বিখ্যাত উক্তি
বাংলা সাহিত্য - বিখ্যাত উক্তি সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 71 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 8”সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” - কে বলেছেন?
ক
চন্ডীদাস
খ
বিদ্যাপতি
গ
বিবেকানন্দ
ঘ
রামকৃষ্ণ পরম হংস
সঠিক উত্তর:
ক (চন্ডীদাস)
ব্যাখ্যা:
বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি হলেন বৈষ্ণব কবি চন্ডীদাস। তার বিখ্যাত মানবতাবাদী বাণী হলো - শুনহ মানুষ ভাই/সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই'।
'সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না' -- বলেছেন--
ক
শরৎচন্দ্র
খ
বঙ্কিমচন্দ্র
গ
রবীন্দ্রনাথ
ঘ
নজরুজল ইসলাম
সঠিক উত্তর:
গ (রবীন্দ্রনাথ)
ব্যাখ্যা:
"সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না" - বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, একজন সব্যসাচী লেখক। তিনি ৮ বছর বয়স থেকেই কবিতা রচনা শুরু করেন। তাকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ - Songs offerings.
'অলীক কুনাট্য রঙ্গে , মজে লোক রাঢ়ে ও বঙ্গে' -- কার উক্তি ?
ক
দ্বিজেন্দ্রলাল রায়
খ
রামরাম বসু
গ
ঈম্বরচন্দ্র গুপ্ত
ঘ
মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
ঘ (মাইকেল মধুসূদন দত্ত)
ব্যাখ্যা:
"অলীক কুনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে" - উক্তিটি মাইকেল মধুসূদন দত্তের। এটি তার প্রস্তাবনা কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনা কবিতাটি "শর্মিষ্ঠা " নাটকের অন্তর্গত। নাটকটি ১৮৫৯ সালে রচিত হয়। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক।
'পথিক তুমি পথ হারাইয়াছ' - কে কাকে বলেছিল?
ক
সীমার হোসেন (রা) কে
খ
কপালকুন্ডলা নবকুমারকে
গ
ওপরের কোনোটিই নয়
ঘ
আলেয়া সিরাজকে
সঠিক উত্তর:
খ (কপালকুন্ডলা নবকুমারকে)
ব্যাখ্যা:
a2 + b2 = (a + b)2 + 2ab + b2
”সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই” উক্তিটি কার?
ক
ঈশ্বরচন্দ্র
খ
রবীন্দ্রনাথ
গ
চন্ডীদাস
ঘ
বিবেকানন্দ
সঠিক উত্তর:
গ (চন্ডীদাস)
ব্যাখ্যা:
চণ্ডীদাস চৈতন্যপূর্ণ ব্রাহ্মণ, বৈষ্ণব কবি। তিনি বাশুলী বা বিশালাক্ষী দেবতার আরাধোনা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে বলেছেন - চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি - - এই গুনে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি।
”সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই” এই উক্তিটি কার?
ক
চন্ডীদাস
খ
কাজী নজরুল ইসলাম
গ
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ
বিবেকানন্দ
সঠিক উত্তর:
ক (চন্ডীদাস)
ব্যাখ্যা:
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই এই উক্তিটি চন্ডীদাস । 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' এ উক্তিটি চন্ডীদাস - এর । এছাড়াও 'সই কেমনে ধরিব হিয়া/আমার বঁধুয়া আন বাড়ি যায়/আমার আঙ্গিনা দিয়া' - তার বিখ্যাত বিরহ বিষয়ক পদ ।
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”- উক্তিটি কার?
ক
সুনীতিকুমার
খ
প্রমথ চৌধুরী
গ
আব্দুল করিম
ঘ
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর:
খ (প্রমথ চৌধুরী)
ব্যাখ্যা:
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত - উক্তিটি করেন প্রমথ চৌধুরী। এছাড়া তার আরো কয়েকটি উক্তি হলো - ব্যাধি সংক্রমক ; স্বাস্থ্য নয়; যে জাতি মনে বড় নয়, যে জাতি যত নিরাপদ সে জাতি তত নির্জীব।
'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে'-উক্তিটি করেছেন-
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
দ্বিজেন্দ্রলাল রায়
গ
বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ
প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
ঘ (প্রমথ চৌধুরী)
ব্যাখ্যা:
"ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে" - উক্তিটি প্রমথ চৌধুরীর। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন।
“স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে/কে চায়?- উক্তিটি কার?
ক
মাইকেল মধুসূদন দত্ত
খ
রঙ্গলাল বন্দোপাধ্যায়
গ
কাজী নজরুল ইসলাম
ঘ
ঈশ্বরচন্দ্র গুপ্ত
সঠিক উত্তর:
খ (রঙ্গলাল বন্দোপাধ্যায়)
ব্যাখ্যা:
"স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" - চরণটির রচয়িতা হলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এটি তার "পদ্মিনী " উপাখ্যান কাব্যের একটি বিখ্যাত চর। ।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)