প্রবন্ধ

বাংলা সাহিত্য - প্রবন্ধ সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 132 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 14
11
’কালান্তর’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ প্রমথ চৌধুরী
গ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
সঠিক উত্তর: গ (রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'বিবিধ প্রসঙ্গ' (১৮৮৩) । তার রচিত উল্লেখযোগ্য অন্যান্য প্রবন্ধ গ্রন্থগুলো হলো - পঞ্চভূত (১৮৯৭) , বিচিত্র প্রবন্ধ গ্রন্থগুলো হলো - পঞ্চভূত (১৮৯৭) ,বিচিত্র প্রবন্ধ (১৯০৭) , শিক্ষা (১৯০৮) , শব্দতত্ত্ব (১৯০৯) ,কালান্তর (১৯৩৭) , সভ্যতার সংকট (১৯৪১) ইত্যাদি।
12
’সংস্কৃতির ভাঙা সেতু’ প্রবন্ধ গ্রন্থের লেখক কে?
ক হায়াৎ মামুদ
খ মাযহারুল ইসলাম
গ আখতারুজ্জামান ইলিয়াস
ঘ নীলিমা ইব্রাহীম
সঠিক উত্তর: গ (আখতারুজ্জামান ইলিয়াস)
ব্যাখ্যা:
'সংস্কৃতির ভাঙা সেতু' প্রবন্ধগ্রন্থের লেখক আখতারুজ্জামান ইলিয়াস । তার রচিত অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো - উপন্যাস: চিলেকোঠার সেপাই (১৯৮৭) , খোয়াবনামা (১৯৯৬) । ছোটগল্প: অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬) , খোঁয়ারি (১৯৮২) ,দুধেভাতে উৎপাত (১৯৭৫) ,দোজখের ওম (১৯৮৯)।
13
নিচের কোনটি প্রবন্ধের বই ?
ক পল্লী-সমাজ
খ কালান্তর
গ মৃত্যুক্ষুধা
ঘ দিবারাত্রির কাব্য
সঠিক উত্তর: খ (কালান্তর)
14
‘মন্দির ও মসজিদ‘ প্রবন্ধটি লিখেছেন -
ক কাজী নজরুল ইসলাম
খ কাজী আবদুল ওদুদ
গ রোকেয়া সাখাওয়াত হোসেন
ঘ সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর: ক (কাজী নজরুল ইসলাম)
15
নিচের কোনটি প্রবন্ধের বই?
ক পল্লীসমাজ
খ কালান্তর
গ মৃত্যুক্ষুদা
ঘ দিবারাত্রির কাব্য
সঠিক উত্তর: খ (কালান্তর)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের আআত্মকথা মূলক প্রবন্ধ কালান্তর। কালান্তর প্রবন্ধ গ্রন্থটি ১৯৩৭ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধ হলো - সাহিত্য, ছন্দ, শিক্ষা, মানুষের ধর্ম, আত্মপরিচয়, সভ্যতার সংকট ইত্যাদি।
16
'সংস্কৃতি কথা' প্রবন্ধটি কার রচনা?
ক মীর মশাররফ হোসেন
খ বন্দে আলী মিয়া
গ মোতাহার হোসেন চৌধুরী
ঘ সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর: গ (মোতাহার হোসেন চৌধুরী)
ব্যাখ্যা:
প্রবন্ধ গ্রন্থ "সংস্কৃতি কথা" (১৯৫৮)। এছাড়াও তার অনুবাদকৃত দুটি গ্রন্থ হচ্ছে ক্লাইভ বেলের Civilization গ্রন্থ অবলম্বনে রচিত সভ্যতা (১৯৬৫) এবং বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের অনুবাদ সুখ (১৯৬৫)। [১] সৈয়দ আবুল মকসুদের সম্পাদনায় ১৯৯৫ সালে বাংলা একাডেমি তার প্রকাশিত এবং অপ্রকাশিত সমস্ত রচনা রচনাবলি আকারে প্রকাশ করে। [৩]
17
আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থটি হচ্ছে-
ক মানবতন্ত্র
খ মীরমানস
গ বিচিত চিন্তা
ঘ লোকসাহিত্য
সঠিক উত্তর: গ (বিচিত চিন্তা)
ব্যাখ্যা:
আহমদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ: বিচিত চিন্তা, সাহিত্য সংস্কৃতি চিন্তা, স্বদেশ অন্বেষা, যুগ যন্ত্রনা, কালিক ভাবনা, স্বদেশ চিন্তা, বাঙালির চিন্তা - চেতনার বিবর্তন ধারা ইত্যাদি।
18
নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
ক ধূসর পাণ্ডুলিপি
খ ঝরা পালক
গ দুর্দিনের যাত্রী
ঘ কবিতার কথা
সঠিক উত্তর: ঘ (কবিতার কথা)
ব্যাখ্যা:
জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্হ - কবিতার কথা। ধূসর পান্ডুলিপি ও ঝরা পালক তার কাব্যগ্রন্হ। দুর্দিনের যাত্রী কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ।
19
'সংস্কৃতির সংকট' প্রবন্ধটির রচয়িতা কে?
ক মোতাহার হোসেন
খ বুদ্ধদেব বসু
গ গোলাম মোস্তফা
ঘ বদরুদ্দিন ওমর
সঠিক উত্তর: ঘ (বদরুদ্দিন ওমর)
ব্যাখ্যা:
বদরুদ্দীন উমর (২০ ডিসেম্বর ১৯৩১) একজন বাংলাদেশী মার্কসবাদী লেলিনবাদী তাত্বিক, ইতিহাসবিদ, লেখক, শিক্ষা বিদ, বুদ্ধিজীবী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা৷ সংস্কৃতির সংকট তার রচনা।
20
'রচনার শিল্পগুণ' প্রবন্ধটি কার লেখা?
ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ বিহারীলাল
ঘ প্যারীচাঁদ মিত্র
সঠিক উত্তর: খ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
ব্যাখ্যা:
’রচনার শিল্পগুণ’ প্রবন্ধটির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ বঙ্কিম রচনাবলি’ থেকে নেয়া হয়েছে। এ প্রবন্ধে তিনি ‘ অর্থব্যক্তি ‘ ও প্রাঞ্জলেতা’ কেই রচনা বা সাহিত্যেকর্মের প্রদান দুটি গুণ হিসবে উল্লেক করেছেন।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)