দ্বিরুক্ত শব্দ

বাংলা ব্যাকরণের দ্বিরুক্ত শব্দ MCQ। অনুকার, পদাত্মক ও অর্থাত্মক দ্বিরুক্তি নিয়ে বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 30 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 2
16
'ডালভাত' কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে ?
ক সমার্থক
খ মিলনার্থক
গ বিপরীতার্থক
ঘ ভিন্নর্থক
সঠিক উত্তর: ঘ (ভিন্নর্থক)
17
'ঝির ঝির করে বাতাস বইছে' । এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে ?
ক ভাবের গভীরতা
খ ধ্বনিব্যঞ্জনা
গ পৌনঃপুনিকতা
ঘ সামান্যতা
সঠিক উত্তর: খ (ধ্বনিব্যঞ্জনা)
18
'শিশুটি মা মা বলে কাঁদছে' -এখানে 'মা মা' দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক স্বল্পকাল স্থায়ী
খ আগ্রহ
গ আধিক্য
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: খ (আগ্রহ)
19
'বই টই নিয়ে পড়তে বসো ।' এখানে 'বই-টই' কী ?
ক যথাদ্বিরুক্ত
খ অনুচর দ্বিরুক্ত
গ সমার্থক দ্বিরুক্ত
ঘ বিপরীতার্থক দ্বিরুক্ত
সঠিক উত্তর: খ (অনুচর দ্বিরুক্ত)
20
নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ ?
ক বই-টই
খ ঝনঝনি
গ ঝম-ঝম
ঘ ঠা-ঠা
সঠিক উত্তর: ক (বই-টই)
ব্যাখ্যা:
ঝমঝম ও ঠা ঠা ধ্বন্যাত্মক দ্বিরুক্তি । বই-টই (দ্বিতীয়বার ব্যঞ্জনধ্বনির পরিবর্তনে গঠিত), আয়-ব্যয় (বিপরীতার্থক শব্দযোগে গঠিত) দুটিই যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ ।
21
ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি ?
ক কড়কড়
খ মরমর
গ নরনর
ঘ দরদর
সঠিক উত্তর: ক (কড়কড়)
ব্যাখ্যা:
দরদর
22
'গলায় গলায়' কী ধরনের দ্বিরুক্ত শব্দ ?
ক শব্দ দ্বিরুক্তি
খ পদ দ্বিরুক্তি
গ ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
ঘ অনুকার দ্বিরুক্ত
সঠিক উত্তর: ক (শব্দ দ্বিরুক্তি)
23
'ঘ্যানর ঘ্যনর' কী ধরনের দ্বিরুক্ত শব্দ ?
ক ক্রিয়াবাচক শব্দ দ্বিরুক্তি
খ পদ দ্বিরুক্ত
গ অনুকার অব্যয়ের দ্বিরুক্তি
ঘ ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
সঠিক উত্তর: ঘ (ধ্বন্যাত্মক দ্বিরুক্তি)
24
ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ-
ক দরদর
খ মরমর
গ কড়কড়
ঘ নড়নড়
সঠিক উত্তর: গ (কড়কড়)
ব্যাখ্যা:
কোনো কিছুর সবাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রুপকে ধবনাত্মক শব্দ বলে। এ জাতীয় ধবনাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত। কড়-কড়, কড়-মড় - অব্যয়; মেঘের শব্দ বা কঠিন জিনিস চিবানোর শব্দ। কড়-কড়ে . 1 শুকনো (কড়কড়ে ভাত); 2 ভঙ্গুর; 3 যা চিবালে কড়কড় করে। কড়-কড়ানি, কড়-মড়ানি বি. কড়কড় বা কড়মড় শব্দ।
25
কোনটি দিরুক্ত শব্দ?
ক মান্য
খ স্মরণ
গ শন শন
ঘ স্বতন্ত্র
সঠিক উত্তর: গ (শন শন)
26
'ছেলেটিকে চোখে চোখে রেখো' -এখানে 'চোখে চোখে' কোন অর্থ প্রকাশ করছে ?
ক সন্দেহ অর্থে
খ সততা অর্থে
গ সতর্কতা অর্থে
ঘ সাধারণ অর্থে
সঠিক উত্তর: গ (সতর্কতা অর্থে)
27
কোন দ্বিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত করে?
ক পাকা পাকা আম
খ ছি ছি কি করছ
গ নরম নরম হাত
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: ক (পাকা পাকা আম)
28
শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ-
ক দরদর
খ করকর
গ কুটকুট
ঘ খুটখুট
সঠিক উত্তর: গ (কুটকুট)
29
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ ‒ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
ক অবস্থাবাচক শব্দ
খ বাক্যালঙ্কার শব্দ
গ ধ্বন্যাত্মক শব্দ
ঘ দ্বিরুক্ত শব্দ
সঠিক উত্তর: ঘ (দ্বিরুক্ত শব্দ)
30
এক শব্দ দুবার ব্যবহৃত হয়ে অর্থের সম্প্রসারন ও বিশেষ গুরুত্ত প্রকাশ করলে তাকে কি বলে?
ক শব্দ
খ পদ
গ দ্বিরুক্ত শব্দ
ঘ দ্বিরুক্ত শব্দ
সঠিক উত্তর: গ (দ্বিরুক্ত শব্দ)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)