মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য
বাংলা সাহিত্য - মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1মুক্তিযুদ্ধভিত্তিক রচনা কোনটি?
ক
সংশপ্তক
খ
খাঁচায়
গ
খোয়াব নামা
ঘ
আগুন পাখি
সঠিক উত্তর:
খ (খাঁচায়)
ব্যাখ্যা:
"খাঁচায়"- উপন্যাসটি রশীদ হায়দারের লেখা। 'খাঁচায়' উপন্যাসে তৎকালীন মানুষের দুরবস্থা, বন্দিজীবন, রাষ্ট্র ও সমাজের চালচিত্র, মুক্তিযুদ্ধের চিত্রমালা নানা অভিধায়, নানা কথামালায় বিধৃত। চিত্রিত। স্বাধীনতার পরে প্রকাশিত। বাংলাদেশে দ্বিতীয় উপন্যাস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিষয়ক। মুক্তিযুদ্ধের জনপ্রিয় ১০টি উপন্যাসঃ -রাইফেল রোটি আওরাত -নেকড়ে অরণ্য -যাত্রা -হাঙর নদী গ্রেনেড -জীবন আমার বোন -দ্বিতীয় দিনের কাহিনী -খাঁচায় -জোছনা ও জননীর গল্প -সাড়ে তিন হাত ভূমি -জীবন ও রাজনৈতিক বাস্তবতা
'চিলেকোঠার সেপাই' কোন প্রেক্ষাপটে রচিত ?
ক
সত্তরের নির্বাচন
খ
বায়ান্নের ভাষা আন্দোলন
গ
ঊনসত্তরের গনঅভ্যুথান
ঘ
৭১ সালের মুক্তিযুদ্ধ
সঠিক উত্তর:
গ (ঊনসত্তরের গনঅভ্যুথান)
ব্যাখ্যা:
ঊনসত্তরের (১৯৬৯) গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই'। ওসমানের পিতার মৃত্যুর স্বপ্নদৃশ্য দিয়ে উপন্যাস আরম্ভ। [উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)
'বাংলাদেশঃআমার বাংলাদেশ' কি ?
ক
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
খ
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র
গ
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র
ঘ
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
সঠিক উত্তর:
গ (মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র)
মুক্তিযুদ্ধে 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত দুজন মহিলা মুক্তিযুদ্ধা কে কে?
ক
বেগম সুফিয়া কামাল ও সেতারা বেগম
খ
ডাঃ সেতারা বেগম ও তারামন বিবি
গ
আঞ্জোমান আরা ও কানিজ ফাতিমা
ঘ
সুলতানা কবীর ও সালমা খান
সঠিক উত্তর:
খ (ডাঃ সেতারা বেগম ও তারামন বিবি)
'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের প্রতিপাদ্য বিষয় কি ?
ক
৭ মার্চের ঘটনা
খ
২৫ মার্চ থেকে দু'দিনের ঘটনা
গ
৭১ এর বিজয়ের ঘটনা
ঘ
৩ মার্চের পরের ঘটনা
সঠিক উত্তর:
খ (২৫ মার্চ থেকে দু'দিনের ঘটনা)
ব্যাখ্যা:
আনোয়ার পাশা 'রাইফেল, রোটি, আওরাত' তিনি রচনা করেছেন মুক্তিযুদ্ধ চলাকালীন ধ্বংসযজ্ঞের মাঝে বসে। ২৫ মার্চ কালরাত্রির ধকল সরজমিনে সয়ে, সে ধকলে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন। পরে সেই সময়ের ঘটনাপ্রবাহকেই দিয়েছেন সাহিত্যরূপ। এবং তাতে তার শিল্পসত্ত্বা একটুখানিও কেন্দ্রচ্যুত হয়নি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’, যা রচনা হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই! মুক্তিযুদ্ধ চলাকালে রচিত উপন্যাসের সংখ্যা গণনা করতে গেলে কেবল এই একটি উপন্যাসই পাওয়া যায়।
আখতারুজ্জামান ইলিয়াসের 'খোয়াবনামা' কোন আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ?
ক
তেভাগা
খ
ভাষা
গ
স্বদেশী
ঘ
স্বাধিকার
সঠিক উত্তর:
গ (স্বদেশী)
ব্যাখ্যা:
খোয়াবনামা বাংলাদেশি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের একটি বিখ্যাত উপন্যাস। এটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে, মাওলা ব্রাদার্স প্রকাশনী থেকে। একই বছরের এপ্রিলে বইটি বেরোয় পশ্চিমবঙ্গের নয়া উদ্যোগ প্রকাশনী থেকে।আখতারুজ্জামান ইলিয়াসের 'খোয়াবনামা' (১৯৯৬) উপন্যাসের উপজীব্য কাত্তলাহার বিলের দুধারের চাষী-মাঝিদের জীবনচরিত। ফকির-সন্নাসী বিদ্রোহের সৃতিবিজড়িত শ্লোক আর গাথায় যমুনা তীরে জেলে-মাঝি কৃষকের জীবনকে আশ্রয় করে বেড়ে উঠেছে এ উপন্যাস। উপন্যাসের প্রায় দুই তৃতীয়াংশ পরে ঘটনার প্রেক্ষিতে প্রচণ্ডভাবে আসে ১৯৪৭ সালের দেশবিভাগ।
'তালাশ' কার উপন্যাস ?
ক
শাহীন আখতার
খ
আল মাহমুদ
গ
শওকত আলী
ঘ
শওকত ওসমান
সঠিক উত্তর:
ক (শাহীন আখতার)
ব্যাখ্যা:
শাহীন আখতার রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'তালাশ' (২০০৪) । উপন্যাস চরিত্র মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের প্রতিনিধি মরিয়ম । তাকে ঘিরেই উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে যুদ্ধোত্তর আরো তিন দশক জুড়ে ।
'তালাশ' উপন্যাসের রচয়িতা কে?
ক
সেলিনা হোসেন
খ
শাহীন আখতার
গ
আনোয়ার পাশা
ঘ
রশীদ করিম
সঠিক উত্তর:
খ (শাহীন আখতার)
"পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা" কার লেখা?
ক
শওকত ওসমান
খ
শামসুর রাহমান
গ
হুমায়ুন আজাদ
ঘ
নির্মলেন্দু গুন
সঠিক উত্তর:
ক (শওকত ওসমান)
ব্যাখ্যা:
"পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা" শওকত ওসমান রচিত নাটক। এটি ১৯৯০ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত অন্যান্য নাটক- আমলার মামলা, তস্কর ও লস্কর, কাঁকর মনি ইত্যাদি।
"উপমহাদেশ" আল মাহমুদের কোন জাতীয় উপন্যাস?
ক
মুক্তিযুদ্ধ ভিত্তিক
খ
ভাষা আন্দোলন
গ
১৯৬৯ এর গণঅভ্যূত্থান
ঘ
দেশ ভাগ
সঠিক উত্তর:
ক (মুক্তিযুদ্ধ ভিত্তিক)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)