বাংলা সাহিত্যের প্রথম
বাংলা সাহিত্য - বাংলা সাহিত্যের প্রথম সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।
মোট 70 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
ক
কপালকুন্তলা
খ
মরুশিখা
গ
মেঘনাদ বধ
ঘ
নীলদর্পণ
সঠিক উত্তর:
ঘ (নীলদর্পণ)
ব্যাখ্যা:
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে ‘নীলদর্পণ (১৮৬০) নাটক। বাংলা ভাষায় প্রথম আর্থ - সামাজিক, রাজনৈতিক বিষয়ে এ নাটক লেখেন দীনবন্ধু মিত্র। নাটকটি ১৮৬০ সালের সেপ্টেম্বরে ঢাকার বাংলাবাজারস্থ বাঙালাযন্ত্রে রামচন্দ্র ভৌমিক কর্তৃক মুদ্রিত হয়েছিল। ‘কপালকুন্ডলা (১৯২৮) যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ। ‘মেঘনাদবধ (১৮৬১) মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য।
ের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি ?
ক
মোতাহের হোসেন
খ
মীর মশাররফ হোসেন
গ
ফররুখ আহমদ
ঘ
ইসমাইল হোসেন সিরাজী
সঠিক উত্তর:
খ (মীর মশাররফ হোসেন)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন 'রত্নবতী' উপন্যাসটি রচনা করেন ১৮৬৯ সালে, যা বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস। মীর মশররফ হোসেনের জন্ম কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে ১৩ নভেম্বর ১৮৪৭ খ্রিষ্টাব্দে। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার বিখ্যাত উপন্যাস 'বিষাদ - সিন্ধু' (১৮৮৫ - ১৮৯১) ।
ের অন্যতম বিশিষ্ট পত্রিকা ' কল্লোল ' কত সালে প্রথম প্রকাশিত হয় ?
ক
১৯২৩ সালে
খ
১৯২৫ সালে
গ
১৯২৭ সালে
ঘ
১৯২৪ সালে
সঠিক উত্তর:
ক (১৯২৩ সালে)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' ১৯২৩ সালে প্রথম প্রকাশিত হয় । 'কল্লোল ' পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। পত্রিকাটি সাত বছর চলমান থাকার পর বন্ধ হয়ে যায়।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
ক
বেগম রোকেয়া
খ
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
গ
রিজিয়া রহমান
ঘ
মহাশ্বেতা দেবী
সঠিক উত্তর:
খ (নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী)
ব্যাখ্যা:
রবীন্দ্রযুগে যে কয়জন বাংলা সাহিত্য সাধনা করে যশ ও খ্যাতি অর্জন করেন, নবাব ফয়জুন্নেসা তাদের মধ্যে অন্যতম। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মুসলিম সাহিত্যিক হিসেবে নবাব ফয়জুন্নেসার নাম চিরস্মরণীয়। তার সাহিত্য সাধনার খুব অল্প সময়ে তিনি বঙ্কিমচন্দ্রের সমসাময়িক লেখক। শুধু তাই নয় প্রথম মুসলিম গদ্য - পদ্যে লেখিকা ছিলেন। ১৮৭৬ খ্রীস্টাব্দে ১০ ফেব্রুয়ারি ঢাকা গিরিশচন্দ্র মুদ্রণ যন্ত্র থেকে শ্রীমতি নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী রচিত সাহিত্য গ্রন্থ ‘রূপজালাল' প্রকাশিত হয়। ব্রিটিশ অপশাসনের ফলে মুসলিম সমাজে কুসংস্কারের বেড়াজালে অবরোধবাসিনী হয়েও ফয়জুন্নেসা সাহিত্য সাধনার মাধ্যমে একটি গৌরবময় স্থান অধিকার করে আছেন। রূপজালাল ব্যতীত ফয়জুন্নেসা কর্তৃক দু'খানি গ্রন্থের নাম পাওয়া যায় - সঙ্গীত লহরী ও সঙ্গীত সার প্রকাশিত হলেও তা এখন দুষ্প্রাপ্য। একথা বললে অত্যুক্তি হবে না সাহিত্য সাধনায় ফয়জুন্নেসার পথ ধরে বেগম রোকেয়ার আবির্ভাব হয়েছে । বাংলার নারীদের সাহিত্যে অবদানে নওয়াব ফয়জুন্নেসা সর্বাগ্রে। সূত্র: উইকিপিডিয়া
