কবিতা
বাংলা সাহিত্য - কবিতা সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 319 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 32"দত্তকুলোদ্ভাব" কবি কে?
ক
সত্যেন্দ্রনাথ দত্ত
খ
মাইকেল মধুসূদন দত্ত
গ
অজিত দত্ত
ঘ
সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
খ (মাইকেল মধুসূদন দত্ত)
ব্যাখ্যা:
মাইকেল মধুসূদন দত্তকে 'দত্তকুলোদ্ভব' কবি বলা হয়। বাংলা কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম বিপ্লবী কবি। তার 'তিলোত্তমা' কাব্য ১৮৫৯ সালে প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা কাব্য নতুন যুগের সূচনা শুরু হয়। তিনি বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেটের প্রবর্তন করেন। বাংলার প্রথম আধুনিক কমেডি ও ট্র্যাজেডির স্রষ্টাও তিনি। তার 'মেঘনাদ বধ' কাব্য বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য।
'ছবি ' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রহন্থের অন্তর্ভুক্ত ?
ক
সোনার তরী
খ
বলাকা
গ
পুনশ্চ
ঘ
পূরবী
সঠিক উত্তর:
খ (বলাকা)
ব্যাখ্যা:
বলাকা কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৯১৬ খ্রিষ্টাব্দ। গ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন উইলিয়াম পিয়রসনকে। ১৯১৫ - ১৬ সালে কবির কাব্যগ্রন্থ নামক কাব্যসংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়। এটি রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে দেখা যায় পূর্ববর্তী গীতাঞ্জলি - পর্বের ঈশ্বরানুভূতি ও অতীন্দ্রিয় চেতনা থেকে মুক্ত হয়ে কবি একটি স্বতন্ত্র জগৎ সৃষ্টি করেছেন। "যৌবনের জয়গান, চলমান বিশ্বের অনিঃশেষ যাত্রা, ভাষার বর্ণাঢ্য উজ্জ্বলতা ও ছন্দের অপ্রতিহত প্রবাহ বলাকার বৈশিষ্ট্য।" এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলি হল "সবুজের অভিযান", "শঙ্খ", "ছবি", "শা - জাহান", "বলাকা" ইত্যাদি।
"বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী" -- এই কবিতাংশটুকুর কবি কে?
ক
বেনজীর আহমেদ
খ
জীবনানন্দ দাশ
গ
শামসুর রাহমান
ঘ
কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ঘ (কাজী নজরুল ইসলাম)
ব্যাখ্যা:
উল্লিখিত কবিতাংশটুকু কবি কাজী নজরুল ইসলামের ( ১৮৯৯-১৯৭৬) "নজরুল গীতিকা" গ্রন্থ থেকে সংকলিত হয়েছে । কাজী নজরুল ইসলাম (২৫ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য এবং তিনি ছিলেন বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে -----
ক
ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
খ
প্রকৃতি বিপুল ঐশ্বর্য্যের অধিকারী
গ
ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়
ঘ
বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
সঠিক উত্তর:
ক (ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়)
ব্যাখ্যা:
১৮৮৩ সালে প্রভাতসংগীত কাব্যটির প্রকাশ। এ কাব্যগ্রন্থের কবিতায় হচ্ছে ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’। শৈশব থেকে কবি হওয়ার বাসনা ধরে সংশোধিত হতে হতে তিনি প্রভাতসংগীতের কাছে পৌঁছে যান। এ কাব্যগ্রন্থের কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি তার কাব্যচর্চার সার্থক সৃষ্টি বলেই তিনি মতামত ব্যক্ত করে গেছেন। কবিতাটিতে বাইরের জিনিসকে অন্তরে এবং তার রসায়নই যে এই কবিতার মূল নির্যাস তা তার চিত্তের উচ্ছ্বাস থেকেই বোঝা যায়। এ কবিতায় কবি যেন গ্রহীতা আর প্রকৃতি হচ্ছে দাতা। প্রকৃতির অকৃপণ দান কবি আনন্দচিত্তে গ্রহণ করেছেন। ১৮৮৩ সাল কবির জীবনে দুটি কারণে স্মরণীয় একটি ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার গ্রন্থভুক্তি এবং প্রকাশ অপরটি তার বিয়ে। ১৮৮৩ সালের ডিসেম্বর মাসে বাইশ বছর আট মাস বয়সে কবি রবীন্দ্রনাথের বিয়ে হয়।
নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
ক
বিদ্রোহী
খ
রণসংগীত
গ
লিচু চোর
ঘ
মুক্তি
সঠিক উত্তর:
ঘ (মুক্তি)
ব্যাখ্যা:
প্রশ্নঃ কাজী নজরুল কবে, কোথায় জন্মগ্রহণ করেন? উত্তরঃ ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪ মে ১৮৯৯) খ্রি:) চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান পশ্চিমবঙ্গ। প্রশ্নঃ তিনি মৃত্যুবরণ করেন কবে? উত্তরঃ ২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ।
সনেটের প্রথম ভাগে কত লাইন হয়?
ক
১৪
খ
১০
গ
৮
ঘ
১২
সঠিক উত্তর:
গ (৮)
ব্যাখ্যা:
চতুর্দশপদী হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে। এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।এর প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
' মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। --- কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা -----
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
সত্যেন্দ্রনাথ দত্ত
গ
নির্মলেন্দু গুণ
ঘ
মোহাম্মদ মনিরুজ্জামান
সঠিক উত্তর:
খ (সত্যেন্দ্রনাথ দত্ত)
ব্যাখ্যা:
সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: ফেব্রুয়ারি ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়।
'রানার' কবিতাটির রচয়িতা কে?
ক
কাজী
খ
সুকান্ত ভট্টাচার্য
গ
বন্দে আলী মিয়া
ঘ
যতীন্দ্রমোহন বাগচী
সঠিক উত্তর:
খ (সুকান্ত ভট্টাচার্য)
ব্যাখ্যা:
সুকান্ত ভট্টাচার্য (১৫আগস্ট, ১৯২৬ - ১৩ মে, ১৯৪৭) বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’ চরণটির রচয়িতা কে?
ক
অতুল প্রসাদ সেন
খ
মুকুন্দরাম
গ
কবি সুফিয়া কামাল
ঘ
শামসুর রাহমান
সঠিক উত্তর:
ক (অতুল প্রসাদ সেন)
ব্যাখ্যা:
অতুলপ্রসাদ সেনের কয়েকটি বিখ্যাত গান হল মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভালো, বঁধুয়া, নিঁদ নাহি আঁখিপাতে, একা মোর গানের তরী, কে আবার বাজায় বাঁশি, ক্রন্দসী পথচারিণী ইত্যাদি। তার রচিত দেশাত্মবোধক গানগুলির মধ্যে প্রসিদ্ধ উঠ গো ভারত - লক্ষ্মী, বলো বলো বলো সবে, হও ধরমেতে ধীর। তার মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল।
'বিদ্র্যেহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক
অগ্নিবীণা
খ
দোলন চাঁপা
গ
বাঁধনহারা
ঘ
বিষের বাঁশি
সঠিক উত্তর:
ক (অগ্নিবীণা)
ব্যাখ্যা:
অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে।কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা), ‘বিদ্রোহী, ‘রক্তাম্বর - ধারিণী মা, ‘আগমণী, ‘ধূমকেতু, কামাল পাশা, ‘আনোয়ার ‘রণভেরী, ‘শাত - ইল - আরব, খেয়াপারের তরণী, কোরবানী ও মোহররম।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)