বিরাম চিহ্ন

বাংলা বিরাম চিহ্ন MCQ। দাঁড়ি, কমা, সেমিকোলন সহ সকল বিরাম চিহ্নের নাম ও ব্যবহার নিয়ে বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 75 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5
16
য় যতি চিহ্নের প্রচলন করেন কে?
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ কাজী নজরুল ইসলাম
গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর: গ (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
ব্যাখ্যা:
বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন বা যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । তিনি ১৮৪৭ সালে 'বেতাল পঞ্চবিংশতি' গ্রন্থের মাধ্যমে বিরাম চিহ্নের ব্যবহার শুরু করেন ।
17
কোলন ড্যাশ কোনটি ?
ক ; (কমার উপর বিন্দু)
খ ঃ- (বিসর্গের ডান পার্শে লম্বা রেখা)
গ ঃ (বিসর্গের মত)
ঘ । (পূর্ণ বিরতি নির্দেশক)
সঠিক উত্তর: খ (ঃ- (বিসর্গের ডান পার্শে লম্বা রেখা))
18
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে-
ক কমা
খ কোলন
গ কোলন ড্যাস
ঘ হাইফেন
সঠিক উত্তর: ক (কমা)
19
বিরাম চিহ্নের অপর নাম কি?
ক ছেদ চিহ্ন
খ স্থির চিহ্ন
গ বিশ্রাম চিহ্ন
ঘ বিভাজন চিহ্ন
সঠিক উত্তর: ক (ছেদ চিহ্ন)
20
নিচের কোন যতি চিহ্নের ক্ষেত্রে কোন বিরামের প্রয়োজন হয় না ?
ক কমা
খ কোলন
গ প্রশ্নবোধক
ঘ ব্র্যাকেট
সঠিক উত্তর: ঘ (ব্র্যাকেট)
21
বাড়ি বা রাস্তার নামের পরে কোন যতি চিহ্ন বসে ?
ক দাঁড়ি
খ কোলন
গ কমা
ঘ ড্যাস
সঠিক উত্তর: গ (কমা)
22
য় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি ?
ক ৯টি
খ ১০টি
গ ১১টি
ঘ ১২টি
সঠিক উত্তর: ঘ (১২টি)
23
বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষন থামতে হয়?
ক ১ বলতে যে সময় লাগে
খ ২ সেকেন্ড
গ ১ বলার দ্বিগুণ সময়
ঘ ১ সেকেন্ড
সঠিক উত্তর: গ (১ বলার দ্বিগুণ সময়)
24
বাক্যে দাঁড়ি থাকলে কতক্ষণ থামতে হয়?
ক ১ সেকেন্ড বিরতির প্রয়োজন
খ ১ বলতে যে সময় লাগে
গ ১ বলার দ্বিগুণ সময়
ঘ ২ সেকেন্ড
সঠিক উত্তর: ক (১ সেকেন্ড বিরতির প্রয়োজন)
25
কমা কোথায় বসে ?
ক বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য
খ প্রশ্ন বোঝানোর জন্য
গ কোনো অপূর্ণ বাক্যের পর
ঘ সম্বোধন পদের পর
সঠিক উত্তর: ঘ (সম্বোধন পদের পর)
26
কোনটি 'কোলন'?
ক ;
খ ঃ
গ =
ঘ :
সঠিক উত্তর: ঘ (:)
ব্যাখ্যা:
বিসর্গ (ঃ ) ব্যবহার : বিসর্গ একটি বাংলা বর্ণ; এটি কোনো চিহ্ন নয়। বর্ণ হিসেবে ব্যবহার করতে হবে। পদমধ্যস্থে বিসর্গ ব্যবহার হবে। যেমন: অতঃপর, দুঃখ, অন্তঃস্থল, স্বতঃস্ফূর্ত ইত্যাদি। - পূর্ণ শব্দের শেষে বিসর্গ ব্যবহার হবে না । যেমন: ধর্মত, কার্যত, ন্যায়ত, করত, বস্তুত, ক্রমশ, প্রায়শ ইত্যাদি। - অর্ধ শব্দকে পূর্ণতা দানে অর্থাৎ পূর্ণ শব্দকে সংক্ষিপ্ত রূপে প্রকাশে বিসর্গ ব্যবহার করা যেতে পারে। যেমন: মোহাম্মদ>মোঃ, মোসাম্মত>মোসাঃ, ডাক্তার>ডাঃ ইত্যাদি। - বর্তমানে এ ধরনের শব্দের বানানে ডট ব্যবহার করা হচ্ছে। যেমন: যেমন: মোহাম্মদ>মো., মোসাম্মত>মোসা., ডাক্তার>ডা. ইত্যাদি। [] কোলন ( : ) ব্যবহার : পূর্ণ শব্দে শেষে, গাণিতিক ক্ষেত্রে এবং ব্যাখ্যামূলক শব্দে কোলন ব্যবহার হয়। যেমন: নাম: রেজা, থানা: লাকসাম, জেলা: কুমিল্লা, ১:৯ ইত্যাদি।
27
হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?
ক বিস্ময়
খ দাঁড়ি
গ কমা
ঘ হাইফেন
সঠিক উত্তর: ক (বিস্ময়)
28
বাক্যের মধ্যে সামান্য বিশ্রাম গ্রহণ বোঝাবার জন্য কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয় ?
ক সেমিকোলন
খ কমা
গ হাইফেন
ঘ কোলন
সঠিক উত্তর: খ (কমা)
29
বাক্যের শেষে কয়টি বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
ক ২
খ ৩
গ ৪
ঘ ৫
সঠিক উত্তর: গ (৪)
ব্যাখ্যা:
যতি/ছেদ চিহ্নের প্রবর্তক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যতি চিহ্ন মোট ১২ টি। ব্যাকরণিক চিহ্ন (৪টি) পূর্ণ বাক্যের শেষে বসে এমন বিরাম চিহ্নের সংখ্যা ৪ টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বোতল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ(২য় খণ্ড, পৃঃ২২৭, ২য় সংস্করণ,২০১২) অনুযায়ী যতি বা ছেদ চিহ্ন ১৬ টি। দাঁড়ির অপর নাম- পূর্ণচ্ছেদ কমার অপর নাম- পাদচ্ছেদ সেমিকোলনের অপর নাম- অর্ধচ্ছেদ ইলেকের অপর নাম - লোপচিহ্ন ড্যাশের অপর নাম- কষি চিহ্ন হাইফেনের অপর নাম- শব্দ সংযোগ চিহ্ন বিরতি কালঃ এক বলতে সময় লাগে - ২ টি ( উদ্ধরণ, কমা) এক বলার দ্বিগুণ সময় লাগে- ১টি (সেমিকোলন) থামার প্রয়োজন নেই- ৩টি (হাইফেন, ইলেক, বন্ধনি) এক সেকেন্ড থামতে হয়- ৬টি (দাঁড়ি, প্রশ্নবোধক, বিস্ময়, কোলন, ড্যাশ, কোলনড্যাশ)
30
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি অপূর্ণ বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয?
ক সেমিকোলন
খ হাইফেন
গ কোলন
ঘ ড্যাস চিহ্ন
সঠিক উত্তর: গ (কোলন)
ব্যাখ্যা:
কোলন : একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়। যেমন- সভায় ঠিক করা হল : এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)