শব্দ
বাংলা শব্দ MCQ বিসিএস পরীক্ষার জন্য। তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের শ্রেণিবিভাগ নিয়ে প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2
মোট 1,248 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 84'প্রাংশু' শব্দের অর্থ কি?
ক
প্রাচীর
খ
দীর্ঘকায়
গ
পূর্বদিক
ঘ
পূর্বকালের
সঠিক উত্তর:
খ (দীর্ঘকায়)
ব্যাখ্যা:
প্রাংশু - [বিশেষণ পদ] উন্নত, উঁচু, দীর্ঘকায় ( শাল - প্রাংশু ) ।
আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে আগত ?
ক
তুর্কি
খ
জাপানি
গ
ফারসি
ঘ
পোর্তুগিজ
সঠিক উত্তর:
ঘ (পোর্তুগিজ)
ব্যাখ্যা:
আলকাতরা শব্দটি পর্তুগিজ ভাষা থেকেই এসেছে।
আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক
আরবি
খ
পর্তুগিজ
গ
ফরাসি
ঘ
তুর্কি
সঠিক উত্তর:
খ (পর্তুগিজ)
ব্যাখ্যা:
আরবি শব্দ মনে রাখার কৌশল আরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব, কানুন, দোয়াত, কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও। আরবি শব্দ : ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব, কানুন, দোয়াত, কলম, মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ
' নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
ক
সমাস
খ
প্রত্যয়
গ
উপসর্গ
ঘ
সন্ধি
সঠিক উত্তর:
ক (সমাস)
ব্যাখ্যা:
নবান্ন ( = নতুন ধানের অন্ন) শব্দটিতে সমস্যমান পদের অর্থকে না বুঝিয়ে একটি উৎসবকে বোঝানো হয়েছে। সুতরাং এটি একটি বহুব্রীহি সমাস। আবার পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকায় এটি সমানাধিকরণ বহুব্রীহি।
'সনাতন' শব্দের অর্থ কী?
ক
নতুন
খ
গ্রাম্য
গ
কোনটিই নয়
ঘ
চিরন্তন
সঠিক উত্তর:
ঘ (চিরন্তন)
ব্যাখ্যা:
সনাতন: প্রচলিত, সর্বজনগৃহীত, নিষ্ঠাবান, প্রথাসম্মত, সর্বজন - অনুমোদিত ।
'কুটুম্ব' শব্দের অর্থ কী?
ক
কালো
খ
প্রতিবিম্ব
গ
কোনোটিই নয়
ঘ
আত্মীয়
সঠিক উত্তর:
ঘ (আত্মীয়)
ব্যাখ্যা:
কুটুম্ব: জ্ঞাতিত্ব, আত্মীয়স্বজন, আত্মীয়, আত্মীয়তা, জ্ঞাতিবর্গ ।
'সুধাকর' শব্দের অর্থ কি?
ক
চন্দ্র
খ
মধু
গ
মিষ্টি
ঘ
সূর্য
সঠিক উত্তর:
ক (চন্দ্র)
ব্যাখ্যা:
সুধাকর: চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু।
'যুগপৎ' শব্দের অর্থ কী?
ক
যুক্ত পথ
খ
এক যুগের পর
গ
কোনটিই নয়
ঘ
একই সময়ে
সঠিক উত্তর:
ঘ (একই সময়ে)
ব্যাখ্যা:
যুগপৎ: একত্র, একই স্থানে, মিলিয়া মিশিয়া, একই সময়ে।
'বিহঙ্গ' শব্দের অর্থ কী?
ক
পর্বত
খ
পাখি
গ
সমুদ্র
ঘ
নদী
সঠিক উত্তর:
খ (পাখি)
ব্যাখ্যা:
বিহগ, বিহঙ্গ , বিহঙ্গম - [বিশেষ্য পদ] পক্ষী। [ বিশেষ্য পদ] (স্ত্রীলিঙ্গ) বিহগী, বিহঙ্গী, বিহঙ্গামী।
'তিমির' শব্দের অর্থ কী?
ক
অপলাপ
খ
গগন
গ
অন্ধকার
ঘ
দহন
সঠিক উত্তর:
গ (অন্ধকার)
ব্যাখ্যা:
তিমির - [বিশেষ্য পদ] অন্ধকার, তমসা; চক্ষুর রোগবিশেষ, ছানি, দৃষ্টিহীনতা।
'উপরোধ' শব্দের অর্থ কি?
ক
প্রতিরোধ
খ
উপস্থাপন
গ
উপযোগী
ঘ
অনুরোধ
সঠিক উত্তর:
ঘ (অনুরোধ)
ব্যাখ্যা:
উপরোধ - [বিশেষ্য পদ] সনির্বন্ধ অনুরোধ, সুপারিশ; নিমিত্ত (কার্যের উপরোধে )। [উপ + রুধ্ + অ]।
কাঁচি কোন ধরনের শব্দ ?
ক
পর্তুগীজ
খ
ইংরেজী
গ
তুর্কি
ঘ
ফরাসী
সঠিক উত্তর:
গ (তুর্কি)
ব্যাখ্যা:
# তুর্কি শব্দ সহজে মনে রাখার কৌশল: নিচের বাক্য গুলো মনে রাখুন: ১। # সুলতান খাঁর বোচকা বাবুর্চিকে দেখে উজবুক মনে হলেও , কোর্মাটা বেশ বানায় । (সুলতান, খাঁ, বোচকা, বাবুর্চি, উজবুক , কোর্মা) ২। # ছুরি , কাচি যতই চকমক করুক, বন্ধুক বারুদের তোপের সামনে কি আর টেকে ? কিছু লাশ পরতেই কুলিরা কাবু হয়ে পড়ল । (ছুরি , কাচি , চকমক , বন্দুক, বারুদ, তোপ, লাশ , কুলি, কাবু )
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
ক
সাহেব
খ
কবিরাজ
গ
ডাক্তার
ঘ
বেয়াই
সঠিক উত্তর:
খ (কবিরাজ)
ব্যাখ্যা:
১. কতোগুলো বাংলা শব্দ পুরুষ ও স্ত্রী দুই - ই বোঝায়। যেমন - জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু ২. কতোগুলো শব্দ শুধু পুরুষ বোঝায়। যেমন - কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার ৩. কতোগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয়। যেমন - সতীন, সৎমা, সধবা
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)