সমোচ্চারিত শব্দ

বাংলা সমোচ্চারিত শব্দ MCQ। উচ্চারণে মিল কিন্তু অর্থ ভিন্ন শব্দ নিয়ে বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নোত্তর।

মোট 5 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বোঝায়-
ক টিকটিকি
খ তেলেপোকা
গ উইপোকা
ঘ মাকড়সা
সঠিক উত্তর: ঘ (মাকড়সা)
ব্যাখ্যা:
ঊর্ণনাভ, ঊর্ণনাভি (বিশেষ্য): মাকড়সা (ঊর্ণনাভ জাল বুনে চলে-আহসান হাবীব)।
2
'অভিরাম' শব্দের অর্থ কী?
ক বিরামহীন
খ বালিশ
গ চলন
ঘ সুন্দর
সঠিক উত্তর: ঘ (সুন্দর)
ব্যাখ্যা:
অবিরাম (অনবরত) — অবিরাম চেষ্টা মানুষকে সফলতা এনে দেয়। অভিরাম (সুন্দর) — পোশাকে নয়নাভিরাম সেজো না, মনের দিকে অভিরাম হও
3
‘কপাল ও কপোল’ শব্দ যুগলের অর্থ কি কি?
ক ললাট ও গাল
খ ললাট ও ঠোঁট
গ গাল ও শিশুর ঠোঁট
ঘ কাপালিক ও কপালকুণ্ডলা
সঠিক উত্তর: ক (ললাট ও গাল)
4
‘নারী ও নাড়ী’ শব্দ যুগলের অর্থ কি কি?
ক অন্ত্র ও শিরা
খ অন্ত্র ও ধমনী
গ রমণী ও অন্ত্র
ঘ ধমনী ও শিরা
সঠিক উত্তর: গ (রমণী ও অন্ত্র)
5
‘সরসী ও ষোড়শী’ শব্দ যুগলের অর্থ কি কি?
ক আয়না ও রূপসী
খ রূপসী শাড়ি
গ সরোবর ও ষোল বছরের কন্যা
ঘ ষোল বছরের কন্যা ও সরোবর
সঠিক উত্তর: গ (সরোবর ও ষোল বছরের কন্যা)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)