Empty
নৈতিকতা, মুল্যবোধ ও সুশাসন বিষয়ের Empty অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি। — পৃষ্ঠা 2
মোট 578 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 39নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
ক
মানুষের আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান
খ
সমাজে বসবাসকারী মানুষের আচরণ ব্যাখ্যা
গ
সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
ঘ
মানুষের জীবনের সফলতার দিকগুলো আলোচনা
সঠিক উত্তর:
গ (সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন)
ব্যাখ্যা:
সমাজে বসবাসকারী মানুষের কাজের ভালো - মন্দ দিকগুলো মানুষের আচরণেরই দুটি রুপ। এগুলাে আলোচনা পাশাপাশি নীতিবিদ্যা এসব সম্পর্কে সমালোচনা ও করে থাকে।
মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
ক
ঐচ্ছিক ক্রিয়া
খ
ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া
গ
ক ও গ নামক ক্রিয়া
ঘ
অনৈচ্ছিক ক্রিয়া
সঠিক উত্তর:
ক (ঐচ্ছিক ক্রিয়া)
ব্যাখ্যা:
নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের কাজের ভাল - মন্দ, উচিত - অনুচিত বিষয়গুলো নিয়ে কাজ করে। আর উপর্যুক্ত বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঐচ্ছিক কাজ। অকস্মাৎ ঘটে যাওয়া ও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্মকান্ড নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে না।
মূল্যবোধ (Values) কী?
ক
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
খ
সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
গ
মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
ঘ
শুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা
সঠিক উত্তর:
ক (মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড)
ব্যাখ্যা:
মূল্যবোধের সংজ্ঞা সম্পর্কে যেটা স্পেনসার বলেছেন 'মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা আচরণের ভাল মন্দ বিচারের এবং সম্ভব্য বিভিন্ন লক্ষ্য হতে কোনো একটি বিষয় পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?
ক
আইনের শাসন
খ
সাম্য
গ
উপরের সবগুলো
ঘ
নৈতিকতা
সঠিক উত্তর:
গ (উপরের সবগুলো)
ব্যাখ্যা:
কোনো সমাজে একক কোনো নীতিমালা মূল্যবোধের আকার ধারণ করে তালিকা নির্ধারণ করা অত্যন্ত শক্ত, তবে আইনের শাসন, সহনশীলতা, সামাজিক ন্যায়বিচার নীতি ও ঔচিত্যবোধ গণতান্ত্রিক সমাজে সর্বজনস্বীকৃত উপাদান আর এসবের উপর ভিত্তি করেই সামাজিক মূল্যবোধ গড়ে উঠে।
সুশাসনের পূর্বশর্ত হচ্ছে---
ক
মত প্রকাশের স্বাধীনতা
খ
নিরপেক্ষ বিচার ব্যবস্থা
গ
নিরপেক্ষ আইন ব্যবস্থা
ঘ
প্রশাসনের নিরপেক্ষতা
সঠিক উত্তর:
ক (মত প্রকাশের স্বাধীনতা)
ব্যাখ্যা:
গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সুশাসন হলো একটি কাঙ্কিত বিষয়, যা প্রতিষ্ঠার জন্য প্রশাসনের নিরপেক্ষতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ আইন ব্যবস্থা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি বিষয়গুলো পূর্ণমাত্রায় বজায় থাকলেও যদি মত প্রকাশের স্বাধীনতা বিষয়টি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই সুশাসন থাকে না। কেননা, মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমেই রাষ্ট্রীয় যাবতীয় কাজের সমালোচনা করে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায়।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?
ক
সুশাসনের সামাজিক দিক
খ
সুশাসনের মূল্যবোধের দিক
গ
সুশাসনের গণতান্ত্রিক দিক
ঘ
সুশাসনের অর্থনৈতিক দিক
সঠিক উত্তর:
ঘ (সুশাসনের অর্থনৈতিক দিক)
ব্যাখ্যা:
জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG এর প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য নির্মূল করা। আর দরিদ্রতা দূর করার জন্য স্বাভাবিকভাবেই দারিদ্র্য মানুষের ন্যূনতম দৈনিক আয় ১.২৫ ডলারের উপর করতে হেব দারিদ্র্যসীমার মধ্য থেকে বের হয়ে আসার জন্য। আর এজন্যই MDG - এর লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক বিষয়ের উপর গুরুত্ব দেয়।
" আইনের চোখে সব নাগরিক সমান।"----বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
ক
ধারা ০৭
খ
ধারা ৩৭
গ
ধারা ৪৭
ঘ
ধারা ২৭
সঠিক উত্তর:
ঘ (ধারা ২৭)
ব্যাখ্যা:
"আইনের চোখে সব নাগরিক সমান" ধারা টি বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের ২৭ তম ধারাতে রয়েছে, যেখানে নাগরিক অধিকারের বিষয়গুলো নিশ্চয়তা প্রদান করা হয়েছে।
Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
ক
টেকসই উন্নয়ন
