বাচ্য

বাংলা ব্যাকরণের বাচ্য MCQ। কর্তৃবাচ্য, কর্মবাচ্য ও ভাববাচ্য নিয়ে বিসিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

মোট 30 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2
1
ভাববাচ্যের ক্রিয়া হয় সবসময়-
ক উত্তম পুরুষ
খ মধ্যম পুরুষ
গ প্রথম পুরুষ
ঘ এদের সবগুলি
সঠিক উত্তর: গ (প্রথম পুরুষ)
2
বাঁশি বাজে এ মধুর লগনে--বাক্যটিতে কোন ধরনের বাচ্য বিদ্যমান?
ক ভাববাচ্য
খ কর্মবাচ্য
গ কর্মকর্তৃবাচ্য
ঘ কর্তৃবাচ্য
সঠিক উত্তর: গ (কর্মকর্তৃবাচ্য)
ব্যাখ্যা:
যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলা হয়। যেমন- কাজটা ভালো দেখায় না।
3
চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে ?
ক কর্তৃবাচ্য
খ কর্মবাচ্য
গ ভাববাচ্য
ঘ কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: ঘ (কর্মকর্তৃবাচ্য)
4
কোনটি ভাববাচ্যের উদাহরণ ?
ক ঝগড়া করা উচিত নয়
খ প্রাণিবিদ্যা পড়া হয়েছে
গ অনেকেই গুরুপাক খাবার খেতে চায় না
ঘ চোরটাকে ধরা গেল না
সঠিক উত্তর: ঘ (চোরটাকে ধরা গেল না)
5
'সে আসুক' -এটি কোন বাচ্য ?
ক কর্তৃবাচ্য
খ কর্মবাচ্য
গ ভাববাচ্য
ঘ কর্তৃকর্মবাচ্য
সঠিক উত্তর: গ (ভাববাচ্য)
6
চাঁদ দেখা যাচ্ছে এই রাতে -কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?
ক কর্তৃবাচ্য
খ কর্মবাচ্য
গ ভাববাচ্য
ঘ কর্ম কর্তৃবাচ্য
সঠিক উত্তর: ঘ (কর্ম কর্তৃবাচ্য)
7
ভাববাচ্যের উদাহরন-
ক আমি আর গোলাম না
খ একবার মাছ ধরা যাক
গ আম বোধ হয় পেকেছে
ঘ কুকুর লোকটিকে কামড়ালো
সঠিক উত্তর: খ (একবার মাছ ধরা যাক)
8
ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রুপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয় ?
ক প্রথমা
খ দ্বিতীয়া
গ ষষ্ঠী
ঘ সপ্তমী
সঠিক উত্তর: ক (প্রথমা)
9
যে বাচ্যে কর্ম থাকে না, ক্রিয়ার অর্থই প্রধান থাকে তাকে কোন বাচ্য বলে ?
ক কর্মকর্তৃবাচ্য
খ কর্তৃবাচ্য
গ কর্মবাচ্য
ঘ ভাববাচ্য
সঠিক উত্তর: ঘ (ভাববাচ্য)
10
বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে ?
ক উক্তি
খ বাচ্য
গ ভাষান্তর
ঘ বিভক্তি
সঠিক উত্তর: খ (বাচ্য)
11
কোনটি মিশ্র শব্দ ?
ক বাদশা-বেগম
খ হেড-মৌলভী
গ চন্দ্র-সূর্য
ঘ চাকর-বাকর
সঠিক উত্তর: খ (হেড-মৌলভী)
12
নিচের কোন বাচ্যের কোন বাচ্যান্তর হয় না?
ক কর্তৃ বাচ্যের
খ ভাব বাচ্যের
গ /কর্ম বাচ্যের
ঘ কর্ম কর্তৃবাচ্যের
সঠিক উত্তর: ঘ (কর্ম কর্তৃবাচ্যের)
13
যখন কর্মই কর্তৃরূপে বাচ্য হয় তখন তাকে কোন বাচ্য বলে?
ক কর্মবাচ্য
খ কর্তৃবাচ্য
গ কর্ম কর্তৃবাচ্য
ঘ ভাববাচ্য
সঠিক উত্তর: গ (কর্ম কর্তৃবাচ্য)
14
শব্দের অর্থ কি?
ক পরিবর্তন
খ বক্তব্য
গ সংক্ষেপণ
ঘ পরিবর্ধন
সঠিক উত্তর: খ (বক্তব্য)
15
'তার যেন আসা হয়' ভাববাচ্যটি কর্তৃবাচ্যে পরিণত করলে নিচের কোনটি হবে?
ক সে আসবে
খ তার আসতে হবে
গ সে অবশ্যই আসবে
ঘ সে যেন আসে
সঠিক উত্তর: ঘ (সে যেন আসে)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)