উপসর্গ
বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় 'উপসর্গ' থেকে চাকরির পরীক্ষায় বারবার আসা বাছাইকৃত MCQ ও ব্যাখ্যা। বিসিএস ও প্রাইমারি পরীক্ষার সেরা বাংলা প্রস্তুতি। — পৃষ্ঠা 2
মোট 199 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 20'পরি' উপসর্গযোগে গঠিত ' পরিসীমা' শব্দের কোন অর্থটি সঠিক নয়?
ক
চতুর্দিক
খ
গন্ডিবদ্ধ
গ
সম্যকরুপে
ঘ
শেষ
সঠিক উত্তর:
গ (সম্যকরুপে)
'আড় ' কোন শ্রেণীর উপসর্গ?
ক
তৎসম
খ
বিদেশী
গ
খাঁটি বাংলা
ঘ
অর্ধ -তৎসম
সঠিক উত্তর:
গ (খাঁটি বাংলা)
ব্যাখ্যা:
‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়।
নিম্নের কোন শব্দটিতে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে?
ক
পরিহার
খ
হাভাতে
গ
উৎকর্ষ
ঘ
বেশরম
সঠিক উত্তর:
খ (হাভাতে)
ব্যাখ্যা:
কতকগুলো অব্যয় নামবাচক বা কৃদান্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরির্বতন সাধন করে, এগুলোকে উপসর্গ বলে। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, “সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সঙ্কোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে।” উপসর্গ সাধারণত তিন প্রকার। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি;
কোন উপসর্গ ‘খ্যাতি’ অর্থে ব্যবহৃত?
ক
অপ
খ
পরা
গ
সম
ঘ
প্র
সঠিক উত্তর:
ঘ (প্র)
. 'অধিকার'- শব্দে 'অধি' উপসর্গটি কি অর্থ নির্দেশ করে?
ক
সদৃশ
খ
বিশেষ
গ
পর্যন্ত
ঘ
আধিপত্য
সঠিক উত্তর:
ঘ (আধিপত্য)
ব্যাখ্যা:
অধিকার, অধিপতি ও অধিবাসী শব্দে অধি উপসর্গটি আধিপত্য নির্দেশ করে।
‘সরব’ শব্দের ‘স’ উপসর্গ কি অর্থ প্রকাশ করে?
ক
ক্ষুদ্র
খ
সঙ্গে
গ
বিশাল
ঘ
অভাব
সঠিক উত্তর:
খ (সঙ্গে)
ব্যাখ্যা:
‘স’ একটি বাংলা উপসর্গ। যা সঙ্গে অর্থে ব্যবহৃত হয়। যেমন- সলাজ (লাজের সঙ্গে), সরব, সঠিক, সজোর, সপাট।
খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি ?
ক
অ
খ
অঘা
গ
পাতি
ঘ
অভি
সঠিক উত্তর:
ঘ (অভি)
'পাতি হাস' শব্দটিতে উপসর্গটি কী অর্থ বোঝায় ?
ক
বড়
খ
ছোট
গ
মন্দ
ঘ
বিপ্সা
সঠিক উত্তর:
খ (ছোট)
কোন শব্দটি বিদেশী উপসর্গযোগে গঠিত হয়েছে ?
ক
সুখ্যাতি
খ
হরেক
গ
অনাবৃষ্টি
ঘ
বিদেশ
সঠিক উত্তর:
খ (হরেক)
ইংরেজি 'Prefix' শব্দকে বাংলায় কী বলে?
ক
অনুসর্গ
খ
কারক
গ
সমাস
ঘ
উপসর্গ
সঠিক উত্তর:
ঘ (উপসর্গ)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)