পরিমাপ

পরিমাপ সম্পর্কিত গণিত MCQ। দৈর্ঘ্য, ওজন, ক্ষেত্রফল পরিমাপ নিয়ে বিসিএস ও ব্যাংক গণিত প্রশ্নোত্তর।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সেমি এবং প্রস্থ ১৮ সেমি। বইটির পৃষ্ঠা সংখ্যা ২০০ এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব ০.১ মিমি হলে, বইটির আয়তন নির্ণয় কর।
ক ২৫০ ঘন সে.মি
খ ৩৫০ ঘন সে.মি
গ ৪৫০ ঘন সে.মি
ঘ ৫৫০ ঘন সে.মি
সঠিক উত্তর: গ (৪৫০ ঘন সে.মি)
ব্যাখ্যা:
বইয়ের উচ্চতা = (২০০/২) × ০.১ মিমি = ১০ মিমি = ১ সেমি [ ১ সেমি = ১০ মিমি] বইয়ের আয়তন = ২৫ × ১৮ × ১ = ৪৫০ ঘন সেমি
2
472 মিটার দীর্ঘ একটি রাস্তার দুই পাশে 20 মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হলো। প্রতিটি পিলারের প্রস্থ 0.5 মিটার হলে, রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে?
ক 23
খ 24
গ 36
ঘ 48
সঠিক উত্তর: ঘ (48)
ব্যাখ্যা:
প্রতিটি পিলার জায়গা নেয় (২০ + ০.৫) = ২০.৫ মিটার তাহলে, ৪৭২ মিটারে বসানো যাবে (৪৭২/২০.৫) + ১ টি = ২৪টি। দুইপাশে বসবে ৪৮টি।
3
এক মিটার সমান কত ইঞ্চি?
ক ৩৭.৩৯ ইঞ্চি
খ ৩৯.৩৭ ইঞ্চি
গ ৩৯.৫৫ ইঞ্চি
ঘ ৩৯.৪৭ ইঞ্চি
সঠিক উত্তর: খ (৩৯.৩৭ ইঞ্চি)
4
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
ক ২.০৫৭৩৪
খ ০.২০৫৭৩৪
গ ০.০২০৫৭৩৪
ঘ ২০.০৫৭৩৪০
সঠিক উত্তর: গ (০.০২০৫৭৩৪)
5
একটি ঘড়িতে ৬টার ঘন্টাধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে,ঐ ঘড়িতে ১২টার ঘন্টাধ্বনি বাজতে কত সময় লাগবে?ঘন্টা ধ্বনি সমান সমান ব্যবধানে বাজে?
ক ১১ সেকেন্ড
খ ১০ সেকেন্ড
গ ১২ সেকেন্ড
ঘ ১৩ সেকেন্ড
সঠিক উত্তর: খ (১০ সেকেন্ড)
6
১৮ ফুট উচু একটি খুটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোন স্পর্শ করলো। খুটিটে মাটি থেকে কত ফুট উচুতে ভেঙে গিয়েছিল?
ক ১২ ফুট
খ ৯ ফুট
গ ৬ ফুট
ঘ ৩ ফুট
সঠিক উত্তর: গ (৬ ফুট)
7
এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?
ক ১ কিলোগ্রাম
খ ১০ কিলোগ্রাম
গ ১০০ কিলোগ্রাম
ঘ ১০০০ কিলোগ্রাম
সঠিক উত্তর: গ (১০০ কিলোগ্রাম)
8
১ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?
ক ০.০৯২৯
খ ৭.৩২
গ ৬.৪৫
ঘ ৬৪.৫০
সঠিক উত্তর: গ (৬.৪৫)
9
একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?
ক ২২৫ বর্গমিটার
খ ১৪৪ বর্গমিটার
গ ১৬৮ বর্গমিটার
ঘ ১৯৬ বর্গমিটার
সঠিক উত্তর: ঘ (১৯৬ বর্গমিটার)
ব্যাখ্যা:
যেহুতু আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার তাই, আয়তাকার কক্ষের দৈর্ঘ্য ১৬ মিটার ও প্রস্থ ১২ মিটার হবে। কারণ, দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। পরিসীমা= ১৬ + ১৬ +১ ২ + ১২ =৫৬ মিটার যেহুতু পরিসীমা ৫৬, তাই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে ১৪ মিটার। ক্ষেত্রফল, ১৯৬ বর্গমিটার।
10
একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যর ২/৩ অংশ । ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত ?
ক ৯৬ বর্গমিটার
খ ৬২ বর্গমিটার
গ ৭২ বর্গমিটার
ঘ ৬৪ বর্গমিটার
সঠিক উত্তর: ক (৯৬ বর্গমিটার)
ব্যাখ্যা:
আয়তক্ষেত্রের পরিসীমা, ২(দৈর্ঘ্য+প্রস্থ) এবং ক্ষেত্রফল = ক*খ একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যএর ২/৩ অংশ --- এরকম ক্ষেত্রে দৈর্ঘ্য ধরতে হবে, ৩ক এবং প্রস্থ হবে ২ক ২(৩ক+২ক)=৪০ ১০ ক = ৪০ ক =৪ অতএব, ক্ষেত্রফল = ৩ক*২ক=৬*৪২ =৯৬
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)