অন্যান্য

বাংলা সাহিত্য - অন্যান্য সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 64 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7
11
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজীতে অনুবাদ করেন কে?
ক প্যারীচাদ মিত্র
খ মাইকেল মধুসূদন দত্ত
গ প্রমথ চৌধুরী
ঘ দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর: খ (মাইকেল মধুসূদন দত্ত)
ব্যাখ্যা:
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রকাশিত হয়। এই নাটকটি ইংরেজীতে অনুবাদ '' The Indigo Planting Mirror''.(১৮৬১)। মাইকেল মধুসূদন দত্ত 'A Native' ছদ্মনামে 'নীলদর্পণ' নাটকটি অনুবাদ করেন।
12
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি' চরণ দূটির রচিয়তা কে?
ক চন্ডিচরণ মুনশী
খ কাজী নজরুল ইসলাম
গ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ মদনমোহন তর্কালঙ্কার
সঠিক উত্তর: ঘ (মদনমোহন তর্কালঙ্কার)
ব্যাখ্যা:
আলোচ্য চরণ দূটি কবি মদনমোহন তর্কালঙ্কার এর 'আমার পণ' কবিতার অন্তর্গত।
13
জসীম উদ্দীনের রচনা কোনটি?
ক যাদের দেখেছি
খ পথে-প্রবাসে
গ কালনিরবধি
ঘ ভবিষ্যতের বাঙালি
সঠিক উত্তর: ক (যাদের দেখেছি)
ব্যাখ্যা:
পল্লী কবি জসীম উদ্দীনের 'যাদের দেখেছি'(১৯৫১) আত্মকথা মূলক রচনা। এছাড়াও তার রচিত অন্যান্য আত্মকথামূলক রচনা হচ্ছে - ঠাকুর বাড়ির আঙ্গিনায়(১৯৬১),জীবন কথা(১৯৬৪) প্রভৃতি।
14
'কিন্তু মনুষ্য কখনো পাষান হয় না' উক্তিটি কোন উপন্যাস এর?
ক চোখের বালি
খ ক্রীতদানের হাসি
গ পথের দাবী
ঘ রাজসিংহ
সঠিক উত্তর: ঘ (রাজসিংহ)
ব্যাখ্যা:
'রাজসিংহ' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর একটি রাজনৈতিক ঐতিহাসিক উপন্যাস। মোগল সম্রাট ঔরঙ্গজেব ও রাজপুত রাজা রাণা রাজসিংহ এর মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটাই এই উপন্যাস এর মূল বিষয়।
15
‘বেদান্ত গ্রন্থ’ ‘ও’ বেদান্ত সার’ কার রচনা ?
ক মৃত্যুঞ্জয় বিদ্যালষ্কার
খ রাজা রামমোহন রায়
গ গোলকনাথ শর্মা
ঘ রামরাম বসু
সঠিক উত্তর: ক (মৃত্যুঞ্জয় বিদ্যালষ্কার)
ব্যাখ্যা:
নোট: ‘বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার ‘- রাজা রামমোহন রায়ের রচনা । তিনি বাংলা ভাষায় প্রথম বাঙালি হিসেবে ১৮৩৩ সালে ‘গৌড়ীয় ব্যকরণ’ রচনা করেন । মৃত্যুঞ্জয় বিদ্যালষ্কার -বত্রিশ সিংহাসন, রাজাবলি, হিতোপদেশ, বেদান্তন্দ্রিকা; রামরাম বসু- রাজা প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা এবং গোলকনাথ শর্মা- হিতোপদেশ রচনা করেন ।
16
ইয়ংবেংগল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?
ক অক্ষয় কুমার দত্ত
খ এটনি ফিরঙ্গি
গ মাইকেল মধুসূদন দত্ত
ঘ কালিপ্রসন্নসিংহ ঠাকুর
সঠিক উত্তর: গ (মাইকেল মধুসূদন দত্ত)
ব্যাখ্যা:
ইয়ংবেংগল হল হিন্দু কলেজের ছাত্রদেরকে সমসাময়িক কলকাতা সমাজ কর্তৃক প্রদত্ত সামাজিক যুক্তিবাদী একটি অভিধা বিশেষ। এরা সবাই হিন্দু কলেজ এর মুক্তবুদ্ধি যুক্তিবাদী শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও-র অনুসারী ছিলেন।হিন্দু কলেজে ডিরোজিও-র কর্মকাল ছিল ১৮২৬ সাল থেকে ১৮৩১ সাল।
17
'আগুনপাখি' উপন্যাসটির রচিয়তা কে?
ক রাহাত খান
খ হাসান আজিজুল হক
গ সেলিনা হোসেন
ঘ ইমদাদুল হক মিলন
সঠিক উত্তর: খ (হাসান আজিজুল হক)
ব্যাখ্যা:
বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক রচিত 'আগুনপাখি' উপন্যাস এ দুর্ভিক্ষ, দাঙ্গা, দেশভাগ, দেশগঠন ও সামাজিক অবক্ষয়ের নানা প্রসঙ্গ চিত্রায়িত হয়েছে। তিনি ২ ফেব্রুয়ারি ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন।
18
'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
ক ১৯২৩
খ ১৯২১
গ ১৯২২
ঘ ১৯১৯
সঠিক উত্তর: গ (১৯২২)
ব্যাখ্যা:
'বিদ্রোহী' বাংলা ভাষার বিখ্যাত কবিতা সমূহের একটি। এটি কাজী নজরুল ইসলাম বিরচিত। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ জানুয়ারি 'বিজলী' পত্রিকায়। কবিতাটি মাত্রাবৃত্ত মুক্তক ছন্দে লিখিত।
19
'একুশে ফেব্রুয়ারি'র বিখ্যাত গানটির সুরকার কে?
ক সুবীর সাহা
খ সুধীন দাস
গ আলতাফ মাহমুদ
ঘ আলতাফ মামুন
সঠিক উত্তর: গ (আলতাফ মাহমুদ)
ব্যাখ্যা:
একুশে ফেব্রুয়ারি-র বিখ্যাত গান- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি-গানটির রচিয়তা আব্দুল গাফফার চৌধুরী আর সুরকার আলতাফ মাহমুদ। এই গানের কথায় ১৯৫২ সালের ফেব্রুয়ারি ২১ তারিখে সংঘটিত ভাষা আন্দোলনের ইতিহাস ফুটে উঠেছে। বর্তমানে এই গানটি হিন্দি, মালয়, ইংরেজি, ফারসি, সুইডিশ, জাপানিসহ ১২ টি ভাষায় গাওয়া হয়।
20
বাংলা একাডেমির 'আঞ্চলিক অভিধান' সম্পাদনা কে করেন ?
ক মুহম্মদ শহীদুল্লাহ
খ মুহম্মদ এনামুল হক
গ মুহম্মদ মনসুর আহমদ
ঘ মুহম্মদ আবদুল হাই
সঠিক উত্তর: ক (মুহম্মদ শহীদুল্লাহ)
ব্যাখ্যা:
মুহম্মদ শহীদুল্লাহ রচিত অভিধান- আঞ্চলিক ভাষার অভিধান (১৯৬৫) । এটি বাংলা ভাষার প্রথম আঞ্চলিক অভিধান । বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)