller
খ Transistors were less reliable
গ Transistors were used in radios and other electronic devices
ঘ Transistors produce low heat
সঠিক উত্তর: খ (Transistors were less reliable)
18
কম্পিউটারের ট্রানজিস্টর আবিষ্কৃত হয় কত সালে?
ক ১৯৫১
খ ১৯৬৪
গ কোনোটিই নয়
ঘ ১৯৪৮
সঠিক উত্তর: ঘ (১৯৪৮)
19
Which is the first electronic digital computer ?
ক ENIAC
খ ABC
গ Z3
ঘ Mark 1
সঠিক উত্তর: ক (ENIAC)
20
Chips are made up of millions of tiny parts/switches known as
ক etches
খ charges
গ electrons
ঘ transistors
সঠিক উত্তর: ঘ (transistors)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)