ধ্বনি

বাংলা ব্যাকরণের ধ্বনি MCQ। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি ও ধ্বনি পরিবর্তন নিয়ে বিসিএস ও সরকারি পরীক্ষার প্রশ্নোত্তর।

মোট 195 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 13
1
'বাক্য> বাইক্য'- কোন প্রকার ধ্বনির উদাহরণ?
ক অসমীকরণ
খ অপিনিহিতি
গ অভিশ্রুতি
ঘ অন্তর্হতি
সঠিক উত্তর: খ (অপিনিহিতি)
ব্যাখ্যা:
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন- রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, আজি > আইজ, সাধু > সাউধ, সত্য > সইত্য, মারি > মাইর ইত্যাদি।
2
'তরল ধ্বনি' কোনটি?
ক য
খ র
গ ল
ঘ ব
সঠিক উত্তর: গ (ল)
ব্যাখ্যা:
'ল'- 'তরল ধ্বনি'-এর উদাহরণ। পার্শ্বিক ধ্বনিকে তরল ধ্বনি বলা হয়। ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় জিহবার দু'পাশ দিয়ে বের হলে যে ধ্বনি পাওয়া যায় তাকে পার্শ্বিক ধ্বনি বলে।
3
দন্তমূলীয় ধ্বনির উচ্চারক কোনটি?
ক অগ্র দন্তমূল
খ পশ্চাৎ দন্তমূল
গ জিভের ডগা
ঘ অগ্র তালু
সঠিক উত্তর: গ (জিভের ডগা)
ব্যাখ্যা:
উপর পাটির দাঁতের গোঁড়ার সঙ্গে জিভের ডগা লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাদের দন্তমূলীয় ধ্বনি বলে। যেমন- ঞ, র, ল। এদের উচ্চারণ স্থান-অগ্র দন্তমূল। উচ্চারক- জিভের ডগা।
4
মধ্য/কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি?
ক ই
খ অ্যা
গ আ
ঘ ও
সঠিক উত্তর: গ (আ)
ব্যাখ্যা:
সম্মুখ স্বর ও পশ্চাৎ স্বরের মাঝামাঝি অবস্থানে জিভকে রেখে যে স্বরধ্বনি উচ্চারণ করা হয় তাকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলে। আ কেন্দ্রীয় স্বরধ্বনির উদাহরণ।
5
বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক লাফ>ফাল
খ গিলা>গেলা
গ মাছুয়া>মেছো
ঘ বিলাতি>বিলিতি
সঠিক উত্তর: ক (লাফ>ফাল)
ব্যাখ্যা:
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। উদাহরণ- পিশাচ > পিচাশ, বাক্স > বাসক ইত্যাদি।
6
‘ফাল্গুন > ফাগুন’ ধ্বনির কোন ধরনের পরিবর্তনের উদাহরণ
ক অপিনিহিতি
খ সমীভবন
গ বিষমীভবন
ঘ অন্তর্হতি
সঠিক উত্তর: ঘ (অন্তর্হতি)
ব্যাখ্যা:
পদের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে। অন্যান্য উদাহরণ- ফলাহার>ফলার, আলাহিদা>আলাদা ইত্যাদি।
7
' আহ্বান' এর প্রকৃত উচ্চারণ কোনটি?
ক আহবান
খ আহ্‌বান
গ আওভান
ঘ আব্‌হান
সঠিক উত্তর: গ (আওভান)
8
'ক' বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি?
