প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018) || 2018

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নব্যাংক - প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018) || 2018 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 72 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5
16
কোন বানানটি শুদ্ধ?
ক আদ্যোক্ষর
খ আদ্যখর
গ আদ্যাক্ষর
ঘ আদ্যক্ষর
সঠিক উত্তর: গ (আদ্যাক্ষর)
ব্যাখ্যা:
আদ্যক্ষর না কি আদ্যাক্ষর ড. মোহাম্মদ আমীন আদি ও আদ্য শব্দের সঙ্গে অক্ষর শব্দ যুক্ত হয়ে গঠিত হয়েছে যথাক্রমে আদ্যক্ষর ও আদ্যাক্ষর। আদি ও আদ্য অর্থ প্রথম। সংস্কৃত আদ্যক্ষর ও আদ্যাক্ষর অর্থ (বিশেষ্যে) প্রথম অক্ষর। সুতরাং, উভয় শব্দ সমার্থক। কিন্তু কোন শব্দটি শুদ্ধ? পবিত্র সরকার প্রমুখ সংকলিত আকাদেমি বানান অভিধান অনুযায়ী আদ্যক্ষর (আদি+অক্ষর) এবং আদ্যাক্ষর (আদ্য+অক্ষর) উভয় বানানই ব্যাকরণসম্মত ও শুদ্ধ। তাই ওই অভিধানে আদ্যক্ষর ও আদ্যাক্ষর উভয় শব্দকে ঠাঁই দেওয়া হয়েছে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে কেবল আদ্যাক্ষর বানানকে ঠাঁই দেওয়া হয়েছে। এখন দেখা যাক কীভাবে উভয় বানান শুদ্ধ ও ব্যাকরণসম্মত হয়। আদ্যক্ষর= আদি+অক্ষর। কারণ: ই/ঈ ছাড়া স্বরবর্ণ পরে থাকলে ই/ঈ-স্থানে য-ফলা হয় এবং সৃষ্ট য-ফলা শেষ পদের প্রথম স্বর নিয়ে প্রথম পদের শেষ বর্ণে যুক্ত হয়। এভবে গঠিত হয়েছে: আদি+অক্ষর= আদ্যক্ষর। অনুরূপ: অতি+অন্ত= অত্যন্ত, আদি+অন্ত= আদ্যন্ত, প্রতি+অহ= প্রত্যহ। প্রতি+আশা= প্রত্যাশা, ইতি+আদি= ইত্যাদি, অভি+উদয়= অভ্যুদয়, অতি+উচ্চ= অত্যুচ্চ, প্রতি+ঊহ্= প্রত্যূহ, প্রতি+এক= প্রত্যেক, যদি+অপি= যদ্যপি। আদ্যাক্ষর= আদ্য+অক্ষর। কারণ: অ/আ-এর পর অ বা আ থাকলে উভয় বর্ণ মিলে আ হয় এবং সৃষ্ট আ পূর্ববর্ণে যুক্ত হয়। সেভাবে গঠিত হয়েছে: আদ্য+অক্ষর= আদ্যাক্ষর। অনুরূপ: অদ্য+অপি=অদ্যাপি; অদ্য+অবধি= অদ্যাবধি, অন্য+অন্য= অন্যান্য, কাব্য+অংশ= কাব্যাংশ, বাক্য+অতীত= বাক্যাতীত, মধ্য+অহ্ন= মধ্যাহ্ন; সাধ্য+অতীত= সাধ্যাতীত, কাব্য+অলংকার= কাব্যালংকার ইত্যাদি। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত আদ্যাক্ষর= আদ্য+অক্ষর= (আদ্য্+অ)+অক্ষর। এই অভিধানে আদ্যক্ষর (আদি+অক্ষর) শব্দকে স্থান দেওয়া হয়নি। যদিও আদ্যন্ত (আদি+অন্ত) শব্দকে স্থান দেওয়া হয়েছে। আদ্যন্ত স্থান পেলে আদ্যক্ষর কী দোষ করল? উপসংহার: ব্যাকরণিক গঠন অনুযায়ী আদ্যক্ষর ও আদ্যাক্ষর উভয় বানানই শুদ্ধ। তবে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে কেবল আদ্যাক্ষর শব্দকে স্থান দেওয়া হয়েছে।
17
কোনটি জহির রায়হানের রচিত উপন্যাস নয়?
