বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

বাংলা সাহিত্য - বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।

মোট 9 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
'আবার আসিব ফিরে' গ্রন্থটির রচিয়তা কে?
ক শিরিন মজিদ
খ সেলিনা হোসেন
গ মাহবুবা চৌধুরী
ঘ রাবেয়া খাতুন
সঠিক উত্তর: ক (শিরিন মজিদ)
2
সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্দভিত্তিক উপন্যাসের নাম কি?
ক নীল দংশন
খ আরেক ফাল্গুন
গ সংশপ্তক
ঘ শীত বিকেল
সঠিক উত্তর: ক (নীল দংশন)
ব্যাখ্যা:
সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক। সব্যসাচী অর্থ যার দুই হাত সমানভাবে চলে। সাতিহ্যের সকল শাখায় সমানভাবে যে লেখকের পদচারণা রয়েছে তিনিই সব্যসাচী লেখক। অন্যান্য সব্যসাচী লেখক হলেন- রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু। তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ - নিষিদ্ধ লোবান ও - নীল দংশন। মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্যঃ - পায়ের আওয়াজ পাওয়া যায়।
3
'হে কলম, উদ্ধত হয়ো না, নত হও, নত হতে শেখো' - চয়িত কবিতাংশটুকু কাল লেখা
ক রফিক আজাজ
খ সৈয়দ শামসুল হক
গ শামসুর রাহমান
ঘ হাসান হাফিজ
সঠিক উত্তর: ক (রফিক আজাজ)
ব্যাখ্যা:
কবি রফিক আজাদের কাব্যগ্রন্থ- - সীমিত সবুজে, - চুনিয়া আমার আর্কেডিয়া, - অসম্ভবের পায়ে, - সীমাবদ্ধ জলে, - পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি ইত্যাদি।
4
বিহারীলাল চক্রবর্তীর প্রথম কাব্য কোনটি?
ক সারদামঙ্গল
খ সঙ্গীতশতক
গ বঙ্গসুন্দরী
ঘ নিসর্গ সন্দর্শন
সঠিক উত্তর: খ (সঙ্গীতশতক)
ব্যাখ্যা:
বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত। সঙ্গীতশতক তার প্রথম কাব্য। 'সারদামঙ্গল' কাব্য বিহারীলালের শ্রেষ্ঠ রচনা। তার রচনাবলীঃ স্বপ্নদর্শন (১৮৫৮), সঙ্গীতশতক (১৮৬২) মায়াদেবী (১৮৮২), দেবরাণী (১৮৮২), বন্ধুবিয়োগ (১৮৭০), প্রেমপ্রবাহিণী (১৮৭০), নিসর্গসন্দর্শন (১৮৭০), বঙ্গসুন্দরী (১৮৭০), সারদামঙ্গল (১৮৭৯), নিসর্গসঙ্গীত (১৮৮১), বাউলবিংশতি (১৮৮৭), সাধের আসন (১৮৮৮-৮৯), ধূমকেতু (১৮৯৯) ইত্যাদি।
5
‘সাজঘর’- কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক আলাউদ্দিন আল আজাদ
খ আনোয়ার পাশা
গ আহমদ শরীফ
ঘ আবদুল্লাহ আল মামুন
সঠিক উত্তর: ক (আলাউদ্দিন আল আজাদ)
ব্যাখ্যা:
আলাউদ্দিন আল আজাদ রচিত কাব্যগ্রন্থঃ মানচিত্র, সাজঘর, শ্রেষ্ঠ কবিতা, চোখ, লেলিহান পাণ্ডুলিপি, সূর্য জ্বালার স্বপন।
6
‘অশনি সংকেত’ - উপন্যাসের রচয়িতা কে?
ক সত্যজিৎ রায়
খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ ঋত্বিক ঘটক
ঘ আনোয়ার পাশা
সঠিক উত্তর: খ (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)
ব্যাখ্যা:
‘অশনি সংকেত’ উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ১৩৫০ বঙ্গাব্দে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কারণে দুর্ভিক্ষের করাল গ্রাস গ্রাম বাংলায় কীভাবে বিস্তার লাভ করেছে তার নিখুঁত বর্ণনা দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেন এই উপন্যাসটি। এটা প্রথম প্রকাশ হয় ১৯৫৯ সালে। তার রচিত অন্যান্য উপন্যাস- - পথের পাঁচালী (১৯২৯), - আদর্শ হিন্দু হােটেল (১৯৪০), - দেবযান (১৯৪৪), - ইছামতী (১৯৪৯), - অপরাজিত (১৯৩১), - দৃষ্টি প্রদীপ (১৯৩৫), - আরণ্যক (১৯৩৮) ইত্যাদি।
7
অমিয় চক্রবর্তী কোন দশকের কবি ?
ক তিরিশের
খ চল্লিশের
গ পঞ্চাশের
ঘ ষাটের
সঠিক উত্তর: ক (তিরিশের)
ব্যাখ্যা:
রবীন্দ্র পরবর্তী যুগের (ত্রিশের দশকের) ৫ জন প্রধান কবি ছিল, যারা বাংলা ভাষায় আধুনিক কবিতার সুচনা করেছিলেন এদের একত্রে পঞ্চপাণ্ডব বলা হয়। তাঁরা হলেন- বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী ও সুধীন্দ্রনাথ দত্ত।
8
মধ্যযুগের শ্রেষ্ঠ বাঙালি কবি জয়দেব কোন ভাষার কবি ছিলেন ?
ক আর্য ভাষার
খ বৈদিক ভাষার
গ সংস্কৃত ভাষার
ঘ বাংলা ভাষা
সঠিক উত্তর: গ (সংস্কৃত ভাষার)
ব্যাখ্যা:
মধ্যযুগের বাঙ্গালি কবি - জয়দেব। তিনি সংস্কৃত ভাষায় কাব্য রচনা করেন। রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত 'গীত গোবিন্দম' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন।
9
নিচের কোনটি জহির রায়হানের রচনা নয়?
ক বরফ গলা নদী
খ কাঁদো নদী কাঁদো
গ আরেক ফাল্গুন
ঘ আর কত দিন
সঠিক উত্তর: খ (কাঁদো নদী কাঁদো)
ব্যাখ্যা:
'কাঁদো নদী কাঁদো' হল সৈয়দ ওয়ালীউল্লাহের অস্তিত্ববাদী উপন্যাস। বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানের মৃত্যু ইত্যাদি তাঁর রচিত নাটক এবং দুই তীর, নয়নচারা তাঁর ছোটগল্প।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)