ক্রিয়ার কাল

বাংলা ক্রিয়ার কাল MCQ। বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাল নিয়ে বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 91 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7
16
সাইরেন বেজে উঠল - এখানে কী বোঝাতে যৌগিক ক্রিয়াটির ব্যবহার হয়েছে ?
ক আকস্মিকতা
খ ব্যাপ্তি
গ সমাপ্তি
ঘ ক্রমশ
সঠিক উত্তর: ক (আকস্মিকতা)
17
কোনটি নিত্যবৃত্ত অতীতকালের ঘটনা ?
ক বেলা যে পড়ে এল
খ আকাশে চাঁদ ছিল
গ আমরা রোজ স্কুলে যেতাম
ঘ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়
সঠিক উত্তর: গ (আমরা রোজ স্কুলে যেতাম)
18
কথাটা ছড়িয়ে পড়েছে । যৌগিক ক্রিয়া গঠনে পড় ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক সমাপ্তি
খ আকস্মিকতা
গ ক্রমশ
ঘ ব্যাপ্তি
সঠিক উত্তর: ঘ (ব্যাপ্তি)
19
কিসের ভেদে ক্রিয়ার রুপের পার্থক্য দেখা যায় ?
ক প্রয়োগ ভেদে
খ পুরুষ ভেদে
গ বচন ভেদে
ঘ অর্থ ভেদে
সঠিক উত্তর: খ (পুরুষ ভেদে)
20
নিচের কোনটি নিত্যবৃও অতীত?
ক পড়ালাম
খ পড়িয়েছিলাম
গ পড়াতাম
ঘ পড়াব
সঠিক উত্তর: গ (পড়াতাম)
22
ক্রিয়ার প্রধান ভাব কোনগুলো?
ক নির্দেশক, অনুজ্ঞা, আখাঙ্ক্ষা
খ সমাপিকা, অসমাপিকা
গ মিশ্র, যৌগিক, প্রযোজক
ঘ অস্তিবাচক, নেতিবাচক, সমধাতুজ
সঠিক উত্তর: ক (নির্দেশক, অনুজ্ঞা, আখাঙ্ক্ষা)
23
মূল ক্রিয়ার (এক দল) ধাতুর সাথে কোন প্রত্যয়যোগে প্রযোজক ক্রিয়ার ধাতু গঠিত হয়?
ক অ-প্রত্যয় যোগে
খ ই-প্রত্যয় যোগে
গ ও-প্রত্যয় যোগে
ঘ আ-প্রত্যয় যোগে
সঠিক উত্তর: ঘ (আ-প্রত্যয় যোগে)
25
পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ কোনটি?
ক তিনি গতকাল হাটে যাননি
খ একক্ষণ আমি অঙ্ক করেছি
গ চার আর তিন সাত হয়
ঘ সকরেই যেন সভায় হাজির হয়
সঠিক উত্তর: খ (একক্ষণ আমি অঙ্ক করেছি)
ব্যাখ্যা:
ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখন ও বর্তমান থাকলে পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমনঃ- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এতক্ষন আমি অঙ্ক করেছি।
26
ক্রিয়া বিশেষণে উদাহরণ কোনটিতে রয়েছে ?
ক নির্ভয়ে ,দ্রুত
খ সামনে ,পিছনে
গ অবশ্য, বরং
ঘ সকালে, দুপুরে
সঠিক উত্তর: ক (নির্ভয়ে ,দ্রুত)
27
“আসল কথা এই যে মানুষের দেহমনের সকল প্রকাল ক্রিয়ার মধ্যে ক্রীয়া শ্রেষ্ঠ কেননা তা উদ্দেশ্যহীন” উদ্বৃতাংশে প্রয়োজনীয় যতিচিহ্নের সংখ্যা-
ক দুই
খ পাঁচ
গ ছয়
ঘ তিন
সঠিক উত্তর: ঘ (তিন)
28
অসমাপিকা ক্রিয়ার ব্যবহারে ‘তিনি গেলে কাজ হবে’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক কার্যপরম্পরা
খ সাপেক্ষতা
গ সম্ভবনার বিকল্প
ঘ বিস্ময়জ্ঞাপন
সঠিক উত্তর: খ (সাপেক্ষতা)
29
কোনটি ক্রিয়াবিশেষণ হিসেবে দ্বিরুক্তি?
ক গাছের মাথায় মাথায় ফুল
খ এক এক স্থানে এক এক রকম
গ মনে মনে ‍তুলনা করে দেখলাম
ঘ পথের ধারে ধারে শিমুল
সঠিক উত্তর: গ (মনে মনে ‍তুলনা করে দেখলাম)
30
'এবার আমি পরীক্ষায় ভালো করেছি' -
ক কোন
খ কালের
গ উদাহরণ
ঘ ?
সঠিক উত্তর: ক (কোন)
ব্যাখ্যা:
ক্রিয়া পূর্বে শেষ হলে তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন- 'এবার আমি পরীক্ষায় ভালো করেছি, আমি এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি; এতক্ষণ আমি অঙ্ক করেছি।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)