খ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন
গ
উপরের কোনোটিই নয়
ঘ
সাংস্কৃতিক উন্নয়ন
সঠিক উত্তর:
ক (টেকসই উন্নয়ন)
ব্যাখ্যা:
২০০২ সালের ২৬ আগস্ট থেকে ০৪ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে Johannesburg Plan Implementation সুশাসনের সঙ্গে টেকসই উন্নয়ন বিষয়টিকে অধিক গুরুত্ব দেয়।
' সুশাসন' শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
ক
জাতিসংঘ
খ
বিশ্বব্যাংক
গ
আই.এম.এফ
ঘ
ইউ.এন.ডি.পি
সঠিক উত্তর:
খ (বিশ্বব্যাংক)
ব্যাখ্যা:
বিশ্বব্যাংক সুশাসন সম্পর্কে ১৯৮৯ সালে দিতে গিয়ে বলে সুষ্ঠু গণতান্ত্রিকি পরিবেশ সৃস্টি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প উপর্যুক্ত বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা করা যায়।
নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
ক
সামাজিক অবক্ষয়ের
খ
সুশাসনের
গ
শিক্ষার গুণগতমানের
ঘ
মূল্যবোধ অবক্ষয়ের
সঠিক উত্তর:
খ (সুশাসনের)
ব্যাখ্যা:
সুশাসন একটি আপেক্ষিক ইস্যু। সমাজে বা রাষ্ট্রে সুশাসন আছে কি - না তা বোঝা যায় প্রশাসনিক দুর্নীতির অবস্থা, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা গণমাধ্যমের ভূমিকা। তবে উপর্যুক্ত বিষয়গুলো গণমাধ্যমই একমাত্র ব্যবস্থা যা সুশাসনের নিয়ামকগুলোকে জনমত সৃষ্টির মাধ্যমে সুশাসনকে সুসংহত করে।
নৈতিকভাবে বলা হয় মানবজীবনের----
ক
নৈতিক শক্তি
খ
নৈতিক আদর্শ
গ
সবগুলোই
ঘ
নৈতিক বিধি
সঠিক উত্তর:
খ (নৈতিক আদর্শ)
ব্যাখ্যা:
ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব। শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা। ভালো - মন্দ আচরণ, স্বচ্ছতা , সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি বিশেষ গুণ হলো নৈতিকতা। প্রত্যেক ব্যক্তিই আইন বা অন্যান্য বিষয়ের উপর একে প্রাধান্য দেয়। তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ।
' Power : A New Social Analysis' গ্রন্থটি কার লেখা?
ক
ম্যাকিয়াভেলি
খ
লক
গ
রাসেল
ঘ
হবস
সঠিক উত্তর:
গ (রাসেল)
ব্যাখ্যা:
'Power: A New Social Analysis ' হলো দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি বিখ্যাত গ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৩০ সালে। এই গ্রন্থে তিনি যুক্তি দেখিয়েছেন মানুষের সর্বশেষ ও সর্বোচ্চ লক্ষ্য হলো ক্ষমতা ।
' সুবর্ণ মধ্যক' হলো ----
ক
গাণিতিক মধ্যমান
খ
সম্ভাব্য সব ধরনের কাজের মধ্যমান
গ
একটি দার্শনিক সম্প্রদায়ের নাম
ঘ
দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
সঠিক উত্তর:
ঘ (দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা)
ব্যাখ্যা:
'সুবর্ণ মধ্যক' হলো একটি দার্শনিক পরিশব্দ। ইংরেজিতে এটি হলো Golden Mean । এরিস্টিটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে সুবর্ণ মধ্যক (Golden mean ) বলেছেন। যেমন - একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব। এই দুই অবস্থার মাঝামাঝিটি হলো 'সুবর্ণ মধ্যক' ।
নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায় ---
ক
মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
খ
দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি
গ
উপরের তিনটিই সঠিক
ঘ
বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি
সঠিক উত্তর:
গ (উপরের তিনটিই সঠিক)
ব্যাখ্যা:
নৈতিক আচরণবিধি (Code of ethics ) বলতে বুঝায় কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কর্মকর্তা, কর্মচারীদের পেশাগত দৈনন্দিন দায়িত্ব ও কর্তব্যের পরিচিতি ও প্রযোজ্য নিয়মনীতি। বাস্তবতার নিরিখে সকল প্রতিষ্ঠানের নৈতিক আচরণবিধি এক নাও হতে পারে। তাই সঠিক উত্তরটি হবে (ঘ) ।
ব্যক্তিগত মূল্যবোধ লালন করে ----
ক
সামাজিক মূল্যবোধকে
খ
ব্যক্তিগত মূল্যবোধকে
গ
স্বাধীনতার মূল্যবোধকে
ঘ
গণতান্ত্রিক মূল্যবোধকে
সঠিক উত্তর:
গ (স্বাধীনতার মূল্যবোধকে)
ব্যাখ্যা:
ব্যক্তিগত মূল্যবোধ হলো ব্যক্তির স্বতন্ত্র মূল্যবোধ। এই মূল্যবোধ ব্যক্তির স্বাধীনতাকে পালন করা হয়। যদি ও নির্দিষ্ট কোনো গোষ্ঠী, সংস্কৃতি , ধর্ম রাজনৈতিক দল, পরিবার , বন্ধু - বান্ধব, জাতীয়তা , ইতিহাস প্রভৃতি ব্যক্তিগত মূল্যবোধ গঠনে সাহায্য করে। তথাপি সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজস্ব অর্জিত জ্ঞান ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে ব্যক্তি ব্যক্তিগত মূল্যবোধ মূল্যবোধের প্রধান পার্থক্য হলো ব্যক্তির স্বাধীনতা বা স্বকীয়তা । তাই সমাজের এক এক ব্যক্তির মূল্যবোধ এক এক রকম ।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)