প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-02) (23-06-2019) || 2019

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নব্যাংক - প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-02) (23-06-2019) || 2019 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 74 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
কোনটি সঠিক?
ক Paper is made with wood.
খ Paper is made of wood.
গ Paper is made from wood.
ঘ Paper is made by wood
সঠিক উত্তর: গ (Paper is made from wood.)
ব্যাখ্যা:
Made of We use made of to speak about material: Lego is made of plastic. All of their furniture is made of oak. Made from We usually use 'made from' to explain that a material is created by modifying another material: Glass is made from sand. Paper is made from wood.
2
কোনটি শুদ্ধ?
ক He is a lecturer in English
খ He is a lecturer for English
গ He is a lecturer of English
ঘ He is a lecturer for English
সঠিক উত্তর: ক (He is a lecturer in English)
ব্যাখ্যা:
A lecturer in English is the normal way of saying that a lecturer teaches English, not that s/he teaches in English.
3
Which sentence is with correct punctuation -
ক Maria, my student, is on leave today.
খ Maria my student is on leave today .
গ Maria my student is ,on leave today.
ঘ Maria my student, is on leave today .
সঠিক উত্তর: ক (Maria, my student, is on leave today.)
ব্যাখ্যা:
An appositive is a noun or a noun phrase that renames another noun right beside it. The appositive can be a short or long combination of words. Look at these appositive examples, all of which rename insect: The insect, a cockroach, is crawling across the kitchen table.
4
শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরামচিহ্ন বসে?
ক সেমিকোলন
খ কমা
গ কোলন
ঘ বিন্দু
সঠিক উত্তর: ঘ (বিন্দু)
ব্যাখ্যা:
শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বসে - বিন্দু.
5
কোনটি শুদ্ধ বাক্য ?
ক আমার কথাই প্রামান্য হলো
খ আমার কথাই প্রামন হলো
গ আমার কথাই প্রমাণিত হলো
ঘ আমার কথাই প্রমাণীত হলো
সঠিক উত্তর: গ (আমার কথাই প্রমাণিত হলো)
ব্যাখ্যা:
প্রমাণিত শব্দটি সঠিক। বাকি শব্দ গুলো ভুল।
6
'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু দ্বারা গঠিত ?
ক বিদেশী
খ খাঁটি
গ দেশি
ঘ সংস্কৃত
সঠিক উত্তর: ঘ (সংস্কৃত)
ব্যাখ্যা:
পাঠক এর প্রকৃতি ও প্রত্যয় হলো - পঠ্ + অক।
7
'আজকে নগদ কালকে ধার'- এখানে 'আজকে' কোন কারকে কোন বিভক্তি?
ক কর্তায় ২য়া
খ অধিকরণে ২য়া
গ বহুব্রীহি
ঘ করণে ২য়া
সঠিক উত্তর: খ (অধিকরণে ২য়া)
ব্যাখ্যা:
কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করলে অধিকরণ কারক
8
'অনুচিত' শব্দটি কোন সমাস ?
ক তৎপুরুষ
খ দ্বন্দ্ব
গ বহুব্রীহি
ঘ কর্মধারয়
সঠিক উত্তর: ক (তৎপুরুষ)
ব্যাখ্যা:
অনুচিত - ন (নয়) উচিত - নঞ তৎপুরুষ সমাস ।
9
'ওষ্ঠ্য' বর্ণ কোণগুলি?
