আধুনিক যুগের সূচনা

বাংলা সাহিত্য - আধুনিক যুগের সূচনা সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
কোনটি দীনবন্ধু মিত্র রচিত নাটক?
ক নবীন তপস্বিনী
খ সধবার একাদশী
গ জামাই বারিক
ঘ দ্বাদশ কবিতা
সঠিক উত্তর: ক (নবীন তপস্বিনী)
ব্যাখ্যা:
দীনবন্ধু মিত্র রচিত নাটক নবীন তপস্বিনী, যা ১৮৬৩ সালে প্রকাশিত হয়। - নাটকটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করা হয়। তাঁর রচিত অন্যান্য নাটকঃ - লীলাবতী, - নীলদর্পন, - কমলে কামিনী। --সধবার একাদশী এবং জামাই বারিক তাঁর রচিত প্রহসন। --দ্বাদশ কবিতা ও সুরধুনী কাব্য হলো তাঁর রচিত কাব্যগ্রন্থ।
2
বেগম রোকেয়া সাখাওয়াত রচিত 'পদ্মরাগ' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
ক ১৯২৪
খ ১৯২৫
গ ১৯২৪
ঘ ১৯৩০
সঠিক উত্তর: ক (১৯২৪)
ব্যাখ্যা:
বেগম রোকেয়া সাখাওয়াত রচিত 'পদ্মরাগ' উপন্যাসটি ১৯২৪ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত গ্রন্থঃ - মতিচূর, - সুলতানার স্বপ্ন, - অবরোধবাসিনী। তার রচিত কবিতা সংকলনঃ রোকেয়া রচনাবলী যা আব্দুল কাদির সম্পাদনা করেন। এতে মোত ৭ টি কবিতার উল্লেখ আছে।
3
'জারিগান' জসীম উদদীনের-
ক স্মৃতিকথা
খ গল্পগ্রন্থ
গ কাব্য
ঘ গানের সংকলন
সঠিক উত্তর: ঘ (গানের সংকলন)
ব্যাখ্যা:
'জারিগান' জসীম উদদীনের গানের সংকলন যা ১৯৬৮ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত অন্যান্য গানের সংকলনঃ - রঙ্গিলা নায়ের মাঝি, গাঙ্গের পাড়। উপন্যাস- বোবা কাহিনী। কাব্য- রাখালী, নক্সী কাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত ইত্যাদি। গল্পগ্রন্থ- বাঙালির হাসির গল্প।
4
কায়কোবাদ রচিত 'অশ্রুমালা' কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?v
ক ১৮৮৬
খ ১৮৮৮
গ ১৮৯৬
ঘ ১৮৯৯
সঠিক উত্তর: গ (১৮৯৬)
ব্যাখ্যা:
কায়কোবাদ রচিত 'অশ্রুমালা' কাব্যগ্রন্থটি ১৮৯৬ সালে প্রকাশিত হয়। এটি একটি গীতিকাব্য। তাঁর রচিত অন্যন্য কাব্যগ্রন্থঃ - বিরহ বিলাপ, - কুসুম কানন, - শিব মন্দির, - আমিয় ধারা, - শ্মশানভষ্ম, - মহররম শরীফ ইত্যাদি। তাঁর রচিত বিখ্যাত কবিতা- আযান।
5
কাজী নজরুল ইসলাম রচিত 'চিত্তনামা' কাব্যে কতটি কবিতা রয়েছে?
