বাংলা বিবিধ

বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় 'বাংলা বিবিধ' থেকে চাকরির পরীক্ষায় বারবার আসা বাছাইকৃত MCQ ও ব্যাখ্যা। বিসিএস ও প্রাইমারি পরীক্ষার সেরা বাংলা প্রস্তুতি।

মোট 31 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 4
1
বাংলা একাডেমির 'আঞ্চলিক অভিধান' সম্পাদনা কে করেন ?
ক মুহম্মদ শহীদুল্লাহ
খ মুহম্মদ এনামুল হক
গ মুহম্মদ মনসুর আহমদ
ঘ মুহম্মদ আবদুল হাই
সঠিক উত্তর: ক (মুহম্মদ শহীদুল্লাহ)
ব্যাখ্যা:
মুহম্মদ শহীদুল্লাহ রচিত অভিধান- আঞ্চলিক ভাষার অভিধান (১৯৬৫) । এটি বাংলা ভাষার প্রথম আঞ্চলিক অভিধান । বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ ।
2
এবার একটি গান হোক- এটি কোন বাচ্যের উদাহরণ?
ক কর্তৃবাচ্যের
খ কর্মবাচ্যের
গ ভাববাচ্যের
ঘ কর্ম-কর্তৃবাচ্যের
সঠিক উত্তর: গ (ভাববাচ্যের)
3
'অঙ্ক' কোন ধাতুর উদাহরণ?
ক মৌলিক ধাতু
খ সংস্কৃত ধাতু
গ যৌগিক ধাতু
ঘ বিদেশী ধাতু
সঠিক উত্তর: খ (সংস্কৃত ধাতু)
4
কর্তৃবাচ্যের কর্তায় কোন বিভক্তিযুক্ত হয়?
ক প্রথমা
খ দ্বিতীয়া
গ তৃতীয়া
ঘ সপ্তমী
সঠিক উত্তর: ক (প্রথমা)
5
'টা' 'টি' 'টো' 'টুকুন' ইত্যাদি শব্দাংশকে বলা হয়---
ক অব্যয়
খ নির্দেশক সর্বনাম
গ পদাশ্রিত নির্দেশক
ঘ সংখ্যাবাচক বিশেষণ
সঠিক উত্তর: গ (পদাশ্রিত নির্দেশক)
6
"প্রানের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।"--গানটির গীতিকার কে?
ক শাহ আবদুল করিম
খ শেখ ওয়াহিদ
গ রাধারমন
ঘ কুদ্দুস বয়াতি
সঠিক উত্তর: খ (শেখ ওয়াহিদ)
7
'নাচা' কোন ধরনের ধাতু?
ক সংস্কৃত মূল
খ বিদেশী
গ সমাস সাধিত
ঘ খাঁটি বাংলা
সঠিক উত্তর: ঘ (খাঁটি বাংলা)
8
যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশী বাক্যের সমন্বয় বা সংযোগ বুঝাতে কোন চিহ্ন বসে?
ক ড্যাস
খ কোলন
গ কমা
ঘ ইলেক
সঠিক উত্তর: ক (ড্যাস)
9
কর্মবাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
ক ৪র্থী
খ ৫মী
গ ৬ষ্ঠী
ঘ ৩য়া
সঠিক উত্তর: ঘ (৩য়া)
10
'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?
ক কর্তৃবাচ্যের
খ কর্মবাচ্যের
গ ভাববাচ্যের
ঘ প্রত্যক্ষ
সঠিক উত্তর: গ (ভাববাচ্যের)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)