বর্ণমালা

বাংলা বর্ণমালা MCQ বিসিএস পরীক্ষার জন্য। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও বর্ণের পরিচয় নিয়ে প্রশ্নোত্তর।

মোট 94 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7
1
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?
ক ৭ টি
খ ৯ টি
গ ১০ টি
ঘ ৮ টি
সঠিক উত্তর: ঘ (৮ টি)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে ৩২টিতে পূর্ণমাত্রা, ৮টিতে অর্ধমাত্রা এবং ১০টিতে কোনো মাত্রা ব্যবহৃত হয় না। পূর্ণমাত্রা সম্পন্ন বর্ণ : অ, আ, ই, ঈ, উ, ঊ, ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য় = ৩২টি। অর্ধমাত্রা সম্পন্ন বর্ণ : ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ = ৮টি। মাত্রাহীন বর্ণ : এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ = ১০টি।
2
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি ?
ক এগারটি
খ দশটি
গ আটটি
ঘ নয়টি
সঠিক উত্তর: খ (দশটি)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় বর্ণসংখ্যা ( স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি) - ৫০টি। তন্মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি ( স্বরবর্ণ ৪ টি - এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬ টি - ঙ,ঞ,ৎ,ং,ঁ)। অর্ধমাত্রার বর্ণ ৮ টি ( স্বরবর্ণ ১টি - ঋ এবং ব্যঞ্জনবর্ণ ৭ টি - খ, গ,ণ,থ,প,শ)। পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি ( স্বরবর্ণ ৬ টি ব্যঞ্জনবর্ণ ২৬ টি)
3
বাংলা বর্নমালার কতটি বর্ণ আছে ?
ক ৫১
খ ৩৯
গ কোনটিই নয়
ঘ ৫০
সঠিক উত্তর: ঘ (৫০)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালা : বাংলা বর্ণমালায় বর্ণ আছে মোট ৫০টি। নিচে বর্ণমালা অন্যান্য তথ্য সহকারে দেয়া হলো - মোট বর্ণ: ৫০ টি মোট স্বরবর্ণ: ১১ টি – অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ মোট ব্যঞ্জনবর্ণ: ৩৯ টি - {ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ}
4
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
ক দশটি
খ নয়টি
গ আটটি
ঘ এগারটি
সঠিক উত্তর: ক (দশটি)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা ৫০টি। পূর্ণমাত্রাবিশিষ্ট বর্ণ সংখ্যা ৩২টি। অর্ধমাত্রাবিশিষ্ট বর্ণ সংখ্যা ৮টি এবং মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি।
5
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ?
ক ১৩ টি
খ ১২ টি
গ ১১ টি
ঘ ১০ টি
সঠিক উত্তর: গ (১১ টি)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ আছে। এর মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। স্বরধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। যেমন - অ, আ, ই ইত্যাদি। অন্যদিকে ব্যঞ্জনধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। যেমন - ক, খ, গ ইত্যাদি । উল্লেখ্য, বাংলা বর্ণমালার ৫০ টি বর্ণের মধ্যে ৩২ টিতে পূর্ণমাত্রা, ৮ টিতে অর্ধমাত্রা ও ১০ টিতে কোনো মাত্রা ব্যবহৃত হয় না।
6
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক ৭টি
খ ১০টি
গ ৮টি
ঘ ৯টি
সঠিক উত্তর: গ (৮টি)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি। যথা : ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ; এবং মাত্রাহীন বর্ণ দশটি । যথা: এ, ঐ ও , ঔ, ঙ, ঞ , ৎ,ং, ঃ,। এছাড়া পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।
7
বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কতটি?
ক ৯টি
খ ১১টি
গ ১২টি
ঘ ১০টি
সঠিক উত্তর: খ (১১টি)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে →৫০টি। ♻ বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণ →৩৯টি। ♻ বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ →১১টি।
8
বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি ?
ক ৩৮
খ ৪০
গ ৪১
ঘ ৩৯
সঠিক উত্তর: ঘ (৩৯)
ব্যাখ্যা:
বাংলা স্বরবর্ণ ১১ টি, ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। মোট বর্ণ ৫০ টি৷ বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশ (৫০) টি বর্ণ আছে। তার মধ্যে স্বরবর্ণ এগার (১১) টি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশ (৩৯) টি।
9
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?
