পরিভাষা

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য বাংলা ভাষা - পরিভাষা MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 128 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 9
1
'Executive' এর পরিভাষা -
ক ঊর্ধ্বতন কর্মকর্তা
খ সহযোগী
গ ব্যাবস্থাপক
ঘ নির্বাহী
সঠিক উত্তর: ঘ (নির্বাহী)
ব্যাখ্যা:
যে শব্দের দ্বারা সংক্ষেপে কোন বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তাকেই পরিভাষা বলা হয়। শব্দ হল যেকোন কিছুর নাম বা তাকে ভাষায় প্রকাশ করার উপায়, প্রতিশব্দ হল সমার্থক শব্দ; কিন্তু পরিভাষা পুরোপুরিই সংজ্ঞাবাচক। এর অর্থ ব্যাপক। একটি পরিভাষা একটি পরিপূর্ণ সংজ্ঞাকে নির্দেশ করে। শব্দের অর্থ এবং পরিভাষার অর্থ ভিন্ন বা একেবারে বিপরীত হতে পারে। যেমন, বাংলা ভাষায় বিজ্ঞান শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। সংস্কৃতে বিজ্ঞান শব্দের অর্থ ছিল ঈশ্বরানুভব, অপরোক্ষ জ্ঞান, তত্ত্বজ্ঞান বা বিশেষ জ্ঞান। কিন্তু বাংলায় এটি ইংরেজি science শব্দের পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়। তাই বাংলায় বিজ্ঞান শব্দের অর্থ নিয়মিত পর্যবেক্ষণ ও গবেষণার ফলে কোন বিষয়ে ক্রম অনুসারে লব্ধ জ্ঞান। ঈশ্বরানুভূতি এবং গবেষণালব্ধ জ্ঞান একেবারে বিপরীত। দেখা যাচ্ছে, পরিভাষার অর্থ সম্পূর্ণ ভিন্ন এবং এটিই বর্তমানে একটি সুনির্দিষ্ট সংজ্ঞার জন্ম দিয়েছে।
2
‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
ক অর্ধচেতন
খ চেতনাহীন
গ চেতনাপ্রবাহ
ঘ অবচেতন
সঠিক উত্তর: ঘ (অবচেতন)
ব্যাখ্যা:
'Subconscious' শব্দটির বাংলা পারিভাষক শব্দ অবচেতন বা যেসব মানসিক ক্রিয়াকলাপ সম্বন্ধে মানুষ (পুরোপুরি ) সচেতন থাকে না। অন্যদিকে (গ) 'চেতনাহীন' শব্দটির ইংরেজি ' Unconscious' ।
3
Excise duty -র পরিভাষা কোনটি?
ক অতিরিক্ত কর
খ অর্পিত দায়িত্ব
গ অতিরিক্ত কর্তব্য
ঘ আবগারি শুল্ক
সঠিক উত্তর: ঘ (আবগারি শুল্ক)
ব্যাখ্যা:
Excise duty - এর বাংলা পারিভাষিক অর্থ : আবগারি শুল্ক।
4
'postage' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?
ক দরখাস্ত
খ ডাকহরকরা
গ ডাকমাশুর
ঘ ডাকসংক্রান্ত
সঠিক উত্তর: গ (ডাকমাশুর)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। ‘ভাষা শব্দের আগে ‘পরি উপসর্গযোগে ‘পরিভাষা শব্দটি গঠিত হয়েছে। এর আক্ষরিক অর্থ বিশেষ ভাষা। অর্থাৎ পারিভাষিক শব্দের অর্থ হলো কোনো ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহারযোগ্য শব্দ। অন্যভাবে বলা যায়, মূল শব্দের মৌলিক অর্থ ও ভাবের সঙ্গে সংগতি রক্ষা করে এক ভাষার শব্দকে অন্য ভাষায় রূপান্তরিত করে যে রূপ দান করা হয় তাকেই ‘পরিভাষা বলে। জ্ঞান - বিজ্ঞানের উন্নতির সঙ্গে জীবন ও কর্মের প্রতিটি ক্ষেত্রে নিত্যনতুন ধারণা ও উপকরণ তৈরি হচ্ছে। এগুলো প্রকাশের জন্য প্রয়োজন নতুন শব্দ। সুনির্দিষ্ট বিষয়কে ধারণকারী এসব শব্দই পরিভাষা। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন বিদেশি শব্দকে বোঝার জন্য, অফিস - আদালত ও উচ্চশিক্ষায় ব্যবহৃত ইংরেজি শব্দের প্রতিশব্দ জানার জন্য, জ্ঞানচর্চার ক্ষেত্রকে আরো সুপরিসর করার জন্য এবং মূলত ভাষাকে সহজভাবে উপস্থাপনের জন্যই পরিভাষার প্রয়োজন হয়। উদাহরণ : অম্লজান—oxygen, উদজান— hydrogen, নথি—file, প্রশিক্ষণ—training ইত্যাদি।
5
' Consumer goods' --এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
ক ভোক্তার কল্যাণ
খ ক্রয়কৃত পণ্য
গ ক্রেতার গুণাগুণ
ঘ ভোগ্যপণ্য
সঠিক উত্তর: ঘ (ভোগ্যপণ্য)
ব্যাখ্যা:
Consumer goods' এর পরিভাষা - - ভোগ্যপণ্য।
6
' Null and Void' --এর বাংলা পরিভাষা কী?
