জন্ম-মৃত্যু
বাংলা সাহিত্য - জন্ম-মৃত্যু সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 38 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 4' পাহাড়তলী' গ্রামে জন্মগ্রহণ করেন -
ক
মুকুন্দরাম চক্রবর্তী
খ
শামসুর রাহমান
গ
কোনটিই নয়
ঘ
সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
খ (শামসুর রাহমান)
ব্যাখ্যা:
কবি শামসুর রাহমানের জন্ম পুরনো ঢাকারমাহুতটুলি এলাকায় নানাবাড়িতে। বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম। পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানারপাড়াতলী গ্রামে। কবি শামসুর রাহমান ১৩ জন ভাই - বোনের মধ্যে ছিলেন ৪র্থ।
দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান-
ক
নোয়াখালী
খ
আরাকান
গ
ফরিদপুর
ঘ
চট্টগ্রাম
সঠিক উত্তর:
ঘ (চট্টগ্রাম)
ব্যাখ্যা:
দৌলত উজির বাহরাম খান চট্টগ্রাম জেলার ফতেহাবাদে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম আসাউদ্দিন। তার রচিত প্রথম কাব্যের নাম ‘জঙ্গনামা বা মক্তুল হোসেন। তার রচিত সবচেয়ে জনপ্রিয় কাব্য ‘লায়লী - মজনু (১৫৪৩ - ১৫৫৩) ।
মীর মশাররফ হোসেনের জন্মস্থান-
ক
লাহিনী পাড়া
খ
পদমদী
গ
কুসুমপুর
ঘ
দেলদুয়ার
সঠিক উত্তর:
ক (লাহিনী পাড়া)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের জন্ম কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে ১৩ নভেম্বর ১৮৪৭ খ্রিষ্টাব্দে। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার রচিত ‘রত্নবতী (১৮৬৯) উপন্যাসটি বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস।
ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়?
ক
রাজশাহী
খ
কুষ্টিয়া
গ
সিরাজগঞ্জ
ঘ
রংপুর
সঠিক উত্তর:
গ (সিরাজগঞ্জ)
ব্যাখ্যা:
কবি, ঔপন্যাসিক ও রাজনীতিবিদ ইসমাইল হোসেন সিরাজী ১৩ জুলাই ১৮৮০ সালে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
মীর মশাররফের জন্মস্থান-
ক
পদমতী
খ
লাহিনীপাড়া
গ
জবলপুর
ঘ
কুসুমপুর
সঠিক উত্তর:
খ (লাহিনীপাড়া)
ব্যাখ্যা:
মীর মশাররফের জন্মস্থান - লাহিনীপারা। সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতে (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার লেখাপড়ার জীবন কাটে প্রথমে কুষ্টিয়ায়, পরে ফরিদপুরের পদমদীতে ও শেষে কৃষ্ণনগরের বিভিন্ন বিদ্যালয়ে। তার জীবনের অধিকাংশ সময় ব্যয় হয় ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করে। তিনি কিছুকাল কলকাতায় বসবাস করেন।
অতীশ দীপঙ্করের জন্মস্থান কোথায়?
ক
বজ্রযোগিনী
খ
গাজীপুর
গ
শ্রীনগর
ঘ
সোনারগাঁও
সঠিক উত্তর:
ক (বজ্রযোগিনী)
ব্যাখ্যা:
অতীশ দীপঙ্করের জন্মস্থান বজ্রযোগিনী। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন একজন প্রখ্যাত পণ্ডিত যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধধর্মপ্রচারক ছিলেন। তিনি ৯৮২ খ্রিষ্টাব্দে বিক্রমপুর পরগণার বজ্রযোগিণী গ্রামে জন্মগ্রহণ করেন। এটি বর্তমানে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। অতীশ দীপঙ্করের বাসস্থান এখনও 'পন্ডিত ভিটা' নামে পরিচিত। অতীশ দীপঙ্কর গৌড়ীয় রাজ পরিবারে রাজা কল্যাণশ্রী ও প্রভাবতীর মধ্যম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন।
যে জমিতে ফসল জন্মায় না-
ক
পতিত
খ
ঊষর
গ
বন্ধ্যা
ঘ
অনুর্বর
সঠিক উত্তর:
খ (ঊষর)
ব্যাখ্যা:
যে জমিতে ফসল জন্মায় না - ঊষর। যে জমি চাষ যোগ্য নয় - পতিত। যে জমি উর্বর নয় - অনুর্বর।
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় কত কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার শ্রেষ্ঠ কীর্তি কোনটি?
ক
১২ সেপ্টেম্বর
খ
১৮৯৪ ,
গ
তার শ্রেষ্ঠ
ঘ
কীর্তি 'পথের
সঠিক উত্তর:
ক (১২ সেপ্টেম্বর)
ব্যাখ্যা:
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলায় ১২ সেপ্টেম্বর ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি মুলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস।
শাহ্ আব্দুল করিমের জন্ম কোন জেলায়?
ক
মানিকগঞ্জ
খ
নারায়ণগঞ্জ
গ
সুনামগঞ্জ
ঘ
মুন্সিগঞ্জ
সঠিক উত্তর:
গ (সুনামগঞ্জ)
ব্যাখ্যা:
শাহ আাবদুল করিম ১৯১৬ সালে ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল গ্রামে জন্মগ্রহণ করেন। বাউল করিম বাংলা লোকগানের অগ্রগণ্য সাধকদের একজন। ১৯৪৮ সালে তার প্রথম গ্রন্থ "আফতাব সংগীত " প্রকাশিত হয়।
ইসমাইল হোসেন সিরাজী জন্মগ্রহন করেন-
ক
১৮৯৯
খ
১৮৮১
গ
১৮৮২
ঘ
১৮৮০
সঠিক উত্তর:
ঘ (১৮৮০)
ব্যাখ্যা:
ইসমাঈন হোসেন সিরাজী ১৮৮০ খ্রিস্টাব্দের ১৩ জুলাই সিরাজগঞ্জে জন্মগ্রহন করেন। মৃতুবরন করেন ১৯৩১ খ্রিস্টাব্দের ১৭ জুলাই।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)