ক ১০
খ ৯
গ ৮
ঘ ১১
সঠিক উত্তর: ক (১০)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় মাত্রাহীন - ১০ অর্ধমাত্রা - ৮ পূর্ণমাত্রা - ৩২ বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকার মাত্রাহীন বর্ণ ১০টি; অর্ধমাত্রার বর্ণ ৮টি এবং পর্ণমাত্রার বর্ণ ৩২টি।
10
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
ক H
খ F
গ J
ঘ S
সঠিক উত্তর: ক (H)
ব্যাখ্যা:
A B C D E F G H10 I J K L M N O P Q R10 S T অতএব অক্ষটি হবে H
11
অর্ধ-মাত্রার স্বরবর্ণ কয়টি?
ক ১০ টি
খ ৬ টি
গ ১ টি
ঘ ৮ টি
সঠিক উত্তর: গ (১ টি)
ব্যাখ্যা:
ভাষার মূল উপাদান ধ্বনি আর এই ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ রয়েছে। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকারঃ. ১. মাত্রাহীন বর্ণ ১০ টি (এ, ঐ, ও, ঔ - স্বরবর্ণ ৪ টি) এবং (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁঁ - ব্যঞ্জনবর্ণ ৬ টি). ২. অর্ধমাত্রার বর্ণ ৮ টি (ঋ - স্বরবর্ণ ১ টি)।
12
বাংলা বর্ণমালায় মাত্রা নেই এমন বর্ণের সংখ্যা কয়টি?
ক ৭টি
খ ৯টি
গ ১০টি
ঘ ৮টি
সঠিক উত্তর: গ (১০টি)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় মাত্রবিহীন বর্ণের সংখ্যা ১০ টি। যথাঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ং, ঃ, ঁঁ। এর মধ্যে স্বরবর্ণ ৪ টি ও ব্যঞ্জন বর্ণ ৬ টি।
13
বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণের সংখ্যা কয়টি?
ক ১১ টি
খ ১০ টি
গ ৮ টি
ঘ ৯ টি
সঠিক উত্তর: খ (১০ টি)
ব্যাখ্যা:
মাত্রাবিহীন ১০ টি তার মধ্যে স্বরবর্ণ ৪ টি, ব্যন্জনবর্ণ ৬ টি
14
বাংলা বর্ণমালায় 'ব্যঞ্জনবর্ন' হলো-
ক ৩৯টি
খ ৪১টি
গ কোনটিই নয়
ঘ ৪০টি
সঠিক উত্তর: ক (৩৯টি)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালার বর্ণ সংখ্যা ৫০টি। এর মধ্যে ৩৯টি এ ব্যঞ্জনবর্ণ এবং ১১টি স্বরবর্ণ। মোট ৫০টি বর্ণের মধ্যে ৩২টি পূর্ণমাত্রার, ৮টি অর্ধমাত্রার এবং ১০টি মাত্রাবিহীন বর্ণ।
15
প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে?
ক ফিনিশীয়রা
খ গ্রিকরা
গ রোমানরা
ঘ মিসরীয়রা
সঠিক উত্তর: ক (ফিনিশীয়রা)
ব্যাখ্যা:
ফিনিশীয় বর্ণমালা হচ্ছে একটি প্রাচীন লিখনপদ্ধতি । এটির শিলালিপি খ্রিষ্টপূর্ব ১০৫০ সালেরও পুরনো । যাচাই করা সবচে প্রাচীন বর্ণমালা এটি । এই ফিনিশীয় বর্ণমালায় রয়েছে ২২টি অক্ষর , হয় , যার সবই ব্যঞ্জনবর্ণ , এবং আবজাদ হিসেবে বর্ণনা করা হয় । ফিনিশীয় ভাষা লুইখতে এটি ব্যবহৃত হতো যা ফিনিশীয় সভ্যতার সময় উত্তরাঞ্চলের একটি সেমিটিক ভাষা ছিল ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)