বাক্য ও বাক্য পরিবর্তন
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য বাংলা ভাষা - বাক্য ও বাক্য পরিবর্তন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 33 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 3'ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে' -এই সরল বাক্যটির মিশ্রবাক্যের রূপান্তর কোনটি?
ক
যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে
খ
ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে
গ
ভালো ছেলেদের দ্বারা শিক্ষকদের আদেশ পালন করে
ঘ
কোনটিই নয়
সঠিক উত্তর:
ক (যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে)
'গরু আকাশে উড়ছে' বাক্যটিতে কিসের অভাব রয়েছে?
ক
যোগ্যতা
খ
আকাঙ্ক্ষা
গ
আসত্তি
ঘ
ক ও খ দুটিই
সঠিক উত্তর:
ক (যোগ্যতা)
মিশ্র বাক্যের অপর নাম কি?
ক
জটিল বাক্য
খ
খণ্ড বাক্য
গ
সরল বাক্য
ঘ
যৌগিক বাক্য
সঠিক উত্তর:
ক (জটিল বাক্য)
তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগ কোন দোষ সৃষ্টি করে?
ক
গুরুচণ্ডালী দোষ
খ
বাহুল্য দোষ
গ
উপমার ভুল
ঘ
দুর্বোধ্যতা
সঠিক উত্তর:
ক (গুরুচণ্ডালী দোষ)
'মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে'- এই সরল বাক্যটির যৌগিক বাক্যের রূপান্তর কোনটি?
ক
যখন মেঘ গর্জন কর তখন ময়ূর নৃত্য করে
খ
মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
গ
মেঘ গর্জন কর তাই ময়ূর নৃত্য করে
ঘ
কোনটিই নয়
সঠিক উত্তর:
খ (মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে)
প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে?
ক
দুটি
খ
তিনটি
গ
চারটি
ঘ
পাঁচটি
সঠিক উত্তর:
ক (দুটি)
দেশের সকল আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন- এ বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক
গুরুচণ্ডালী দোষে
খ
বাহুল্য দোষে
গ
উপমার ভুল
ঘ
দুর্বোধ্যতা
সঠিক উত্তর:
খ (বাহুল্য দোষে)
'তার ধন আছে কিন্তু বিদ্যা নেই' বাক্যটি কোন শ্রেণীর?
ক
সরল
খ
মিশ্র
গ
জটিল
ঘ
যৌগিক
সঠিক উত্তর:
ঘ (যৌগিক)
'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ' -এই বাক্যে কি এর অর্থ-
ক
ভয়
খ
রাগ
গ
বিরক্তি
ঘ
বিপদ
সঠিক উত্তর:
গ (বিরক্তি)
শব্দ প্রয়োগ কালে যদি তার যোগ্যতা হারায়, তবে তাকে কোন দোষে দুষ্ট বলা হয়?
ক
গুরুচণ্ডালী
খ
বাগধারার রদবদল
গ
উপমার ভুল
ঘ
শব্দগঠনের ভুল
সঠিক উত্তর:
ক (গুরুচণ্ডালী)
সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোন অংশকে কি করতে হয়?
ক
নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়
খ
একটি বাক্যে রূপান্তর করতে হয়
গ
একটি বাক্যাংশে রূপান্তর করতে হয়
ঘ
একটি পদে রূপান্তর করতে হয়
সঠিক উত্তর:
ক (নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়)
বাক্যের অর্থ গ্রহনের নিমিত্ত এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা থাকে তাকে কি বলে?
ক
যোগ্যতা
খ
আকাঙ্ক্ষা
গ
আসত্তি
ঘ
স্পৃহা
সঠিক উত্তর:
খ (আকাঙ্ক্ষা)
সরল বাক্যে রূপান্তর কর- 'যদি আমার কথা না শুন, ভবিষ্যতে অনুতাপ করবে'।
ক
আমার কথা না শুনলে অনুতাপ করবে।
খ
আমার কথা শুনলে অনুতাপ করবে
গ
আমার কথা না শুনলে ভবিষ্যতে অনুতাপ করবে।
ঘ
ভবিষ্যতে আমার কথা না শুনলে অনুতাপ করবে
সঠিক উত্তর:
গ (আমার কথা না শুনলে ভবিষ্যতে অনুতাপ করবে।)
"সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি"- কোন শ্রেণির বাক্য?
ক
সরল
খ
জটিল
গ
মিশ্র
ঘ
যৌগিক
সঠিক উত্তর:
ঘ (যৌগিক)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)