বিবিধ
বাংলা ভাষার বিবিধ বিষয় MCQ। বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষায় আসা বাংলা ব্যাকরণের বিভিন্ন মিশ্র বিষয়ের প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2
মোট 74 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5'চিনিপাতা' -এর ব্যাসবাক্য -
ক
চিনি দিয়ে পাতা
খ
চিনি মিশ্রিত
গ
চিনি ও পাতা
ঘ
চিনির পাতা
সঠিক উত্তর:
ক (চিনি দিয়ে পাতা)
কোনটি সঠিক নয়?
ক
পর্তুগিজ শব্দ-বালতি
খ
খাঁটি বাংলা শব্দ -ঢোল
গ
সনদ শব্দটি পর্তুগিজ
ঘ
হর্ষ শব্দের অর্থ আনন্দ
সঠিক উত্তর:
গ (সনদ শব্দটি পর্তুগিজ)
কোনটি নঞ তৎপুরুষের দৃষ্টান্ত নয়?
ক
অনাশ্রিত
খ
অধর্ম
গ
অজ্ঞান
ঘ
অনাদর
সঠিক উত্তর:
গ (অজ্ঞান)
ব্যাখ্যা:
নঞ তৎপুরুষ সমাস:- যে তৎপুরুষ সমাসে পূর্বপদ নঞর্থ অব্যয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে । যেমন— নয় শুভ = অশুভ , নয় সভ্য = অসভ্য ইত্যাদি।
"নদীমাতৃক" শব্দের ব্যাসবাক্য হলো -
ক
নদী মাতা যার
খ
নদীতে মাতা আছে যার
গ
নদী ও মাতা
ঘ
নদী এবং মাতৃকা
সঠিক উত্তর:
ক (নদী মাতা যার)
ব্যাখ্যা:
নদী মাতা (মাতৃ) যার= নদীমাতৃক। এটি বহুব্রীহি সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি সমাসে পরপদে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সাথে 'ক' যুক্ত হয়। যেমন: নদী মাতা (মাতৃ) যার= নদীমাতৃক, বি (বিগত) হয়েছে পত্নী যার= বিপত্নীক। এরূপ- সস্ত্রীক, অপুত্রক ইত্যাদি।
কোনটি অস্তিবাচক বাক্য?
ক
পৃথীবী চিরস্থায়ী নয়
খ
একে চেনাই যায় না
গ
কথাটা না মেনে উপায় নেই
ঘ
জায়গাটা নির্জন
সঠিক উত্তর:
ঘ (জায়গাটা নির্জন)
ব্যাখ্যা:
যে বাক্যে সমর্থনের মাধ্যমে কোন কিছুবর্ণনা করা হয়, তাকে অস্তিবাচক বাক্য বা হাঁ বাচক বলে। যে বাক্যে হাঁ বাচক শব্দ থাকে, তাকে হাঁ বাচক বা অস্তিবাচক বাক্য বলে। যেমন- তুমি কালকে আসবে। আমি ঢাকা যাব ইত্যাদি।
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহ্নত হয়েছে?
ক
ধন অপেক্ষা মান বড়
খ
তোমাকে দিয়ে কিছু হবে না
গ
ঢং ঢং ঘণ্টা বাজে
ঘ
খা পড়া কর ,নতুবা ফেল করবে
সঠিক উত্তর:
ঘ (খা পড়া কর ,নতুবা ফেল করবে)
ব্যাখ্যা:
সমুচ্চয়ী অব্যয়: যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয় বলে। যেমন : এবং, ও, কিংবা, নতুবা, অথবা, তবু প্রভৃতি।
কোনটি বর্ণদ্বিত্ব এর উদাহরণ?
ক
কর্ম>কম্ম
খ
পদ্ম>পদ্দ
গ
সকাল>সক্কাল
ঘ
উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
গ (সকাল>সক্কাল)
ব্যাখ্যা:
উচ্চারণের সময় শব্দ মধ্যস্থিত কোনো বর্ণ দুবার উচ্চারিত হলে তাকে বর্ণ দ্বিত্ব বলে। যথা-ছোট>ছোট্ট,বড়>বড্ড,একেবারে>এক্কেবারে,এতটুকু>এত্তটুকু ইত্যাদি।
" শ্যাম রাখি না কুল রাখি " এর অর্থ -
ক
মৃত্যু আসন্ন
খ
দুঃসময়
গ
উত্তেজনা
ঘ
উভয় সংকট
সঠিক উত্তর:
ঘ (উভয় সংকট)
নিচের কোনটি যথার্থ প্রয়োগ?
ক
হাতি ঘোড়া গেল তেল, ছাগল বলে কত জল
খ
হাতি মহিষ গেল তেল, ভেড়া বলে কত জল
গ
হাতি ঘোড়া গেল তেল, ভেড়া বলে কত জল
ঘ
ভেড়া বলে কত জন
সঠিক উত্তর:
গ (হাতি ঘোড়া গেল তেল, ভেড়া বলে কত জল)
' ডাক্তার সাহেবের হাতযশ ভালো' বাক্যে হাত ব্যবহ্নত হয়েছে-
ক
অধিকার অর্থে
খ
যশ অর্থে
গ
অভ্যাস অর্থে
ঘ
নিপুণতা অর্থে
সঠিক উত্তর:
ঘ (নিপুণতা অর্থে)
'Invoice' শব্দটির বাংলা পরিভাষা কি?
ক
চালান
খ
কার্য্যাদেশ
গ
আন্তস্বর
ঘ
আদেশ
সঠিক উত্তর:
ক (চালান)
'ষোল সংখ্যার ক্রমবাচক রুপ কোনটি?
ক
১৬ তম
খ
ষোড়শ
গ
১৬ই
ঘ
ষোঢশতম
সঠিক উত্তর:
খ (ষোড়শ)
ব্যাখ্যা:
একই সারি,দল বা শ্রেনীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বোঝাতে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহ্নত হয়।
কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনও 'ণ' হয় না?
ক
ক-বর্গ
খ
চ-বর্গ
গ
প-বর্গ
ঘ
ত-বর্গ
সঠিক উত্তর:
ঘ (ত-বর্গ)
ব্যাখ্যা:
'ত,থ,দ,ধ,ন' এই পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে জিহবা সম্মুখে প্রসারিত হয় এবং অগ্রভাগ ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে । কেবল 'ট' বর্গীয় ধ্বনির আগে যুক্ত হলে 'ণ' এর মূর্ধন্য উচ্চারণ পাওয়া যায়।
কোনটি দেশি শব্দ?
ক
আনারস
খ
কাগজ
গ
খোঁপা
ঘ
উকিল
সঠিক উত্তর:
গ (খোঁপা)
ব্যাখ্যা:
কিছু দেশি শব্দের উদাহরণ-কুড়ি,কুলা,খড়,গঞ্জ,চাপা,চাল,চুলা,টোপর,খেয়া,ডাব,ডাগর,নাগর ইত্যাদি ।
Apenthesis এর অর্থ কি?
ক
স্বরসঙ্গতি
খ
অপিনিহিত
গ
অভিশ্রুতি
ঘ
স্বরাগম
সঠিক উত্তর:
খ (অপিনিহিত)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)