ক শেষ বিকেলের মেয়ে
খ নিষ্কৃতি
গ কয়েকটি মৃত্যূ
ঘ তৃষ্ণা
সঠিক উত্তর: খ (নিষ্কৃতি)
ব্যাখ্যা:
"নিষ্কৃতি" শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। জহির রায়হানের উপন্যাস সমূহ হলো - তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, আরেক ফাল্গুন, আর কত দিন, হাজার বছর ধরে, বরফ গলা নদী।
18
কথায় বর্ণনা করা যায় না ‘ এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কী?
ক অবর্ণনীয়
খ বর্ণনাতীত
গ অনিবর্চনীয়
ঘ নির্বচনীয়
সঠিক উত্তর: গ (অনিবর্চনীয়)
ব্যাখ্যা:
ব্যাখাঃ যা কথায় বর্ননা করা যায় না এক কথায় বলা হয় " অনির্বাচনীয়"
19
‘প্রাচীন’ এর বিপরীতার্থক শব্দ কী?
ক কোনটিিই নয়
খ বর্তমান
গ অর্বাচীন
ঘ নতুন
সঠিক উত্তর: গ (অর্বাচীন)
ব্যাখ্যা:
প্রাচীন এর বিপরীতার্থক শব্দ অর্বাচীন। বর্তমান - অতীত , নতুন - পুরাতন ।
20
“নীল লোহিত“ কার ছদ্মনাম?
ক সমরেশ মজুমদার
খ রাজ শেখর বসু
গ সমর সেন
ঘ সুনীল গঙ্গোপাধ্যায়
সঠিক উত্তর: ঘ (সুনীল গঙ্গোপাধ্যায়)
ব্যাখ্যা:
রাজশেখর বসু - পরশু রাম (ছদ্মনাম) সমর সেন - নাগরিক কবি (উপাধি)
21
(5x6+3) এবং (x3+10) পরস্পর সমান হলে x এর মান কত?
ক 6.0
খ 212
গ 14.0
ঘ 7.0
সঠিক উত্তর: গ (14.0)
ব্যাখ্যা:
(5x/6) + 3 = (x/3) + 10 = > (5x/6) + (x/3) = 10 - 3 = > {(5x - 2x)/6} = 7 = > (3x/6) = 7 = > x = (7×6)/3 ∴x = 14
22
২০ ফুট লম্বা একটি বাঁম এমনভাবে কেটে দু’ভাগে করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট ?
ক ১০
খ ৭
গ ৮
ঘ ৬
সঠিক উত্তর: গ (৮)
ব্যাখ্যা:
ধরি, ছােট অংশ = x, তাহলে বড় অংশ (২০ - x) শর্তমতে, x = (২/৩)(২০ - x) = ৩x = ৪০ – ২x = ৫x = ৪০ ∴x = ৮
23
কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
ক ২৫ দিন
খ ১৫ দিন
গ ২০ দিন
ঘ ২৮ দিন
সঠিক উত্তর: গ (২০ দিন)
ব্যাখ্যা:
দিন বাকি আছে ৩০ - ৫ = ২৫ ছাত্র হলো ৪০ + ১০ = ৫০ ৪০ জন ছাত্রের খাবার আছে ২৫ দিনের ১ , , , , , , , , (২৫*৪০) , , ৫০ , , , , , , , , ১০০০/৫০ = ২০ দিনের (উঃ)
24
x=3-1x হলে x3+1x3 এর মান কত?
ক 3
খ 1.0
গ 3.0
ঘ .0
সঠিক উত্তর: ক (3)
ব্যাখ্যা:
x = ✓3 - (1/x) = > x + (1/x) = ✓3 এখন, x³ + (1/x³) = {x + (1/x)}³ - 3.x.(1/x){x + (1/x)} = (✓3)³ - 3✓3 = 3✓3 - 3✓3 = 0
25
একটি ক্লাশে শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাশের মোট শিক্ষার্থীর সংখ্যার তিনগুণ পরিমাণ চকলেট পেলে ক্লাশে মোট শিক্ষার্থী সংখ্যা কত?
