প্রকৃতি ও প্রত্যয়
বাংলা ব্যাকরণের প্রকৃতি ও প্রত্যয় MCQ। সংস্কৃত ও বাংলা প্রত্যয়ের প্রকারভেদ নিয়ে বিসিএস ও সরকারি পরীক্ষার প্রশ্নোত্তর।
মোট 186 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 13"করণীয়" এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক
কৃ+অনীয়
খ
কৃ+নীয়
গ
কৃ+ণীয়
ঘ
কৃ+নীয়
সঠিক উত্তর:
ক (কৃ+অনীয়)
শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় ,তাকে কি বলা হয় ?
ক
বিভক্তি
খ
উপসর্গ
গ
প্রত্যয়
ঘ
অনুসর্গ
সঠিক উত্তর:
গ (প্রত্যয়)
ব্যাখ্যা:
শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে ।প্রত্যয় প্রধানত দুই প্রকার। যেমন : ১় কৃৎ প্রত্যয় ও ২় তদ্ধিত প্রত্যয়।
"হিংস্র" শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক
হিন+স্+র
খ
উপসর্গ
গ
প্রত্যয়
ঘ
অনুসর্গ
সঠিক উত্তর:
ক (হিন+স্+র)
'ঘাতক' এর প্রকৃতি ও প্রত্যয়-
ক
√হন্+অক
খ
√ঘ্+অক
গ
√ঘ্ম্+নক
ঘ
√হত্+অক
সঠিক উত্তর:
ক (√হন্+অক)
ব্যাখ্যা:
ঘাতক= √হন্+অক। এখানে √হন্ ক্রিয়ামূল এবং অক হলো কৃৎ প্রত্যয়। -ক্রিয়াপদের মূলশব্দকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু। শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। -মূলশব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে। -ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে ধাতুটিকে ক্রিয়া প্রকৃতি বলে। যেমন, উপরের √পড়, √নাচ, √জিত- এগুলো ক্রিয়া প্রকৃতি। -ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন, উপরের উদাহরণে, ‘√পড়’-এর সঙ্গে যুক্ত হওয়া ‘উয়া’, ‘√নাচ’-এর সঙ্গে যুক্ত হওয়া ‘উনে’ এবং ‘√জিত’-এর সঙ্গে যুক্ত হওয়া ‘আ’ কৃৎ প্রত্যয়।
'শৌর্য'- এর প্রকৃতি ও প্রত্যয়-
ক
শো+ষ্ণ্য
খ
শুর+ষ্ণ্য
গ
শূর+ষ্ণ্য
ঘ
শোর+ষ্ণ্য
সঠিক উত্তর:
গ (শূর+ষ্ণ্য)
ব্যাখ্যা:
'শৌর্য'= শূর+ষ্ণ্য। এখানে 'ষ্ণ্য' একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ যা ভাবার্থে ব্যবহৃত হয়েছে। সংস্কৃত বা তৎসম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে। অন্যান্য উদাহরণ- সুন্দর+ষ্ণ্য= সৌন্দর্য, ধীর+ষ্ণ্য= ধৈর্য, কুমার+ষ্ণ্য= কৌমার্য ইত্যাদি।
"কেষ্টা"- শব্দটিতে "আ"- প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক
অবজ্ঞার্থে
খ
সদৃশ অর্থে
গ
জাত ও আগত অর্থে
ঘ
ভাববাচক বিশেষ্য অর্থে
সঠিক উত্তর:
ক (অবজ্ঞার্থে)
ব্যাখ্যা:
"কেষ্টা"- শব্দটিতে "আ"- প্রত্যয় "অবজ্ঞার্থে" অর্থে ব্যবহৃত হয়েছে। কেষ্টা= কেষ্ট+আ। অন্যান্য উদাহরণ- চর+আ= চোরা। এখানে "আ" একটি বাংলা তদ্ধিত প্রত্যয়।
"মাতা" শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি?