ক ট, ঠ,ড,ঢ,ণ
খ ক,খ,গ,ঘ,ঙ
গ চ, ছ, জ, ঝ,ঞ
ঘ প,ফ, ব,ভ,ম
সঠিক উত্তর: ঘ (প,ফ, ব,ভ,ম)
ব্যাখ্যা:
যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণের সময়ে নিচের ঠোঁট কোনও উচ্চারণস্থান স্পর্শ করে সেসব ব্যঞ্জনধ্বনি ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি বলা হয়। বাংলা ভাষার "প", "ফ", "ব", "ভ", ও "ম" বর্ণগুলোর উচ্চারণ ওষ্ঠ্য বলা হয়। যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণে উভয় ঠোঁট স্পর্শ করা হয় সেগুলোকে বিশুদ্ধ ওষ্ঠ্য বলা হয়।
10
বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
ক ১৮৭০ সালে গাইবান্ধা জেলায়
খ ১৮৮০ সালে রংপুর জেলায়
গ ১৮৭৯ সালে রংপুর জেলায়
ঘ ১৮৮১ সালে রংপুর জেলায়
সঠিক উত্তর: খ (১৮৮০ সালে রংপুর জেলায়)
ব্যাখ্যা:
রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া।
11
যে -ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশীতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে ?
ক অল্পপ্রাণ
খ স্বল্পপ্রাণ
গ মহাপ্রাণ
ঘ অধিকপ্রাণ
সঠিক উত্তর: গ (মহাপ্রাণ)
ব্যাখ্যা:
প্রতি বর্গের ২য় ও ৪র্থ বর্ণ হলো মহাপ্রাণ ধ্বনি। যেমনঃ - খ,ঘ,ছ,ঝ,ঠ,ঢ ইত্যাদি।
12
এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
ক ইয়াংসিকিয়াং
খ হোয়াংহো
গ গঙ্গা
ঘ ইউফ্রেটিস
সঠিক উত্তর: ক (ইয়াংসিকিয়াং)
ব্যাখ্যা:
এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং । ইয়াংসিকিয়াং - এর দৈর্ঘ্য ৬৩৮০ কিমি, অবস্থানঃ চীন ।
13
কতসালে নীল কমিশন গঠন করা হয়?
ক ১৮৬১
খ ১৮৪৫
গ ১৮৮২
ঘ ১৮৫৭
সঠিক উত্তর: ক (১৮৬১)
ব্যাখ্যা:
বিভিন্ন পত্রিকায় নীলকরদের অত্যাচারের কাহিনি ছাপা হতে থাকে। দীনবন্ধু মিত্রের লেখা 'নীল দর্পণ' নাটকের কাহিনি চারদিকে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ১৮৬১ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করে। এ কমিশনের সুপারিশে নীল চাষকে কৃষকের ইচ্ছাধীন বলে ঘোষণা করা হয়। ফলে বাংলার কৃষকদের বিজয় অর্জিত হয়।
14
উয়ারী বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিলো ?
ক পাঁচ কোটি বছর আগে
খ দুইশত বছর আগে
গ আড়াই হাজার বছর আগে
ঘ তিন কোটি বছর আগে
সঠিক উত্তর: গ (আড়াই হাজার বছর আগে)
ব্যাখ্যা:
বাংলাদেশের ইতিহাসের শেকড় প্রোথিত রয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদের অববাহিকা নরসিংদীর উয়ারী - বটেশ্বরে। উয়ারী - বটেশ্বর অঞ্চলে ২০০৬ সালে প্রাপ্ত পুরাতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী বাংলাদেশ অঞ্চলে জনবসতি গড়ে উঠেছিলো প্রায় ৪ হাজার বছর আগে।
15
জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট এর উদ্দেশ্য হলো -
ক বিশ্বের পরিবেশ উন্নয়ন
খ বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ
গ বিশ্বের আবহাওয়ার উন্নয়ন
ঘ বিশ্বের ক্রিড়াড়গতের উন্নয়ন
সঠিক উত্তর: খ (বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ)
ব্যাখ্যা:
জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট এর (বিশ্বের পরিবেশ উন্নয় সম্পর্কিত) উদ্দেশ্য হলো - ১৩. জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ; ১৪. টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং পরিমিত ব্যবহার নিশ্চিত করা; ১৫. স্থলভূমির জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন; মরুকরণ প্রতিরোধ করা এবং জমির ক্ষয়রোধ ও জীববৈচিত্র্যের ক্ষতি কমানো।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)