ক ৬০
খ ৩০
গ ৪৫
ঘ ৯০
সঠিক উত্তর: খ (৩০)
ব্যাখ্যা:
ধরি, ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা = x জন ∴ প্রত্যেক চকলেট পাবে = ৩x শর্তমতে, ৩x × x = ২৭০০ = ৩x² = ২৭০০ = > x = ৯০০ ∴ x = 30 শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন।
26
একটি ভোট কেন্দ্র উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নিবাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিল?
ক ২৫০০০
খ ৪২০০০
গ কোনোটিই নয়
ঘ ৩৭৫০০
সঠিক উত্তর: ঘ (৩৭৫০০)
ব্যাখ্যা:
নির্বাচিত প্রার্থী পেয়েছেন ৬০% ∴পরাজিত প্রার্থী পেয়েছেন ৪০% নির্বাচিত প্রার্থী বেশি পেয়েছেন = (৬০ – ৪০)% ২০% শর্তমতে, ২০% = ৭৫০০ ভােট ১% = ৭৫০০/২০ ভোট ∴১০০% = (৭৫০০×১০০)/২০ ভোট = ৩৭৫০০ ভোট
27
একজনের ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে।
ক ৯০
খ ৯৮
গ ৯৬
ঘ ৯৫
সঠিক উত্তর: ঘ (৯৫)
ব্যাখ্যা:
ব্যাখ্যাঃ ৫০ গড়ে ১১ ইনিংসে মোট রান = (৫০×১১) = ৫৫০ প্রথম ১০ ইনিংসে মোট রান = (৪৫.৫×১০) = ৪৫৫ অতএব, ১১ তম ইনিংসে করতে হবে = (৫৫০ - ৪৫৫) রান = ৯৫ রান
28
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ। বইটির মূল্য কত?
ক কোনোটিই নয়
খ ৪৬ টাকা
গ ৫০ টাকা
ঘ ৪৯ টাকা
সঠিক উত্তর: খ (৪৬ টাকা)
ব্যাখ্যা:
ধরি, বইটির মূল্য = x টাকা ∴কলমটির = (৯৫ - x) টাকা প্রশ্নমতে, ৯৫ - x + ১৫ = ২(x - ১৪) = > ১১০ - x = ২x - ২৮ = > ৩x = ১৩৮ = > x = ১৩৮/৩ ∴ x = ৪৬ টাকা
29
ক, খ, ও গ এর বেতনের ৭ : ৫ : ৩ । খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক- এর বেতন কত?
ক ৩৩৩ টাকা
খ ৮৮৮ টাকা
গ ৫৫৫ টাকা
ঘ ৭৭৭ টাকা
সঠিক উত্তর: ঘ (৭৭৭ টাকা)
ব্যাখ্যা:
ধরি, ক এর বেতন = ৭x খ এর বেতন = ৫x গ এর বেতন = ৩x প্রশ্নমতে, ৫x–৩x = ২২২ ∴ ২x = ২২২ ∴ x = ১১১ অতএব, ক এর বেতন = (৭×১১১) টাকা = ৭৭৭ টাকা
30
২% হার সুদের ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?
ক ১ টাকা
খ ৩ টাকা
গ ৪ টাকা
ঘ ২ টাকা
সঠিক উত্তর: খ (৩ টাকা)
ব্যাখ্যা:
২%হরে ১০০ টাকার ৩ বছরের সুদ = ১০০ × (২/১০০) × ৩ = ৬ টাকা। ∴ ১% হারে ১০০ টাকার ৩ বছরের সুদ = ৬/২ ∴ ৩% হারে ১০০ টাকার ৩ বছরের সুদ = (৬/২) × ৩ = ৯ টাকা সুতরাং সুদ বেশি হবে = ৯ - ৬ = ৩ টাকা
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)