বাক্য
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য বাংলা ভাষা - বাক্য MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 467 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 32' বাজার শেষ করে বাড়ী ' বাক্যটিতে কোন গুনের অভাব রয়েছে?
ক
যোগ্যতা
খ
আসত্তি
গ
মাধুর্য
ঘ
আকাঙ্খা
সঠিক উত্তর:
ঘ (আকাঙ্খা)
ব্যাখ্যা:
আকাঙক্ষা: - বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙক্ষা বলে। যেমন - সূর্য পূর্বদিকে - বললে বাক্যটি অসম্পূর্ণ। এটি মনের ভাব সম্পূর্ণ করতে পারেনি। এর পরে আরো কিছু কথা বা শব্দ শোনার ইচ্ছা হয়। যখন - সূর্য পূর্বদিকে ওঠে - বললে বাক্যটি পূর্ণতা পাবে। তাই একটি পদের পরে আরেকটি পদ শোনার ইচ্ছাকে আকাঙক্ষা বলে।
সংকোচন করুন- "চক্ষু দ্বারা গৃহীত"
ক
প্রত্যক্ষ
খ
চর্ব্য
গ
সম্মুখে
ঘ
চাক্ষুষ
সঠিক উত্তর:
ঘ (চাক্ষুষ)
ব্যাখ্যা:
চক্ষু দ্বারা গৃহীত - চাক্ষুষ চক্ষুর দ্বারা নিষ্পন্ন - চাক্ষুষ চক্ষুর দ্বারা দৃষ্ট - প্রত্যক্ষীভূত চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত - চান্দ্র চন্দ্র চূড়ান্তে যাহার - চন্দ্রচূড় চর্বণ করিয়া খাওয়া যায় যাহা - চর্ব্য চাটু করে যে - চাটুকার চিরস্থায়ী নয় যাহা - নশ্বর চিরকাল ব্যাপিয়া স্থায়ী - চিরস্থায়ী
নিচের বাক্যে নিন্মরেখ শব্দগুলো কিসের উদাহরণ? "রাশি রাশি ভারা ভারা" ধান কাটা হলে সারা।
ক
সাপেক্ষ সর্বনাম
খ
নির্ধারিত বিশেষণ
গ
সাপেক্ষ বিশেষণ
ঘ
নির্ধারক সর্বনাম
সঠিক উত্তর:
ঘ (নির্ধারক সর্বনাম)
ব্যাখ্যা:
নির্ধারক বিশেষণঃ দ্বিরুক্ত শব্দ যখন আধিক্য বা অল্পত্ব প্রকাশকে নির্দেশিত করে, তখন তাকে নির্ধারক বিশেষণ বলা হয়। যেমনঃ ছোট ছোট মাছ, বড় বড় পুকুর।
Patience has its reward- এ বাক্যের যথার্থ অনুবাদ-
ক
সবুরে মেওয়া ফলে
খ
রোগীর জন্য পুরস্কার আছে
গ
ধৈর্যের মূল্যায়ন হয়েছে
ঘ
রোগী পুরস্কার পেয়েছে
সঠিক উত্তর:
ক (সবুরে মেওয়া ফলে)
ব্যাখ্যা:
সবুরে মেওয়া ফলে এর ইংরেজি হল - Patience has its reward or Patience is bitter, but its fruit is sweet.
'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক
বিস্ময় দ্বারা আপন্ন
খ
বিস্ময়কে আপন্ন
গ
বিস্ময়ে যে আপন্ন
ঘ
বিস্ময়ে আপন্ন
সঠিক উত্তর:
খ (বিস্ময়কে আপন্ন)
ব্যাখ্যা:
সমাস অর্থ শব্দ সংক্ষেপণ । পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি 'কে' লোপ পেয়ে যে সমাস হয় সেটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বিস্ময়কে আপন্ন - 'কে' লোপ করে হয় বিস্ময়াপন্ন।
সংকোচন করুন 'চক্ষু দ্বারা গৃহীত'--
ক
চাক্ষুষ
খ
সম্মুখে
গ
চর্ব্য
ঘ
প্রত্যক্ষ
সঠিক উত্তর:
ক (চাক্ষুষ)
ব্যাখ্যা:
চক্ষু দ্বারা গৃহীত - চাক্ষুষ চক্ষুর দ্বারা নিষ্পন্ন - চাক্ষুষ চক্ষুর দ্বারা দৃষ্ট - প্রত্যক্ষীভূত চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত - চান্দ্র চন্দ্র চূড়ান্তে যাহার - চন্দ্রচূড় চর্বণ করিয়া খাওয়া যায় যাহা - চর্ব্য চাটু করে যে - চাটুকার চিরস্থায়ী নয় যাহা - নশ্বর চিরকাল ব্যাপিয়া স্থায়ী - চিরস্থায়ী
শুদ্ধ বাক্য নির্দেশ করুন--
ক
দৈন্যতা প্রশংসনীয় নয়
খ
দৈন্যতা নিন্দনীয়
গ
দৈন্যতা অপ্রশংসনীয়
ঘ
দীনতা প্রশংসনীয় নয়
সঠিক উত্তর:
ঘ (দীনতা প্রশংসনীয় নয়)
ব্যাখ্যা:
'দৈন্যতা ' শব্দটি অশুদ্ধ।
’যদি সত্য বল তাহলে মুক্তি পাবে।’- এটি কোন ধরনের বাক্য?
