সংখ্যাবাচক শব্দ

বাংলা সংখ্যাবাচক শব্দ MCQ। মূল, পূরণবাচক ও তারিখবাচক সংখ্যাশব্দ নিয়ে বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 30 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 2
16
তারিখজ্ঞাপক সংখ্যা কোনটি?
ক তিন
খ চৌঠা
গ ষষ্ঠ
ঘ পঞ্চম
সঠিক উত্তর: খ (চৌঠা)
17
সংখ্যা মানে কি?
ক সমষ্টি
খ শ্রেনী
গ গননা
ঘ সবগুলো
সঠিক উত্তর: গ (গননা)
18
সংখ্যা গণনার মূল একক কি?
ক দুই
খ বিজোড় সংখ্যা
গ তিন
ঘ এক
সঠিক উত্তর: ঘ (এক)
ব্যাখ্যা:
সংখ্যা গণনার মূল একক হচ্ছে 'এক ' সূত্রঃ ৯ম শ্রেনির বোর্ড বই
19
তারিখবাচক সংখ্যা এক থেকে চার পর্যন্ত কোন নিয়মে গঠিত হয়?
ক ফারসি নিয়মে
খ হিন্দি নিয়মে
গ উর্দু নিয়মে
ঘ সংস্কৃত নিয়মে
সঠিক উত্তর: খ (হিন্দি নিয়মে)
20
পাঁচ থেকে একত্রিশ পর্যন্ত তারিখবাচক সংখ্যা কোন নিয়মে গঠিত?
ক হিন্দি নিয়মে
খ ফারসি নিয়মে
গ বাংলার নিজস্ব ভঙ্গিতে
ঘ সংস্কৃত নিয়মে
সঠিক উত্তর: গ (বাংলার নিজস্ব ভঙ্গিতে)
21
দেড় এর সঠিক গঠন কি?
ক ১/২ কম ৩
খ ১/৩ কম ২
গ ১/২ কম ২
ঘ ১/২ কম ৩
সঠিক উত্তর: গ (১/২ কম ২)
22
আড়াই এর সঠিক গঠন কোনটি?
ক ২.১/২
খ ১/২ কম ৪
গ ১/২ কম ২
ঘ ১/২ কম ৩
সঠিক উত্তর: ঘ (১/২ কম ৩)
23
নিচের কোন দুটি সর্বদাই একবচন নির্দেশ করে?
ক পূরণ ও তারিখবাচক সংখ্যা
খ তারিখ ও গননাবাচক সংখ্যা
গ পূরণ ও গননাবাচক সংখ্যা
ঘ গননাবাচক ও অঙ্কবাচক সংখ্যা
সঠিক উত্তর: ক (পূরণ ও তারিখবাচক সংখ্যা)
24
অঙ্কবাচক সংখ্যা কোনটি?
ক আট
খ ষষ্ঠ
গ সপ্ত
ঘ আটই
সঠিক উত্তর: ক (আট)
ব্যাখ্যা:
সংখ্যাবাচক শব্দ চার প্রকার। - অঙ্কবাচক শব্দ - পরিমাণ বা গণনাবাচক শব্দ - ক্রম বা পূরণবাচক শব্দ - তারিখবাচক শব্দ। ১, ২, ৩, ৪ ইত্যাদি হলো অঙ্কবাচক শব্দ। এক, দুই, তিন, চার, সিকি, পোয়া, তেহাই (তিন ভাগের এক ভাগ) ইত্যাদি হলো পরিমাণ বা গণনাবাচক শব্দ।
25
তিন চতুর্থাংশের সঙ্কেত কোনটি?
ক ৪/৬
খ ৩/৪
গ (৩/৪)/২
ঘ কোনটি নয়
সঠিক উত্তর: খ (৩/৪)
26
সওয়া কোনটি?
ক ১.১/২
খ ১.১/৪
গ ১.১/৮
ঘ ১.১/৩
সঠিক উত্তর: খ (১.১/৪)
27
সাড়ে তিন বলতে কোন সংখ্যাটি বুঝায়?
ক ৩ ১/২
খ ৪ ১/২
গ ৩ ১/৪
ঘ ৩ ১/২১
সঠিক উত্তর: ক (৩ ১/২)
28
পূরনবাচক সংখ্যা কোনটি?
ক ২০
খ কুড়ি
গ বিংশ
ঘ বিশে
সঠিক উত্তর: গ (বিংশ)
29
গননাবাচক শব্দ কোনটি?
ক ১২
খ বার
গ দ্বাদশ
ঘ বারই
সঠিক উত্তর: খ (বার)
30
চার বা চৌঠা বলতে বুঝায় কোনটি?
ক চার
খ চারগুন
গ চারেক
ঘ চতুর্থ
সঠিক উত্তর: খ (চারগুন)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)