প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(২য় ধাপ-৪০২১) 2022

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ MCQ। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নব্যাংক ও সমাধান।

মোট 64 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’ – এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?
ক জন্মভূমির প্রকৃতি
খ জন্মভূমির আশ্রয়
গ মায়ের কোল
ঘ গাছের ছায়া
সঠিক উত্তর: খ (জন্মভূমির আশ্রয়)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর দেশপ্রেমমূলখ ‘জন্মভূমি’ কবিতার ‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’ পঙক্তির ‘ছায়া’ বলতে নিজ জন্মভূমিতে আশ্রয় পাওয়ার কথা বোঝাতে চেয়েছেন।
2
ধ্বনি হলো –
ক ভাষার ক্ষুদ্রতম অংশ
খ ভাষার লিখিত রূপ
গ বাক্যের লিখিত রূপ
ঘ অর্থবোধক শব্দসমষ্টি
সঠিক উত্তর: ক (ভাষার ক্ষুদ্রতম অংশ)
ব্যাখ্যা:
কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ধ্বনির সঙ্গে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না, ধ্বনি তৈরি হয় বাগ্যন্ত্রের সাহায্যে। ধ্বনি তৈরিতে যেসব বাগ্ - প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হলো ফুসফুস, গলনালি, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি।
3
সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ?
ক ক্রিয়া বিশেষণ
খ নাম বিশেষণ
গ বিশেষ্যের বিশেষণ উ.
ঘ বিশেষণের বিশেষণ
সঠিক উত্তর: ক (ক্রিয়া বিশেষণ)
4
"রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা” এখানে ”রাশি রাশি”
ক সমষ্টিবাচকজ বিশেষ্য
খ সাপেক্ষ সর্বনাম
গ অনুকার অব্যয়
ঘ নির্ধারক বিশেষণ
সঠিক উত্তর: ঘ (নির্ধারক বিশেষণ)
ব্যাখ্যা:
নির্ধারক বিশেষণ : দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের বেশি কোনো কিছুকে বোঝানো হয় তাকে নির্ধারক বিশেষণ বলে। যেমন- রাশি রাশি ভারা ভারাধান (সোনার তরী)
5
’মাথা খাও, পত্র দিতে ভুলো না’ এখানে ‘মাথা খাওয়ার’ অর্থ কী?
ক দিব্যি দেয়া
খ জ্ঞান দেয়া
গ অঙ্গ বিশেষ
ঘ আস্কারা পাওয়া
সঠিক উত্তর: ক (দিব্যি দেয়া)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় এমন কতকগুলো বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়াপদ আছে যেগুলো ভিন্ন ভিন্ন অর্থে বাক্যে ব্যবহৃত হয়। এসব শব্দের প্রত্যেকটি নিজস্ব আভিধানিক অর্থের অতিরিক্ত একাধিক বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়ে বাক্যের সৌন্দর্য্য বৃদ্ধি করে। যেমন: ‘মাথা খাও, চিঠি দিতে ভুলো না’ - এখানে ‘মাথা খাও’ দিব্যি দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে।
6
‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
ক বিশেষভাবে বিশ্লেষণ
খ বিশেষভাবে সংযোজন
গ সাধারণ বিশ্লেষণ
ঘ সাধারণ সংশ্লেষণ
সঠিক উত্তর: ক (বিশেষভাবে বিশ্লেষণ)
ব্যাখ্যা:
ব্যাকরণ শব্দের দুটো অর্থ আছে - ব্যুৎপত্তিগত অর্থ : কোনো ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ ব্যবহারগত / সঠিক অর্থ : ভাষার প্রকৃতি ও প্রয়োগরীতি নিয়ে আলোচনা কোনো ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং বুঝতে পারা
7
‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’ কে বলেছিলেন?
