প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-২৫৯৪-01) (27-06-2019) || 2019

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নব্যাংক - প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-২৫৯৪-01) (27-06-2019) || 2019 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 75 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?
ক শ্রীলংকা
খ যুক্তরাজ্য
গ ইসরাইল
ঘ ভারত
সঠিক উত্তর: ক (শ্রীলংকা)
ব্যাখ্যা:
বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী - শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলঙ্কা)
2
কে 'অপারেশন সার্চলাইট' এর নীলনকশা তৈরি করেন?
ক মো: আলী জিন্নাহ
খ ভুট্রো
গ টিক্কা খান
ঘ ইয়াহিয়া
সঠিক উত্তর: গ (টিক্কা খান)
ব্যাখ্যা:
জেনারেল টিক্কা খান অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করে। অপারেশন সার্চলাইট (ইংরেজি: Operation Searchlight) ১৯৭১সালে ২৫ মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মাধ্যমে তারা ১৯৭১ এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল।
3
At least one of the students ____ full marks every time.
ক gets
খ get
গ are getting
ঘ have got
সঠিক উত্তর: ক (gets)
ব্যাখ্যা:
যদি কোন বাক্যে Each of, one of থাকে তাহলে পরবর্তী Noun plural হয় এবং verb singular হয়।
4
The correct spelling is ---
ক Buroucrat
খ Burocreat
গ Bureaucrat
ঘ Beaurocrat
সঠিক উত্তর: গ (Bureaucrat)
ব্যাখ্যা:
Bureaucrat - আমলা
5
"Look before you leap"-
ক দেখে নাও পরে লাফ দাও
খ ভাবিয়া করিও কাজ
গ আগে ভাবিয়া পরে লাফ দাও
ঘ লাফ দেয়ার আগে তাকা ও
সঠিক উত্তর: খ (ভাবিয়া করিও কাজ)
ব্যাখ্যা:
'Look before you leap' এটি একটি প্রবাদ বাক্য। যার অর্থ - ভাবিয়া করিও কাজ ।
6
'Frequency " is
ক Adjective
খ Adverb
গ Verb
ঘ Noun
সঠিক উত্তর: ঘ (Noun)
ব্যাখ্যা:
Noun Verb Adjective Adverb Frequency Frequent Infrequent Frequently
7
Ambiguous means .
ক Eager
খ Increase
গ Unclear
ঘ Large
সঠিক উত্তর: গ (Unclear)
ব্যাখ্যা:
Ambiguous - অস্পষ্ট Eager - আগ্রহ Large - বৃহৎ Increase - বৃদ্ধি করা Unclear - অস্পষ্ট
8
"কোন মানুষ একা বাস করতে পারে না"- সঠিক ইংরেজি কী?
ক No one can live alone .
খ Nobody can live alone.
গ No man can live alone.
ঘ None can live alone .
সঠিক উত্তর: গ (No man can live alone.)
ব্যাখ্যা:
প্রশ্নে বলা আছে ‘কোন মানুষ...., তাই সঠিক ইংরেজি অনুবাদ No man হবে ।
9
২,৩,৫,৮,১৩,২১,৩৪---- ধারাটির পরের সংখ্যাটি কত?
ক ১৩
খ ১৬
গ ৫৫
ঘ ৩৫
সঠিক উত্তর: গ (৫৫)
ব্যাখ্যা:
২ + ৩ = ৫ ৫ + ৩ = ৮ ৮ + ৫ = ১৩ ১৩ + ৮ = ২১ ২১ + ১৩ = ৩৪ ৩৪ + ২১ = ৫৫
10
সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত কোনটি?
ক ১৩ : ১২: ৫
খ ৬ : ৫ : ৩
গ ১২ : ৮ : ৪
ঘ ৬: ৪: ৩
সঠিক উত্তর: ক (১৩ : ১২: ৫)
ব্যাখ্যা:
আমর জনি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = লম্ব২ + ভূমি২ = অতিভুজ২ = > ১২২ + ৫২ = ১৩২ = > ১৪৪ + ২৫ = ১৬৯ = > ১৬৯ = ১৬৯ ∴ ১৩:১২:৫ বাহুগুলির অনুপাত দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা যায়।
11
যদি ১৫ জন ছাত্র ইংরেজীতে গড়ে শতকরা ৮০ নম্বর পায় এবং ১০ জন ছাত্র গড়ে ৯০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
ক ৮৫
খ ৮৮
গ ৮৪
ঘ ৮৬
সঠিক উত্তর: গ (৮৪)
ব্যাখ্যা:
১৫ জন ছাত্রের মোট নম্বর = (১৫×৮০) = ১২০০ জন আবার, ১০ জন ছাত্রের মোট নম্বর = (১০×৯০) = ৯০০ ∴ ২৫ জন ছাত্রের গড় নম্বর = (১২০০ + ৯০০)/২৫ = ৮৪
12
ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?
ক ০.০২৫
খ ২৫
গ ২.৫
ঘ ০.২৫
সঠিক উত্তর: ক (০.০২৫)
ব্যাখ্যা:
ভাজক = ভাগফল × ১০ ০.৫ = ভাগফল × ১০ ∴ ভাগফল = (০.৫/১০) = ০.০৫ ∴ ভাজ্য = ভাজক × ভাগফল = ০.৫ × ০.০৫ = ০.০২৫
13
"শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে" -বাক্যে "পাঠে" শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক করণে সপ্তমী
খ অধিকরণে সপ্তমী
গ অপাদানে সপ্তমী
ঘ কর্মে সপ্তমী
সঠিক উত্তর: খ (অধিকরণে সপ্তমী)
ব্যাখ্যা:
প্রদত্ত বাক্যে 'পাঠে' শব্দটি দ্বারা বিশেষ বিষয়ে বা বিশেষ কাজে শিশুগণ দেয় বুঝাতে বৈষয়িক অধিকরণ ব্যবহৃত হয়েছে। এছাড়া ক্রিয়ার সাথে কোথায়/ কখন/ কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অধিকরণ কারক। যেমন: শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। শিশুগণ কিসে মন দেয়? এ প্রশ্ন করলেই পাই 'পাঠে' । এই কারকে সপ্তমী বিভক্তি তথা এ, য়, তে, এতে যুক্ত হয়।
14
'সংবিধান" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক সং +অবিধান
খ সম্ + বিধান
গ সং+ বিধান
ঘ সম +ধান
সঠিক উত্তর: খ (সম্ + বিধান)
ব্যাখ্যা:
সংবিধান শব্দটি ব্যঞ্জনসন্ধির অন্তর্গত। ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে, ম্ এরপর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা শ, ষ, স, হ থাকলে, ম্ - স্থলে অনুস্বার (ং) হয়। যেমন - সন্ধি বিচ্ছেদ শব্দ সম্ + বিধান সংবিধান সম্ + সার সংসার সম্ + যম সংযম
15
"রাতুল" শব্দের অর্থ কি?
ক কালো
খ নীল
গ সাদা
ঘ লাল
সঠিক উত্তর: ঘ (লাল)
ব্যাখ্যা:
রাতুল শব্দের অর্থ লাল
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)