পদাশ্রিত নির্দেশক

বাংলা পদাশ্রিত নির্দেশক MCQ। টা, টি, খানা, গুলো সহ বাংলা নির্দেশক প্রত্যয় নিয়ে বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 29 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 2
16
নির্দেশক সর্বনাম এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কি হয়?
ক উৎকৃষ্ট
খ নিকৃষ্ট
গ সুনির্দিষ্ট
ঘ অস্পষ্ট
সঠিক উত্তর: গ (সুনির্দিষ্ট)
17
বিশেষ অর্থে নির্দিষ্টতা বুঝায় কোনটি?
ক টি
খ টুকু
গ পাটি
ঘ খানা
সঠিক উত্তর: গ (পাটি)
18
. কি ভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতর হয়?
ক কাল্ভেদে
খ পুরুষভেদে
গ বচনভেদে
ঘ পদভেদে
সঠিক উত্তর: গ (বচনভেদে)
19
কবিতার ক্ষেত্রে খানি প্রযুক্ত হলে কি বুঝায়?
ক অনির্দিষ্টার্থে
খ সুনির্দাষ্টার্থে
গ নিরর্থকতা
ঘ নির্দিষ্টার্থে
সঠিক উত্তর: ঘ (নির্দিষ্টার্থে)
20
বচনবাচক শব্দের আগে বসে কোনটি?
ক টাকা
খ টুকু
গ গোটা
ঘ নির্দিষ্টার্থে
সঠিক উত্তর: ঘ (নির্দিষ্টার্থে)
21
খানা বচনবাচক প্রত্যয় শব্দের কোথায় বসে?
ক আগে
খ পরে
গ মাঝে
ঘ আগে এবং সাথে
সঠিক উত্তর: খ (পরে)
22
এক শব্দের সঙ্গে টা টি যুক্ত হলে কি বুঝ?
ক নির্দিষ্টতা
খ অনির্দিষ্টতা
গ নিরর্থক
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: খ (অনির্দিষ্টতা)
24
ন্যাকামিটা এখন রাখ। বাক্যে ন্যাকামি শব্দের সাথে টা যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে?
ক নিরর্থকতা
খ সার্থকতা
গ দ্ব্যর্থকতা
ঘ ভিন্নার্থকতা
সঠিক উত্তর: ক (নিরর্থকতা)
ব্যাখ্যা:
পদাশ্রিত নির্দেশক : বাংলা ভাষায় কিছু কিছু প্রত্যয় বা শব্দাংশ শব্দের শেষে ‍যুক্ত হয়ে পদটির নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে। এগুলোকে পদাশ্রিত নির্দেশক বলে। চনিরর্থকভাবেও টি/টা ব্যবহৃত হতে পারে। যেমন- - সারাটি সকাল তোমার আশায় বসে আছি। - ন্যাকামিটা এখন রাখ।
25
বাচ্চাটাকে দুধ দাও- এ বাক্যে ‘টাক’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক অনির্দিষ্টতা
খ নির্দিষ্টতা
গ পরিমাণগত
ঘ সবকয়টি
সঠিক উত্তর: খ (নির্দিষ্টতা)
26
সবটুকু ওষুধই খেয়ে ফেল- এ বাক্যে ‘টুকু’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক নিরর্থক
খ নির্দিষ্টতা
গ সুনির্দিষ্টতা
ঘ অনির্দিষ্টতা
সঠিক উত্তর: খ (নির্দিষ্টতা)
27
বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কোনগুলো ব্যবহৃত হয়?
ক এক
খ একযে
গ কেতা, এক, টি
ঘ কেতা, তা, পাটি
সঠিক উত্তর: ঘ (কেতা, তা, পাটি)
ব্যাখ্যা:
বিশেষ অর্থে ব্যবহৃত নির্দেশক ; কেতা, তা, পাটি : এগুলো বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়। যেমন- কেতা : এ তিন কেতা জমির দাম দশ হাজার টাকা মাত্র। দশ টাকার পাঁচ কেতা নোট। তা : দশ তা কাগজ দাও। পাটি : আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে।
28
আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি-এই বাক্যে খানি পদাশ্রিত নির্দেশকটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক নিরর্থক অর্থে
খ নির্দিষ্ট অর্থে
গ অনির্দিষ্ট অর্থে
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: খ (নির্দিষ্ট অর্থে)
29
‘এক যে ছিল রাজা’ এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক অনির্দিষ্টতা
খ নির্দিষ্টতা
গ নিরর্থক ভাবে
ঘ বিশেষ অর্থে নির্দিষ্ট
সঠিক উত্তর: ক (অনির্দিষ্টতা)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)