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ ধীরেন্দ্রনাথ দত্ত
গ ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর: গ (ড. মুহম্মদ শহীদুল্লাহ)
ব্যাখ্যা:
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ। প্রশ্নে উল্লেখিত উদ্ধৃতিটি ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর। এটি জাতীয় ও ধর্মীয় চেতনা সম্পর্কে তার বক্তব্যের অংশবিশেষ। 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'। এটি কোন আদর্শের কথা নয় বরং বাস্তব কথা। মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ রেখে দিয়েছেন যে মালা - তিলক টিকিটে কিংবা টুপি - লুঙ্গি এবং দাড়িতে ঢাকবার জো - টি নেই। তার এ দুঃসাহসিক উক্তি বাঙালির জাতীয় চেতনা শাণিত করনের পাশাপাশি পূর্ববাংলার রাষ্ট্রভাষা আন্দোলন পথ প্রশস্ত হয়।
8
কোন বানানটি শুদ্ধ?
ক আদ্যক্ষর
খ আদ্যাক্ষর
গ আদ্যোক্ষর
ঘ আধ্যক্ষর
সঠিক উত্তর: খ (আদ্যাক্ষর)
9
হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
ক নেপালের রাজদরবার
খ শ্রীলঙ্কার গ্রন্থাগার
গ চীনের রাজদরবার
ঘ ভারতের গ্রন্থাগার
সঠিক উত্তর: ক (নেপালের রাজদরবার)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের পাচীন যুগের একমাত্র নিদর্শন ‘চর্যাপদ'। ‘চর্যাপদ’ হলো গানের সংকলন । মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থশালা তথা নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ খ্রিস্টাব্দে ‘চর্যাপদ’ আবিস্কার করেন।
10
‘পাঠক শব্দটি প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?
ক পাঠ্য +ণক
খ পঠ + অনক
গ পঠ্ + ণক
ঘ পাঠ +অংক
সঠিক উত্তর: গ (পঠ্ + ণক)
ব্যাখ্যা:
উদাহরণ: পঠ + অক = পাঠক, দিন + ইক = দৈনিক। এখানে, 'অক' ও ইক' তদ্ধিত প্রত্যয় এবং 'পঠ' ও 'দৈনিক' হলো তদ্ধিতান্ত শব্দ।
12
‘পৃথিবীতে কে কাহার’? এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক অধিকরণ কারকে ৭মী বিভক্তি
খ কর্মকারকে ৭মী বিভক্তি
গ কর্মকারকে ৫মী বিভক্তি
ঘ অপাদান কারকে ৭মী বিভক্তি
সঠিক উত্তর: ক (অধিকরণ কারকে ৭মী বিভক্তি)
ব্যাখ্যা:
ক্রিয়াসম্পাদনেরকাল(সময়)এবংআধারকেঅধিকরণকারকবলে।অধিকরণকারকেসাধারণতসপ্তমীঅর্থাৎএ,য়,তেইত্যাদিবিভক্তিযুক্তহয়। যেমন - বাড়িতেকেউনেই।(আধারাধিকরণ) বসন্তেকোকিলডাকে।(কালাধিকরণ) সূর্যোদয়েঅন্ধকারদূরীভূতহয়।(ভাবাধিকরণ)
13
কোন বাক্যটি শুদ্ধ?
ক তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
খ তিনি ও স্ত্রী শহরে থাকেন।
গ তিনি স্ব- স্ত্রী সহ শহরে থাকেন।
ঘ তিনি সস্ত্রীক শহরে থাকেন।
সঠিক উত্তর: ঘ (তিনি সস্ত্রীক শহরে থাকেন।)
14
সকালে পাখিরা কিচিরমিচির করে। ইংরেজিতে-
ক Birds cry at dawn
খ Birds twitter at dawn
গ Birds shout at dawn
ঘ Birds sing at dawn
সঠিক উত্তর: খ (Birds twitter at dawn)
ব্যাখ্যা:
twitter শব্দের অর্থ হচ্ছে - পাখির কিচিরমিচির শব্দ। সুতরাং সঠিক উত্তর হচ্ছে - Birds twitter at dawn
15
A state where all religions are respected_____
ক Good state
খ Holy country
গ Reactor
ঘ Secular
সঠিক উত্তর: ঘ (Secular)
ব্যাখ্যা:
যে state বা রাষ্ট্রে সকল ধর্মের প্রতিই সম্মান প্রদর্শন করা হয় তাকে secular (ধর্মনিরপেক্ষ) রাষ্ট্র বলা হয়।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)