প্রমথ চৌধুরী
বাংলা সাহিত্য - প্রমথ চৌধুরী সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।
মোট 40 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 4'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে' বলেছেনঃ
ক
রবীন্দ্রনাথে ঠাকুর
খ
মীর মোশাররফ হোসেন
গ
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ
প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
ঘ (প্রমথ চৌধুরী)
ব্যাখ্যা:
প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
ক
প্রমথনাথ বিশী
খ
প্রেমেন্দ্র মিত্র
গ
প্রমথ নাথ বসু
ঘ
প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
ঘ (প্রমথ চৌধুরী)
ব্যাখ্যা:
প্রমথ চৌধুরী কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন । কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান । তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী সম্পাদনা করেন।রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের(১৮৪২ - ১৯২৩) কন্যা ইন্দিরা দেবীর (১৮৭৩ - ১৯৬০) সহিত তাহার বিবাহ হয়। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাই। লেখক আশুতোষ চৌধুরী(১৮৮৮ - ১৯৪৪) সম্পর্কে প্রমথ চৌধুরীর অগ্রজ। রবীন্দ্রনাথের ভগিনী প্রতিভা দেবীর সহিত আশুতোষ চৌধুরী বিবাহ হয়। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। তার প্রবর্তিত গদ্যরীতিতে “সবুজ পত্র” নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছেন। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।
' সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' এই উক্তিটি কার?
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
মোহাম্মদ লুৎফর রহমান
গ
প্রমথ চৌধুরী
ঘ
কাজী আবদুল ওদুদ
সঠিক উত্তর:
গ (প্রমথ চৌধুরী)
ব্যাখ্যা:
প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে। প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি কলকাতা হেয়ার স্কুল থেকে এন্ট্রাস ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফ এ পাস করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৮৯খ্রি বিএ(অনার্স)দর্শন, ১৮৯০সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রী লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 'জগত্তারিণী পদক' লাভ করেন । প্রমথ চৌধুরীর কর্মজীবন প্রমথ চৌধুরী কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন । কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান । তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী সম্পাদনা করেন।রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের(১৮৪২ - ১৯২৩) কন্যা ইন্দিরা দেবীর (১৮৭৩ - ১৯৬০) সহিত তাহার বিবাহ হয়। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাই। লেখক আশুতোষ চৌধুরী(১৮৮৮ - ১৯৪৪) সম্পর্কে প্রমথ চৌধুরীর অগ্রজ। রবীন্দ্রনাথের ভগিনী প্রতিভা দেবীর সহিত আশুতোষ চৌধুরী বিবাহ হয়। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। তার প্রবর্তিত গদ্যরীতিতে সবুজ পত্র নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছেন। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক। প্রমথ চৌধুরীর রচনাসমগ্র প্রবন্ধ গ্রন্থ তেল - নুন - লকড়ী (১৯০৬) বীরবলের হালখাতা (১৯১৬) নানাকথা (১৯১৯) আমাদের শিক্ষা (১৯২০) রায়তের কথা (১৯১৯) নানাচর্চা (১৯৩২) প্রবন্ধ সংগ্রহ(১৯৫২ ১ম খণ্ড ও ১৯৫৩ ২য় খণ্ড) গল্পগ্রন্থ চার - ইয়ারী কথা (১৯১৬) আহুতি (১৯১৯) নীললোহিত (১৯৪১) "অনুকথা সপ্তক" "ঘোষালে ত্রিকথা" কাব্যগ্রন্থ সনেট পঞ্চাশৎ (১৯১৩) পদচারণ (১৯১৯)
র ছদ্মনাম কি?
ক
বীরবল
খ
নীল লোহিত
গ
জরাসন্দ্ব
ঘ
যুবনাশ্ব
সঠিক উত্তর:
ক (বীরবল)
ব্যাখ্যা:
সাহিত্যাঙ্গনে প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল 'বীরবল'। এ ছদ্মনামে পত্রিকার পাতায় লেখালেখি করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তাই তাঁকে বলা হতো বাংলা সাহিত্যের বীরবল। সম্রাট আকবরের দরবারে নবরেত্নর একজন ছিলেন বীরবল। বাংলা সাহিত্যে প্রথম চৌধুরীও তেমনি এক রত্ন।
' ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে,' বলেছেন----
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ
প্রমথ চৌধুরী
ঘ
কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ (প্রমথ চৌধুরী)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক প্রমথ চৌধুরী (১৮৬৮ - ১৯৪৬ খ্রি) কর্তৃক আরেকটি গুরুত্বপূর্ণ পঙক্তি হলো 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।'
সম্পাদিত সাময়িকপত্র কোনটি?
ক
ভারতী
খ
সবুজপত্র
গ
সওগাত
ঘ
যুগান্তর
সঠিক উত্তর:
খ (সবুজপত্র)
ব্যাখ্যা:
প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র সবুজপত্র । বিংশ শতাব্দির প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)। সবুজ পত্রে কখনো কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয় নি। প্রমথ চৌধুরী সাময়িকীটিকে বাণিজ্যিকভাবে আকর্ষনীয় রূপ প্রদানের জন্যে কোনো চেষ্টা করেননি বরং তিনি এর মান এবং আদর্শ সমুন্নত রাখার প্রতি অত্যন্ত সতর্ক ছিলেন। তাই সবুজ পত্র সাধারণ পাঠক ও লেখকদের কাছে জনপ্রিয় হতে পারেনি। প্রথম পর্যায়ে এটি ১৩২৯ বঙ্গাব্দ(১৯২২ সাল)পর্যন্ত প্রকাশিত হয়। দ্বিতীয় পর্যায়ে সবুজ পত্রের প্রকাশনা শুরু হয় ১৩৩২ বঙ্গাব্দ থেকে। সাময়িকীটি শেষ পর্যন্ত ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ সালে) বন্ধ হয়ে যায়।
একজন -
ক
কবি
খ
প্রাবন্ধিক
গ
ঔপন্যাসিক
ঘ
নাট্যকার
সঠিক উত্তর:
খ (প্রাবন্ধিক)
ব্যাখ্যা:
ফরাসি ও ইংরেজি সাহিত্যের সুপণ্ডিত প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। তিনি "বীরবল " ছদ্মনামে লিখতেন। তার রচিত প্রবন্ধ - তেল নুন লকড়ি, বীরবলের হালখাতা, আমাদের শিক্ষা ইত্যাদি।
র মতে, সাহিত্যের উদ্দেশ্য হলো ----
ক
আনন্দদান
খ
সমাজ উন্নয়ন
গ
মানবকল্যাণ
ঘ
লোকরঞ্জন
সঠিক উত্তর:
ক (আনন্দদান)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক, সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী তার ‘সাহিত্যে খেলা' প্রবন্ধে বলেছেন, সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো; আনন্দদান করা, শিক্ষাদান করা নয়।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)