কবি

বাংলা সাহিত্য - কবি সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 106 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 11
11
'অশ্রুমালা'র কবি কে?
ক মীর মশাররফ হোসেন
খ মোজাম্মেল হক
গ ইসমাইল হোসেন সিরাজী
ঘ কায়কোবাদ
সঠিক উত্তর: ঘ (কায়কোবাদ)
ব্যাখ্যা:
আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কায়কোবাদের গীতিকাব্য ‘অশ্রুমালা (১৮৯৫)।
12
'বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধের তার নর'--কবির নাম কি?
ক কাজী নজরুল ইসলাম
খ শামসুর রাহমান
গ সুফিয়া কামাল
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: ক (কাজী নজরুল ইসলাম)
ব্যাখ্যা:
'বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধের তার নর' - - কবির নাম কাজী নজরুল ইসলাম।
14
”আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন”- কোন কবি বলেছেন?
ক সুকান্ত ভট্টাচার্য
খ জসীমউদ্‌দীন
গ আল মাহমুদ
ঘ সমর সেন
সঠিক উত্তর: ঘ (সমর সেন)
ব্যাখ্যা:
আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন - কবি সমর সেন বলেছেন। সমর সেন ( জন্ম: ১০ অক্টোবর, ১৯১৬ — মৃত্যু: ২৩ আগস্ট, ১৯৮৭) ছিলেন একজন উল্লেখযোগ্য বাংলাভাষী স্বাধীনতা - উত্তর কালের ভারতীয় কবি এবং সাংবাদিক।[১] তিনি বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেনের পৌত্র।
15
১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন কোন দুজন কবি?
ক সত্যেন্দ্রণাথ দত্ত, মোহিতলাল মজুমদার
খ সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে
গ বুদ্ধদেব বসু, বিষ্ণু দে
ঘ কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ
সঠিক উত্তর: ঘ (কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ)
ব্যাখ্যা:
Hints: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে জন্মগ্রহন করেন পশ্চিম বঙ্গের বর্ধমান জেলায় আসানসোলা মহকুমার চুরুলিয়া গ্রামে। কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহন করেন ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ সালে বরিশালে।
16
চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন?
ক হবিগঞ্জ
খ সুনামগঞ্জ
গ কিশোরগঞ্জ
ঘ নেত্রকোন
সঠিক উত্তর: গ (কিশোরগঞ্জ)
ব্যাখ্যা:
Hints: প্রথম বাঙালি নারী কনি চন্দ্রাবতী ১৫৫০ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহন করেন। তার রচিত কাব্যগ্রন্থ - মলুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ণ, । তিনি ১৬০০ সালে কিশোরগঞ্জে মারা যান।
17
কোন কবি পঞ্চাপান্ডবদের একজন?
ক সমরসেন
খ মোহিতলাল মজুমদার
গ জসীমউদ্‌দীন
ঘ বুদ্ধদেব বসু
সঠিক উত্তর: ঘ (বুদ্ধদেব বসু)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে পাঁচ জন কবি প্রধান। এ পাঁচ জন কবিকে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয়। তারা হলেন - বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪) , জীবনানন্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪) , সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১ - ১৯৬০), বিষ্ণু দে (১৯০৯ - ১৯৮২) ও অমিয় চক্রবর্তী (১৯০১ - ১৯৮৭) । এছাড়া আধুনিক কবিতার বিকাশে প্রেমেন্দ্র মিত্রও (১৯০৪ - ১৯৮৮) সাহায্য করেছিলেন।
18
রূপসী বাংলার কবি কাকে বলা হয়?
ক জসীম উদ্দিন
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ সুফিয়া কামাল
ঘ জীবনানন্দ দাশ
সঠিক উত্তর: ঘ (জীবনানন্দ দাশ)
ব্যাখ্যা:
জসিমউদ্দিন - পল্লী কবি জীবনানন্দ দাশ - রূপসী বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর - বিশ্বকবি সুফিয়া কামাল - জননী সাহসিকা
19
রবীন্দ্রনাথের জন্ম কবে?
ক ১৮৫০
খ ১৮৭১
গ ১৮৫৯
ঘ ১৮৬১
সঠিক উত্তর: ঘ (১৮৬১)
ব্যাখ্যা:
কবি রবীন্দ্রনাথের জন্ম কবে ১৮৬১ । রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ - ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন । রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ।
20
কঙ্কণ- কার উপাধি ?
ক বিজয় গুপ্ত
খ মুকুন্দরাম চক্রবর্তী
গ মালাধর বসু
ঘ দ্বিজ মাধব
সঠিক উত্তর: খ (মুকুন্দরাম চক্রবর্তী)
ব্যাখ্যা:
মুকুন্দরাম চক্রবর্তীর (আনুমানিক ১৫৪০ - ১৬০০) পিতা হৃদয় মিশ্র এবং মাতা দৈবকী। তার পৈতৃক নিবাস বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দামুন্যা গ্রামে। ডিহিদার মামুদ শরিফের অত্যচারে উৎখাত হয়ে আনুমানিক ১৫৫৭ খ্রিষ্ট্রাব্দে মুকুুন্দরাম পৈতৃক নিবাস ত্যাগ করে মেদিনীপুর জেলার আড়রা গ্রামে আশ্রয় নেন,সে খানে গ্রাম্য জমিদার বাঁঁকুড়া রায়ের দ্বারস্থ হন। খ্যাতি তিনি রাজা রঘুনাথের সমসাময়িক ছিলেন। মুকুন্দরাম তার চন্ডীমঙ্গল কাব্যের নামকরণ করেন অভয়ামঙ্গল ও অন্বিকামঙ্গল । গণজীবনের করুণ চিত্র তার কাব্যে তুলে ধরেন। কবির প্রতিভার স্বকৃতিস্বরূপ রাজা রঘুনাথ তাকে কবি কঙ্কন উপাধি প্রদান করেন। তার পূর্ণ নাম হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তবে এই রচনাকে কেউ কেউ ' কবিকঙ্কণ চন্ডী'ও বলেছেন। 'কবিকঙ্কণ' কথার মানে যে কবি হাতে অথবা পায়ে ঘুঙুর পরে গান করতেন। অর্থাৎ মঙ্গলকাব্যের পেশাদার গায়ক।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)