ক জিহবামূল
খ অগ্রতালু
গ পশ্চাৎ
ঘ দন্তমূল
সঠিক উত্তর: ক (জিহবামূল)
ব্যাখ্যা:
অক-বর্গীয় ধ্বনি অর্থৎ ক, খ, গ, ঘ, ঙ -এ ৫ টি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণ জিহবার গোড়ার দিকে নরম তালুর পশ্চাদৎ ভাগ স্পর্শ করে।
9
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক বড় দাদা>বড়দা
খ কিছু>কিচ্ছু
গ পিশাচ>পিচাশ
ঘ মুক্তা>মুকুতা
সঠিক উত্তর: গ (পিশাচ>পিচাশ)
ব্যাখ্যা:
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।যেমন-ইংরেজি বাকস>বাংলা বাস্‌ক।জাপানি রিক্‌সা>বাংলা রিস্‌কা ।
10
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক শরীর>শরীল
খ হংস>হাঁস
গ লাফ>ফাল
ঘ দুর্গা>দুগগা
সঠিক উত্তর: গ (লাফ>ফাল)
ব্যাখ্যা:
শব্দের মধ্যে দুটি ব্যন্জ্ঞনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমনঃ ইংরেজি বাক্স>বাংলা বাস্ক, জাপানি রিক্সা>বাংলা রিস্কা ইত্যাদি। অনুরূপ- পিশাচ>পিচাশ, লাফ>ফাল।
11
য় 'স্ব' যে ধরনের ব্যাকরনিক উপাদান -
ক উপসর্গ
খ ফলা
গ প্রত্যয়
ঘ যুক্তবর্ণ
সঠিক উত্তর: খ (ফলা)
ব্যাখ্যা:
উচ্চারণের সময় কয়েকটি ব্যঞ্জনবর্ণ অন্য ব্যঞ্জন বর্ণের সঙ্গে মিলিত হয়ে যে সংক্ষিপ্ত রূপ ধারণ করে, তাকে ফলা বলে। যেমন- কণ্ঠ। বর্ণের ফলা : য, র, ম, ন, ণ, ব, ল। র ব্যঞ্জন বর্ণের আদিতে রেফ আকারে থাকলেও ফলা হিসেবে গণ্য হয়। এই ছয়টি বর্ণের কোনাে 'স্ব' এতে 'ব' ফলা হিসাবে কাজ করেছে।
12
'র' কোন জাতীয় ধ্বনি?
ক পার্শ্বিক ধ্বনি
খ তাড়নজাত ধ্বনি
গ কম্পনজাত ধ্বনি
ঘ স্পর্শ ধ্বনি
সঠিক উত্তর: গ (কম্পনজাত ধ্বনি)
ব্যাখ্যা:
‘র’ ধ্বনি উচ্চারণের সময় জিহবার অগ্রভাগ কম্পিত হয়, বা কাঁপে এবং দন্তমূলকে কয়েকবার আঘাত করে ‘র’ উচ্চারিত হয়। এজন্য ‘র’-কে বলা হয় কম্পনজাত ধ্বনি।
13
চন্দ্রবিন্দুকে কি ধ্বনি বলে?
ক কম্পনজাত
খ তাড়নজাত
গ অনুনাসিক
ঘ পার্শ্বিক
সঠিক উত্তর: গ (অনুনাসিক)
ব্যাখ্যা:
মৌলিক স্বরধ্বনিগুলাে উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। এ সময়ে কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু ধ্বনিগুলাে উচ্চারণের সময়ে কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়। এর ফলে ধ্বনিগুলাে অনুনাসিক হয়ে যায়। স্বরধ্বনির এই অনুনাসিকতা বােঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহৃত হয়ে থাকে।
14
কোনটি ঘোষধ্বনি নয়?
ক গ
খ ঘ
গ ঝ
ঘ শ
সঠিক উত্তর: ঘ (শ)
15
যে ছন্দে যুক্তিধ্বনি সব সময় একমাত্রা হিসেবে গণনা করা হয় তাকে কী ধরনের ছন্দ বলে ?
ক মাত্রাবৃত্ত ছন্দ
খ অক্ষরবৃত্ত ছন্দ
গ স্বরবৃত্ত ছন্দ
ঘ মাত্রাবৃত্ত
সঠিক উত্তর: গ (স্বরবৃত্ত ছন্দ)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)