ের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
ক
বৃত্রসংহার কাব্য
খ
মহাশ্মশান
গ
মেঘনাদবধ কাব্য
ঘ
ত্রয়ীকাব্য
সঠিক উত্তর:
গ (মেঘনাদবধ কাব্য)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের সার্থক মহাকবি, সনেটের প্রবর্তক মাইকেলমধুসূদন দত্ত রচিত ‘মেঘনাদবধ (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। অন্যদিকে, ‘বৃত্রসংহার (দুইখণ্ডে প্রকাশিত) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের, ‘এয়ীকাব্য নবীনচন্দ্র সেন রচিত এবং মহাশ্মশান' (১৯০৪) মহাকাব্যটি কায়কোবাদ রচনা করেন।
ের প্রথম স্বার্থক উপন্যাস কোনটি?
ক
আলালের ঘরের দুলাল
খ
মৃত্যু ক্ষুধা
গ
দুর্গেশ নন্দিনী
ঘ
ফুলমনি ও করুনার বিবরণ
সঠিক উত্তর:
গ (দুর্গেশ নন্দিনী)
ব্যাখ্যা:
দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের রচনা। এই উপন্যাস প্রকাশিত হওয়ার পর বাংলা কথাসাহিত্যের ধারায় এক নতুন যুগ প্রবর্তিত হয়।
'বঙ্গ দর্শন' পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
ক
১৮৬৫
খ
১৮৯১
গ
১৮৭২
ঘ
১৮৮২
সঠিক উত্তর:
গ (১৮৭২)
ব্যাখ্যা:
১২৭৯ বঙ্গাব্দের ১লা বৈশাখ (১৮৭২ খ্রিষ্টাব্দ, বারো এপ্রিল) তারিখে মাসিক বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। সে সময়ে অবিভক্ত বাংলায় কোনো উন্নত মানের সাময়িকপত্র ছিল না। ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ থেকে ১২৮২ বঙ্গাব্দের চৈত্র মাস অবধি এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১২৮৩ বঙ্গাব্দে এর প্রকাশ স্থগিত থাকে। ১২৮৪ বঙ্গাব্দ থেকে পত্রিকাটি পুনঃপ্রকাশিত হয় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায়। শ্রীশচন্দ্র মজুমদার ১২৯০ বঙ্গাব্দের কার্তিক থেকে মাঘ পর্যন্ত ৪টি সংখ্যার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৩০৮ বঙ্গাব্দ থেকে ১৩১২ বঙ্গাব্দ পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় বঙ্গদর্শন নবপর্যায়ে ৫ বৎসর প্রকাশিত হয়।
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি-
ক
মাইকেল মধুসূদন দত্ত
খ
কাজী নজ্রুল ইসলাম
গ
ফররুখ আহমেদ
ঘ
রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ক (মাইকেল মধুসূদন দত্ত)
ব্যাখ্যা:
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
ের প্রথম মহিলা কবি কে?
ক
স্বর্ণকুমারী দেবী
খ
আশাপুর্ণা দেবী
গ
মহাশ্বেতা দেবী
ঘ
চন্দ্রাবতী
সঠিক উত্তর:
ঘ (চন্দ্রাবতী)
ব্যাখ্যা:
চন্দ্রাবতী ষোড়শ শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি৷ এই বিদূষী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। পরবর্তীকালে, মৈমনসিংহ গীতিকার এক কবি নয়ানচাঁদ ঘোষ চন্দ্রাবতী চরিতকথা রচনা করেন
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)