ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বাংলা সাহিত্য - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।

মোট 29 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 3
1
‘শ্লোকমঞ্জুরী’ কার রচনা?
ক মধুসূদন
খ রবিঠাকুর
গ বিদ্যাসাগর
ঘ দীনবন্ধু
সঠিক উত্তর: গ (বিদ্যাসাগর)
ব্যাখ্যা:
চরিতাবলী(১৮৫৬), সীতার বনবাস(১৮৬০), আখ্যানমঞ্জুরী(১৮৬৩), পদ্য সংগ্রহ(১৮৮৮), শ্লোকমঞ্জুরী(১৮৯০) ইত্যাদি বদ্যাসাগরের রচনা।
2
আয়না গল্পটি কোন গল্পের সমাহারে রচিত?
ক মুক্তিযুদ্ধ বিষয়ক
খ হাস্যরসাত্মক
গ ব্যাঙ্গাত্মক
ঘ বিয়োগান্তক
সঠিক উত্তর: খ (হাস্যরসাত্মক)
ব্যাখ্যা:
গল্পটি ১৯৩৫ সালে প্রকাশিত হয়। মোট সাতটি গল্প রয়েছে বইটির মধ্যে। আয়না গল্পের মুখপত্র লিখেছেন কাজী নজরুল ইসলাম
3
মীর মশারফ হোসেনের নকশাধর্মী উপাখ্যান কোনটি ?
ক উদাসীন পথিকের মনের কথা
খ গাজী মিয়াঁর বস্তানী
গ গো- জীবন
ঘ জমিদার দর্পণ
সঠিক উত্তর: খ (গাজী মিয়াঁর বস্তানী)
4
শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
ক ১৯৩৬
খ ১৯২৮
গ ১৯২৯
ঘ ১৯৩২
সঠিক উত্তর: গ (১৯২৯)
5
'সংস্কৃতির কথা ' প্রবন্ধটির কার লেখা ?
ক ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
খ মোতাহের হোসেন চৌধুরী
গ শহীদ কাদরী
ঘ আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর: খ (মোতাহের হোসেন চৌধুরী)
ব্যাখ্যা:
মোতাহের হোসেন চৌধুরী রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ "সংস্কৃতি কথা" (১৯৫৮)। এছাড়াও তার অনুবাদকৃত দুটি গ্রন্থ হচ্ছে ক্লাইভ বেলের Civilization গ্রন্থ অবলম্বনে রচিত সভ্যতা (১৯৬৫) এবং বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের অনুবাদ সুখ (১৯৬৫)। সৈয়দ আবুল মকসুদের সম্পাদনায় ১৯৯৫ সালে বাংলা একাডেমি তার প্রকাশিত এবং অপ্রকাশিত সমস্ত রচনা রচনাবলি আকারে প্রকাশ করে। এছাড়াও তিনি বিচিত্রা, মাসিক মোহাম্মদী, সওগাত, ছায়াবীথি, বুলবুল প্রভৃতি সাহিত্য পত্রিকাতেও প্রবন্ধ লিখেছিলেন।
6
সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার --
ক সিকানদার আবু জাফর
খ দ্বিজেন্দ্রলাল রায়
গ নুরুল মোমেন
ঘ মুনীর চৌধুরী
সঠিক উত্তর: ক (সিকানদার আবু জাফর)
ব্যাখ্যা:
সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার সিকানদার আবু জাফর। এটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত অন্যান্য নাটক: - সিরাজউদ্দৌলা (১৯৬৫), - মহাকবি আলাওল (১৯৬৬), - শকুন্ত উপাখ্যান (১৯৫২), - মাকড়সা (১৯৬০) ইত্যাদি উল্লেখযোগ্য।
7
বাংলা ভাষায় রচিত প্রথম শোককাব্য?
ক প্রভাবতী সম্ভাষণ
খ বেতাল পঞ্চবিংশতি
গ বোধোদয়
ঘ বিষাদসিন্ধু
সঠিক উত্তর: ক (প্রভাবতী সম্ভাষণ)
8
ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত হোন কবে?
ক ১৮৪১
খ ১৮৩৯
গ ১৮৪০
ঘ ১৮৪৬
সঠিক উত্তর: ক (১৮৪১)
9
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ‘বিধবা বিবাহ আইন' কত সালে পাশ হয়?
ক ১৮৫৫ সালে
খ ১৮৫৬ সালে
গ ১৮৫৬ সালে
ঘ ১৮৫৮ সালে
সঠিক উত্তর: খ (১৮৫৬ সালে)
ব্যাখ্যা:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা-বিবাহ আন্দোলনের নেতৃত্ব দেন। 'বিধবা-বিবাহ' প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিবিষয়ক প্রস্তাব' নামক পুস্তক প্রকাশ করেন। ২৬ জুলাই, ১৮৫৬ সালে বিধবা-বিবাহ আইনে পরিণত হয়। তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক।
10
ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন-
ক ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ এস ওয়াজেদ আলি
গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ ইমদাদুল হক মিলন
সঠিক উত্তর: গ (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
ব্যাখ্যা:
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করে। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক. উল্লেখযোগ্য রচনাঃ প্রভাবতী সম্ভাষণ, স্বরচিত জীবনচরিত, জীবনচরিত (ইংরেজি বই অবলম্বনে), বেতালপঞ্চবিংশতি (হিন্দী থেকে), বাঙ্গলার ইতিহাস (মার্শম্যানের বই অনুসারে), শকুন্তলা (কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম অনুসারে), সীতার বনবাস (রামায়ণ অনুসারে), ব্রজবিলাস, অতি অল্প হইল।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)