ক
মাতা+আ
খ
মাতৃ+আ
গ
মা+তৃচ
ঘ
মাতৃ+তৃচ
সঠিক উত্তর:
গ (মা+তৃচ)
ব্যাখ্যা:
কৃৎ- প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। কৎ প্রত্যয় ২ প্রকার। ১। বাংলা কৃৎপ্রত্যয় ২। সংস্কৃত কৎ প্রত্যয়। √বহ্ +তা= বহতা(বাংলা কৃৎপ্রত্যয়) √দা+তৃচ= দাতা, √মা+তৃচ= মাতা (সংস্কৃত কৃৎপ্রত্যয়), স্বাধীন+তা= স্বাধীনতা( সংস্কত তদ্ধিত প্রত্যয়)। 'তৃচ' প্রত্যয় যোগে শব্দে ('চ' লোপ পেয়ে 'তৃ' থেকে যায়) যেমনঃ √মা+তৃচ= মাতা (তৃ > তা হয়েছে)
'সেলাই' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক
√সিল+আই
খ
√সিল+ই
গ
√সিলা+আই
ঘ
√সেলা+আঈ
সঠিক উত্তর:
ক (√সিল+আই)
ব্যাখ্যা:
করণবাচ্য ও ভাববাচ্যের ধাতুর উত্তর 'আই' প্রত্যয় যুক্ত হয়। যেমনঃ √ঢাল্ + আই = ঢালাই √মাড়্ + আই = মাড়াই √সিল্ + আই = সেলাই
'দর্শনীয়' শব্দটির প্রকৃতি প্রত্যয়-
ক
√দর্শন +ইয়
খ
√দর্শন +ঈয়
গ
√দৃশ +অনীয়
ঘ
√দৃশ্য +নীয়
সঠিক উত্তর:
গ (√দৃশ +অনীয়)
ব্যাখ্যা:
তব্য ও অনীয় প্রত্যয় ঃকর্ম ও ভাববাচ্যের ধাতুর পর (ক) তব্য ও (খ) অনীয় প্রত্যয় হয় ।
'গৌরব' শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?
ক
গুরু+অব
খ
গৌ+রব
গ
গৌর+ব
ঘ
গুরু+ষ্ণ
সঠিক উত্তর:
ঘ (গুরু+ষ্ণ)
ব্যাখ্যা:
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে, যে শব্দের সঙ্গে ষ্ণ (অ) - প্রত্যয় যুক্ত হয়, তার প্রাতিপাদিকের অন্তস্বরের উ-কার ও-কারে পরিনত হয়। ও+অ সন্ধিতে 'অব' হয়। যথাঃ গুরু+ ষ্ণ= গৌরব, লঘু+ ষ্ণ= লাঘব, শিশু+ ষ্ণ= শৈশব।
'তবলচি' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক
তবলা + চি
খ
তবল + চি
গ
তবলা + ষ্ণ
ঘ
তবল + আচি
সঠিক উত্তর:
খ (তবল + চি)
ব্যাখ্যা:
বিদেশি তদ্ধিত এ চা, চি প্রত্যয় যোগ হয়। যেমনঃ তবল+চি = তবলচি, মশাল+চি = মশালচি, বাবুর্চি ইত্যাদি
'শারীরিক' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক
শরীর + ষ্ণিক
খ
শরীর + ইক
গ
শরীর + ষ্ণক
ঘ
শরীর + ঈক
সঠিক উত্তর:
ক (শরীর + ষ্ণিক)
ব্যাখ্যা:
তদ্ধিত প্রত্যয়ে ষ্ণিক(ইক)- প্রত্যয় যোগ হয়। যেমনঃ সাহিত্য+ষ্ণিক= সাহিত্যিক, সমুদ্র+ষ্ণিক= সামুদ্রিক, শরীর+ষ্ণিক= শারীরিক ইত্যাদি
'সৌন্দর্য' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
ক
সুন্দর + ষ্ণ
খ
সুন্দর + ঞ
গ
সুন্দর + য
ঘ
সুন্দর + য
সঠিক উত্তর:
ক (সুন্দর + ষ্ণ)
ব্যাখ্যা:
যে শব্দের সঙ্গে ষ্ণ (অ) প্রত্যয় যুক্ত হয়, তার মূল স্বরের বৃদ্ধি হয়। যথা- নগর+ষ্ণ= নাগর, মধুর+ষ্ণ= মাধুর্য, সুন্দর+ষ্ণ= সৌন্দর্য।
য় 'ত্ব' যে ধরনের ব্যাকরণিক উপাদান–
ক
উপসর্গ
খ
ফলা
গ
প্রত্যয়
ঘ
বিশেষণ
সঠিক উত্তর:
গ (প্রত্যয়)
ব্যাখ্যা:
'ত্ব' একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। যেমন- বন্ধু+ত্ব= বন্ধুত্ব, মহৎ+ত্ব=মহত্ত্ব গুরু+ত্ব=গুরুত্ব ইত্যাদি।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)