ক বাতিল
খ মামুলি
গ নিরপেক্ষ
ঘ পালাবদল
সঠিক উত্তর: ক (বাতিল)
ব্যাখ্যা:
'Null and Void ' এর পরিভাষা হলো : 'বাতিল'। অন্য option গুলোর মধ্যে পালাবদল - এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns : মামুলি - trifling এবং নিরপেক্ষ = neutral ।
7
Epic শব্দের পরিভাষা কী?
ক কিংবদন্তি
খ মহকাব্য
গ বিস্মৃত কাহিনি
ঘ পুরাণ
সঠিক উত্তর: খ (মহকাব্য)
ব্যাখ্যা:
পারিভাষিক শব্দ অভিধানে পরিভাষার অর্থ সংক্ষেপার্থ শব্দ। অর্থাৎ যে শব্দের দ্বারা সংক্ষেপে কোন বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তাই পরিভাষা। সাধারণত পরিভাষা বললে এমন শব্দ বা শব্দাবলি বোঝায় যার অর্থ পণ্ডিতগণের সম্মতিতে স্থিরীকৃত হয়েছে এবং যা দর্শন বিজ্ঞানের আলোচনায় প্রয়োগ করলে অর্থবোধে সংশয় ঘটে না।
8
'Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি ?
ক অনুগত
খ বাধিত করা
গ শপথ গ্রহণ
ঘ বাধ্যতামূলক
সঠিক উত্তর: ঘ (বাধ্যতামূলক)
ব্যাখ্যা:
বিভিন্ন বিদেশি শব্দের অনুকরণে ভাবানুবাদমূলক যেসব প্রতিশব্দ সৃষ্টি করা হয়েছে, সেগুলোকে নবসৃষ্ট বা পরিশব্দ বা পারিভাষিক শব্দ বলে। মূলত প্রচলিত বিদেশি শব্দেরই এরকম পারিভাষিক শব্দ তৈরি করা হয়েছে। যেমনঃ পারিভাষিক শব্দ মূল বিদেশি শব্দ পারিভাষিক শব্দ মূল বিদেশি শব্দ অম্লজান - Oxygen সচিব - Secretary উদযান - Hydrogen স্নাতক - Graduate নথি - File স্নাতকোত্তর - Post Graduate প্রশিক্ষণ - Training সমাপ্তি - Final ব্যবস্থাপক - Manager সাময়িকী - Periodical বেতার - Radio সমীকরণ - Equation
9
'Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
ক আইন
খ শুল্ক
গ রাজস্বনীতি
ঘ প্রথা
সঠিক উত্তর: ঘ (প্রথা)
ব্যাখ্যা:
বাংলা ভাষার প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। 'Custom' শব্দের যথার্থ পারিভাষিক অর্থ - প্রথা; অভ্যাস; সামাজিক রীতিনীত। অন্যদিকে , Act বা Law - এর পরিভাষা আইন; Duty - এর পরিভাষা শুল্ক; Revenue policy - এর পরিভাষা রাজস্বনীতি।
10
'Subconcious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
ক অর্ধ-চেতন
খ অব-চেতন
গ চেতনা প্রবাহ
ঘ চেতনাহীন
সঠিক উত্তর: খ (অব-চেতন)
ব্যাখ্যা:
ইংরেজি শব্দের স্বাদ, গন্ধ, বৈশিষ্ট্য, চরিত্র, সম্পর্ক, অর্থ ইত্যাদি অনুসারে বাংলা শব্দে রূপ দেয়া হয় তাকে পারিভাষিক শব্দ বলে। যেমন : Oxygen - অম্লজান, Act - আইন, Farm - খামার।
11
Mass education এর সঠিক পরিভাষা কি?
ক আধুনিক শিক্ষা
খ প্রাথমিক শিক্ষা
গ সর্বস্তরের শিক্ষা
ঘ গণশিক্ষা
সঠিক উত্তর: ঘ (গণশিক্ষা)
ব্যাখ্যা:
Mass education এর সঠিক পরিভাষা - গণশিক্ষা.
12
‌'সাধুভাষা' পরিভাষাটি প্রথম ব্যবহার করেন--
ক রাজা মনি মোহন রায়
খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ অক্ষয় কুমার দত্ত
ঘ রাজা রামমোহন রায়
সঠিক উত্তর: ঘ (রাজা রামমোহন রায়)
ব্যাখ্যা:
সর্ব প্রথম 'সাধুভাষা' কথাটি ব্যবহার করেন - রাজা রামমোহন রায় ১৮১৫ খ্রিস্টাব্দে তাঁর 'বেদান্ত গ্রন্থে'।
13
নিচের কোনটি পারিভাষিক শব্দ ?
ক টপর
খ মন্ত্রিপরিষদ
গ বালতি
ঘ গাছ
সঠিক উত্তর: খ (মন্ত্রিপরিষদ)
ব্যাখ্যা:
মন্ত্রিপরিষদ একটি পারিভাষিক শব্দ। মন্ত্রিপরিষদ - Cabinet
14
'Chancellor'-এর পরিভাষা কোনটি?
ক আচার্য
খ অধ্যক্ষ
গ প্রাধ্যক্ষ
ঘ উপাচার্য
সঠিক উত্তর: ক (আচার্য)
ব্যাখ্যা:
Chancellor - - আচার্য। Vice - chancellor - - উপাচার্য Principle - অধ্যক্ষ। সঠিক উত্তর - আচার্য।
15
নিচের কোনটি পারিভাষিক শব্দ ?
ক ডাব
খ কুচ্ছিত
গ বালতি
ঘ সচিব
সঠিক উত্তর: ঘ (সচিব)
ব্যাখ্যা:
উপরোক্ত চারটি অপশনের মধ্যে "সচিব" পারিভাষিক শব্দ। secretary - সচিব
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)