ক
সংযুক্ত বাক্য
খ
সরল বাক্য
গ
মিশ্র বাক্য
ঘ
যৌগিক বাক্য
সঠিক উত্তর:
গ (মিশ্র বাক্য)
ব্যাখ্যা:
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে এক বা একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। জটিল বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকে। এদের মধ্যে একটি প্রধান থাকে, এবং অন্যগুলো সেই বাক্যের উপর নির্ভর করে। প্রতিটি খণ্ড - বাক্যের পরে কমা (, ) বসে। তাই আমরা এভাবে বলতে পারি। জটিল বা মিশ্র বাক্য হল, যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহূত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। যেমন – * যে পরিশ্রম করে, সে - ই সুখ লাভ করে। (প্রথম অংশটি আশ্রিত খণ্ডবাক্য, দ্বিতীয়টি প্রধান খণ্ডবাক্য) * যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে। * কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি।
‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র’-- এটি কোন ধরনের বাক্য?
ক
জটিল বাক্য
খ
যৌগিক বাক্য
গ
মিশ্র বাক্য
ঘ
সরল বাক্য
সঠিক উত্তর:
ঘ (সরল বাক্য)
ব্যাখ্যা:
গঠন অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ গঠন অনুযায়ী বাক্য ৩ প্রকার - সরল বাক্য , জটিল বা মিশ্র বাক্য ও যৌগিক বাক্য। সরল বাক্য : যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য - পুকুরে, সমাপিকা ক্রিয়া - ফোটে) মা শিশুকে ভালোবাসে।
'ঘরখানা' -এর ব্যাসবাক্য কি হবে?
ক
ও ঘর
খ
সেই ঘর
গ
এই ঘর
ঘ
ঐ ঘর
সঠিক উত্তর:
গ (এই ঘর)
ব্যাখ্যা:
ব্যাসবাক্য - [বিশেষ্য পদ] (ব্যাক) যে বাক্যে সমাসবদ্ধ পদগুলো পৃথক করে বিশ্লেষ করা হয়, বিগ্রহবাক্য।
গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
ক
বিশেষ্য
খ
ক্রিয়া
গ
অব্যয়
ঘ
সর্বনাম
সঠিক উত্তর:
খ (ক্রিয়া)
ব্যাখ্যা:
বাক্য গঠনে অপরিহার্য অঙ্গ হলো - ক্রিয়া। ক্রিয়া ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না । এজন্য ক্রিয়াপদকে বাক্যের প্রাণ তথা প্রধান ও অপরিহার্য অঙ্গ বলা হয়।
'চাঁদ মুখের' ব্যাসবাক্য হলো?
ক
চাঁদ মুখের ন্যায়
খ
চাঁদ মুখ যার
গ
চাঁদ রূপ মুখ
ঘ
চাঁদের মত মুখ
সঠিক উত্তর:
ঘ (চাঁদের মত মুখ)
ব্যাখ্যা:
‘চাঁদ মুখ এর ব্যাসবাক্য হলো - চাদের মতো মুখ। চাদ্মুখ - এ চাঁদের সৌন্দর্যের সাথে মুখের সৌন্দর্যের অভেদ কল্পনা করা হয়েছে। চাঁদের আকারের সাথে নয়। তাই এটি রুপক কর্মধারয় সমাস।
”গম্ভীর ধ্বনী” এর বাক্য সংকোচন করুন-
ক
মন্ত্র
খ
মর্মন্তুদ
গ
মধুপ
ঘ
মন্দ্র
সঠিক উত্তর:
ঘ (মন্দ্র)
ব্যাখ্যা:
মর্মে বেদনা দেয় যা - মর্মান্তিক, মর্মন্তুদ। মধু পান করে যে - মধুপ।
‘পূর্বে ছিল এখন নেই’- বাক্য সংকোচন কোনটি ?
ক
ভূতপূর্ব
খ
অতীত
গ
বর্তমান
ঘ
অভূতপূর্ব
সঠিক উত্তর:
ক (ভূতপূর্ব)
ব্যাখ্যা:
'পূর্বে ছিল এখন নেই' - ভূতপূর্ব - । পূর্বে যা ঘটেনি - অভূপূর্ব । বিগত হয়েছে যে কাল - অতীত। যে কাল এখনও চলছে - বর্তমান ।
কোন বাক্যটি শুদ্ধ প্রয়োগ হয়েছে ?
ক
অন্যায়ের ফল অনিবার্য
খ
অন্যায়ের ফল ভয়াবহ
গ
অন্যায়ের শাস্তি মৃত্যু
ঘ
অন্যায়ের ফল দুর্নিবার্য
সঠিক উত্তর:
ক (অন্যায়ের ফল অনিবার্য)
ব্যাখ্যা:
অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য। শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য । অশুদ্ধ: সে অপমান হইয়াছে। শুদ্ধ: সে অপমানিত হইয়াছে। অশুদ্ধ: উত্পন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। শুদ্ধ: উত্পাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)