মেমোরি-Memory
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) - মেমোরি-Memory সম্পর্কিত বিসিএস ও ব্যাংক নিয়োগের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর। আইসিটিতে পূর্ণ নম্বর পাওয়ার সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 229 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 23কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে-
ক
ROM
খ
হার্ডওয়্যার
গ
অপারেটিং সিস্টেম
ঘ
RAM
সঠিক উত্তর:
ক (ROM)
ব্যাখ্যা:
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ′ROM′ বলে। ROM – এর পূর্ণরূপ হলো Read Only Memory । ROM – এর রক্ষিত তথ্য কখনো মুছে যায় না। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি হলো ′ROM′।
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে ?
ক
RAM
খ
হার্ডওয়্যার
গ
সফ্টওয়্যার
ঘ
ROM
সঠিক উত্তর:
ঘ (ROM)
ব্যাখ্যা:
ROM ( Read Only Memory) হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি। কারণ সরবরাহ বন্ধ করলেও ROM - এ সংরক্ষিত ডেটা মুছে যায় না। ROM এর সংরক্ষিত ডেটা সাধারণত অপরিবর্তনীয়। তবে বর্তমানে এমন অনেক ধরনের ROM উদ্ভাবিত হয়েছে। যাতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষিত ডেটা মুছে আবার নতুন ডেটা সংরক্ষণ করা যায়। অপরদিকে RAM ( Random Access Memory )। হচ্ছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি। কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে RAM - এ সংরক্ষিত ডেটা মুছে যায়। RAM - এ সংরক্ষিত ডেটা খুব সহজেই পরিবর্তনীয়।
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
ক
এলুমিনিয়াম
খ
সিলিকন
গ
কোনোটিই নয়
ঘ
প্লাসটিক
সঠিক উত্তর:
খ (সিলিকন)
ব্যাখ্যা:
সিলিকন অন্যান্য উপাদানের তুলনায় সাশ্রয়ী, সহজলভ্য এবং অন্য উপাদানের সাথে সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটারের চিপ, টানজিস্টর , সিলিকন ডায়েড, মেমোরি এবং অন্যান্য ইলেকট্রনিক্স সার্কিট তৈরিতে বহুলরুপে ব্যবহৃত হয়।
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
ক
Read-out
খ
Read
গ
উপরের সবগুলোই
ঘ
Read from
সঠিক উত্তর:
খ (Read)
ব্যাখ্যা:
কম্পিউটারে আমরা যখন কোনো তথ্য রাখি, তা কম্পিউটার মেমােরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটারের তা মেমোরি থেকে read ( পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে। সুতরাং উত্তর হবে (গ) অর্থাৎ Read।
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
ক
RAM
খ
Terminal
গ
Hard Disk
ঘ
Clipboard
সঠিক উত্তর:
ঘ (Clipboard)
ব্যাখ্যা:
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা এমনকি অপারেটিং সিস্টেম ও (OS) কম্পিউটার চালু করার সময় হার্ডডিস্ক থেকে অস্থায়ী মেমোরি র্যামে (Random Access Memory) জমা হয় এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে যায়। অন্যদিকে ক্লিপবোর্ড হলো কোনো নির্দিষ্ট সফটওয়্যারের একটি সুবিধা যাতে ডেটা সংরক্ষিত থাকে শুধু ঐ সফটওয়্যারে তৎক্ষণাৎ ব্যবহার করার জন্য।
ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কিভাবে?
ক
বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ
চুম্বক হিসেবে
গ
কার্বন ক্ষেত্র হিসেবে
ঘ
মেমরিচিপ হিসেবে
সঠিক উত্তর:
খ (চুম্বক হিসেবে)
ব্যাখ্যা:
ক্যাসেটের ফিতাগুলো কালো রঙের । এগুলোকে বলা হয়ে থাকে চৌম্বক ফিতা। ১৯৩০ সালের দিকে জার্মানিতে আবিষ্কৃত হয় শব্দ সংরক্ষণের এই পদ্ধতি। চৌম্বক শক্তিকে কাজে লাগিয়েই এই ফিতাতে শব্দ সংরক্ষণ করা হয়।
নিচের কোন মেমোরীটি Non-volatile?
ক
SRAM
খ
ROM
গ
উপরের সবগুলোই
ঘ
DRAM
সঠিক উত্তর:
খ (ROM)
ব্যাখ্যা:
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমোরিতে সংরক্ষিত ডেটা মুছে যায় তাদেরকে Volatile বা উদ্বায়ী মেমোরি বলে ।এরুপ মেমোরি হলো - DRAM, SRAM, SD - RAM প্রভৃতি। অপরদিকে Non - volatile মেমোরি হলো সেগুলো যাদের ক্ষেত্রে সংরক্ষিত ডেটা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও মুছে যায় না। যেমন ROM একটি অনুদ্বায়ী মেমোরি ।
EDSAC কম্পিউটার -এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমোরি ব্যবহার হতো?
ক
RAM
খ
Mercury Delay Lines
গ
Registors
ঘ
ROM
সঠিক উত্তর:
খ (Mercury Delay Lines)
ব্যাখ্যা:
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলক ও তার দল প্রথম প্রজন্মের কম্পিউটার EDSAC ( Electronic Delay Storage Automatic Calculator) নির্মাণ করেন। এর সংরক্ষণ স্মৃতি হিসেবে মার্কারি ডিলে লাইন (Mercury Delay Line Memory) ব্যবহৃত হয়েছিল।
কয়টি BIT মিলে এক BYTE হয়?
ক
০-৮
খ
৮-৬৪
গ
০-৬৪
ঘ
৭-৬৪
সঠিক উত্তর:
ক (০-৮)
ব্যাখ্যা:
৮ বিটে (BIT) এক বাইট (BYRE) অর্থাৎ ১ বাইট = ৮বাইট ১ কিলোবাইট = ১০২৪ বাইট ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট
নিচের কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় না?
ক
পেন ড্রাইভ
খ
ভি. জি. এ
গ
মেমোরি কার্ড
ঘ
ফ্লপি ডিস্ক
সঠিক উত্তর:
খ (ভি. জি. এ)
ব্যাখ্যা:
ভি. জি. এ ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় না। পেন ড্রাইভ, মেমোরি কার্ড, ফ্লপি ডিস্ক ড্যাটা সংরক্ষনের অন্যতম মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)