বাক্যের গঠন

বাংলা ব্যাকরণের বাক্যের গঠন MCQ। সরল, মিশ্র ও যৌগিক বাক্য নিয়ে বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 29 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 2
17
"জানোয়ার, নিজে নিজে মইরবার পারে না, কিন্তু মানসে তো পারে" বাক্যটিতে যে উপভাষার বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক বঙ্গালী
খ কামরূপী
গ বরেন্দ্রী
ঘ ঝাড়খন্ডী
সঠিক উত্তর: খ (কামরূপী)
18
. খোদা তোমার মঙ্গল করুন--বাক্যটি কোন ধরনের?
ক আদেশ বাচক বাক্য
খ ইচ্ছাসূচক বাক্য
গ বিস্ময়সূচক বাক্য
ঘ বিবৃতিমূলক বাক্য
সঠিক উত্তর: খ (ইচ্ছাসূচক বাক্য)
19
যা পূর্বে শোনা যায় নি--বাক্য সংকোচন কি হবে?
ক শ্রুতপূর্ব
খ অভূতপূর্ব
গ অশ্রুতপূর্ব
ঘ অদৃষ্টপূর্ব
সঠিক উত্তর: গ (অশ্রুতপূর্ব)
20
“উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।”- কোন ধরনের বাক্য?
ক জটিল বাক্য
খ যোগিক বাক্য
গ মিশ্র বাক্য
ঘ আশ্রিত খন্ডবাক্য
সঠিক উত্তর: খ (যোগিক বাক্য)
21
বাক্যের উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয়, তাকে কি বলে?
ক উদ্দেশ্য
খ বিধেয়
গ ধাতু
ঘ বাচ্য
সঠিক উত্তর: খ (বিধেয়)
22
নিচের কোনটি সঠিক?
ক মড়াপোড়া
খ গরুর শকট
গ শবপোড়া
ঘ সবগুলো ভুল
সঠিক উত্তর: ক (মড়াপোড়া)
23
বাক্যরীতির অপর নাম কি?
ক দলগত ক্রিয়াপদ
খ বাগধারা
গ মিশ্রবাক্য
ঘ বাক্য প্রকরণ
সঠিক উত্তর: খ (বাগধারা)
ব্যাখ্যা:
কোন শব্দ বা শব্দসমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক থেকে যখন বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠে, তখন সেই সকল শব্দ বা শব্দসমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলে। যেমন- ছেলে বংশের মুখ রক্ষা করবে। এখানে, মুখ রক্ষা= সম্মান বাচাঁঁনো। মুখ রক্ষা একটি বাগধারা।
24
‘তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো।’ - বাক্যটিতে রীতিসিদ্ধ অর্থবাচকতার ক্ষেত্রে কোন ধরনের ভূল রয়েছে?
ক উপমার ভুল প্রয়োগ
খ বাহুল্য দোষ
গ দুর্বোধ্যতা
ঘ গুরুচন্ডালী দোষ
সঠিক উত্তর: গ (দুর্বোধ্যতা)
25
যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে ____ বলে।
ক পদ
খ শব্দ
গ বাক্য
ঘ ধ্বনি
সঠিক উত্তর: গ (বাক্য)
26
আশ্রিত খন্ডবাক্য কত প্রকার?
ক ২
খ ৩
গ ৫
ঘ ৭
সঠিক উত্তর: খ (৩)
ব্যাখ্যা:
আশ্রিত খন্ডবাক্য ৩ প্রকার। যথা-বিশেষ্য স্থানীয় আশ্রিত খন্ডবাক্য, বিশেষণ স্থানীয় আশ্রিত খন্ডবাক্য ও ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খন্ডবাক্য।
27
কোন বাক্যটি শুদ্ধ-
ক তিনি অরোগ্য হয়েছেন
খ বিধি লঙ্ঘন হয়েছে
গ এখানে প্রবেশ নিষেধ
ঘ তিনি সাক্ষ্য দেবেন না
সঠিক উত্তর: ঘ (তিনি সাক্ষ্য দেবেন না)
ব্যাখ্যা:
তিনি অরোগ্য হয়েছেন> তিনি আরোগ্য লাভ করেছেন। বিধি লঙ্ঘন হয়েছে> বিধি লঙ্ঘিত হয়েছে। এখানে প্রবেশ নিষেধ> এখানে প্রবেশ নিষিদ্ধ।
28
কোনটি সার্থক বাক্যের গুণ নয় ?
ক আকাঙ্ক্ষা
খ যোগ্যতা
গ আসক্তি
ঘ আসত্তি
সঠিক উত্তর: গ (আসক্তি)
29
কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয় ?
ক শব্দ বিভক্তি
খ অনুসর্গ
গ উপসর্গ
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: খ (অনুসর্গ)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)