ক ৪
খ ৫
গ ৬
ঘ ৭
সঠিক উত্তর: খ (৫)
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলামের জীবনীমুলক কাব্যগ্রন্থ- চিত্তনামা। - এটি ১৯২৫সালে প্রকাশিত হয়। এটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনভিত্তিক কাব্য। - এ কাব্যে মাত্র ৫টি কবিতা রয়েছেঃ অকাল-সন্ধ্যা, অর্ঘ্য, ইন্দ্ৰ-পতন, রাজ-ভিখারী, সান্ত্বনা। - গ্রন্থটি চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীকে উৎসর্গ করা হয়।
6
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
ক যুগলাঙ্গরীয়
খ সাম্য
গ কৃষ্ণচরিত
ঘ লোকরহস্য
সঠিক উত্তর: ক (যুগলাঙ্গরীয়)
ব্যাখ্যা:
'যুগলাঙ্গরীয়' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস যা ১৮৭৪ সালে প্রকাশিত হয়। - সাম্য, কৃষ্ণচরিত, লোকরহস্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধ। তাঁর রচিত অন্যান্য উপন্যাস: - দুর্গেশনন্দিনী, - কপালকুন্ডলা, - মৃণালিনী, - ইন্দিরা, - চন্দ্রশেখর, - রজনী, - রাধারাণী , - রাজসিংহ, - আনন্দমঠ, - দেবী চৌধুরাণী, - সীতারাম ইত্যাদি।
7
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কোন রচনা চেমার্সের Biographics অনুসরণে রচিত?
ক বোধদয়
খ নীতিবোধ
গ আখ্যানমঞ্জরি
ঘ জীবন চরিত
সঠিক উত্তর: ঘ (জীবন চরিত)
ব্যাখ্যা:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 'জীবন চরিত' চেমার্সের Biographics অনুসরণে রচিত। এটি একটি অনুবাদগ্রন্থ। তাঁর রচিত অন্যান্য অনুবাদগ্রন্থঃ - বেতাল পঞ্চবিংশতি, - শকুন্তলা, - সীতার বনবাস, - ভ্রান্তিবিলাস, - নীতিবোধ, - বাঙলার ইতিহাস ইত্যাদি।
8
'নিয়তি কি অননতি' নাটকটি কত সালে প্রকাশিত হয়?
ক ১৮৮৩
খ ১৮৭৩
গ ১৮৮৫
ঘ ১৮৯৮
সঠিক উত্তর: ঘ (১৮৯৮)
ব্যাখ্যা:
'নিয়তি কি অননতি' নাটকটির রচয়িতা মীর মশাররফ হোসেন। এটি ১৮৯৮ সালে প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য নাটকঃ - বসন্তকুমারী, - জমিদার দর্পন, - বেহুলা গীতাভিনয় ইত্যাদি।
9
'বিলাসবতী' মাইকেল মধুসূদন দত্ত রচিত কোন নাটকের উল্লেখযোগ্য চরিত্র?
ক পদ্মাবতী
খ কৃষ্ণকুমারী
গ শর্মিষ্ঠা
ঘ মায়াকানন
সঠিক উত্তর: খ (কৃষ্ণকুমারী)
ব্যাখ্যা:
কৃষ্ণকুমারী (১৮৬১) মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি এবং প্রথম ঐতিহাসিক নাটক। নাটকটির কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ, ধনদাস প্রমূখ। এটি রাজপুতের উপাখ্যান অবলম্বনে রচিত নাটক।
10
রবীন্দ্রনাথ রচিত সাধু ভাষায় লিখিত সর্বশেষ উপন্যাস কোনটি?
ক চতুরঙ্গ
খ করুণা
গ প্রজাপতির নির্বন্ধ
ঘ চার অধ্যায়
সঠিক উত্তর: ঘ (চার অধ্যায়)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ রচিত সাধু ভাষায় লিখিত সর্বশেষ উপন্যাস চতুরঙ্গ। এটি ১৯১৬ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যান্য উপন্যাসঃ - করুণা, - বৌতঠাকুরাণীর হাট, - বাজর্ষি, - চোখের বালি, - নৌকাডুবি, - প্রজাপতির নির্বন্ধ, - গোরা, - ঘরে বাইরে, - যোগাযোগ, - শেষের কবিতা, - দুই বোন, - চার অধ্যায় ইত্যাদি।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)